Dhaka ০৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
উপজেলা শহরে ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত মুদি ব্যবসায়ী আবু বক্কর ছিদ্দিক ভাঙ্গুড়ায় মাটির রাস্তার কাজের উদ্বোধন দ্বিতীয় দিনে,বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টির ফলে,ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের কাজ আটকে গেলো আধুনিকতার ভিড়ে ডুমুরিয়া থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি কাউখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: ইনসেপ্টা ফার্মার জেলা প্রতিনিধি নিহত হারানো বিজ্ঞপ্তি! বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান: গাঁজা-ইয়াবাসহ আটক ৪ কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা শেহবাজ শরিফকে ঘিরে ‘হত্যা পরিকল্পনার’ অভিযোগ তুললেন ইরানি আইনপ্রণেতা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নিখোঁজের তিন দিন পর নরসিংদীতে যুবকের মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • সময়: ০৮:৪৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ২৪ Time View

মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর পলাশ উপজেলা-এর ঘোড়াশালে নিখোঁজের তিন দিন পর ইব্রাহিম খান (২৭) নামে এক মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পাঁচদোনা–ঘোড়াশাল সড়কের ভাগদী এলিট স্টিল মিল এলাকার একটি কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে ফাঁড়ি পুলিশ।

নিহত ইব্রাহিম খান নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের নেহাব গ্রামের শহিদ খানের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, তিন দিন আগে রাতে একটি ফোন পেয়ে ইব্রাহিম বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে পরিবারের পক্ষ থেকে পলাশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

ঘটনার দিন দুপুরে স্বজনরা ঘোড়াশাল এলাকার ওই সড়ক দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সড়কের পাশের কালভার্টের নিচে ইব্রাহিমের মরদেহ দেখতে পান তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে পৃথক ঘটনায় নরসিংদীতে একটি কুকুরকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে পুলিশ অভিযান চালিয়ে মোহাম্মদ আলী (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তিনি নরসিংদী সদর উপজেলার কামারগাঁও এলাকার আব্দুর রবের ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এছাড়া বেলাব থানা পুলিশের সহায়তায় নরসিংদী সদর মডেল থানার একটি দল বেলাব উপজেলার লাখপুর দক্ষিণপাড়া এলাকার মোঃ ওয়াহিদুজ্জামান খান নামে এক পলাতক সাজাপ্রাপ্ত আসামিকেও গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ৩০ লাখ টাকা অর্থদণ্ডসহ ২ বছর ৭ মাসের সাজা রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে যুবক গুলিবিদ্ধ
Tag :
জনপ্রিয় নিউজ

উপজেলা শহরে ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত মুদি ব্যবসায়ী আবু বক্কর ছিদ্দিক

নিখোঁজের তিন দিন পর নরসিংদীতে যুবকের মরদেহ উদ্ধার

সময়: ০৮:৪৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর পলাশ উপজেলা-এর ঘোড়াশালে নিখোঁজের তিন দিন পর ইব্রাহিম খান (২৭) নামে এক মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পাঁচদোনা–ঘোড়াশাল সড়কের ভাগদী এলিট স্টিল মিল এলাকার একটি কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে ফাঁড়ি পুলিশ।

নিহত ইব্রাহিম খান নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের নেহাব গ্রামের শহিদ খানের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, তিন দিন আগে রাতে একটি ফোন পেয়ে ইব্রাহিম বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে পরিবারের পক্ষ থেকে পলাশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

ঘটনার দিন দুপুরে স্বজনরা ঘোড়াশাল এলাকার ওই সড়ক দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সড়কের পাশের কালভার্টের নিচে ইব্রাহিমের মরদেহ দেখতে পান তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে পৃথক ঘটনায় নরসিংদীতে একটি কুকুরকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে পুলিশ অভিযান চালিয়ে মোহাম্মদ আলী (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তিনি নরসিংদী সদর উপজেলার কামারগাঁও এলাকার আব্দুর রবের ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এছাড়া বেলাব থানা পুলিশের সহায়তায় নরসিংদী সদর মডেল থানার একটি দল বেলাব উপজেলার লাখপুর দক্ষিণপাড়া এলাকার মোঃ ওয়াহিদুজ্জামান খান নামে এক পলাতক সাজাপ্রাপ্ত আসামিকেও গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ৩০ লাখ টাকা অর্থদণ্ডসহ ২ বছর ৭ মাসের সাজা রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু