Dhaka ১০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে নবীনগর বিএনপি সাংগঠনিক আশরাফ হোসেন রাজু গাছপালা-ফুলের মাঝে পাঠ, কচুয়ায় দেশের প্রথম প্রকৃতির পাঠশালা ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল, বাতিল ৪৫১ ফ্লাইট প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমল হজের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরাও ২০২৭ সালে বাংলাদেশে আসতে চান আইশোস্পিড নামাজ শেষে শিশুদের সঙ্গে খেলাধুলার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২ “সরিষাবাড়ীতে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উদ্বোধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা

  • Reporter Name
  • সময়: ০৮:১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ২ Time View

 

আশরাফুজ্জামান, গাইবান্ধাঃ- ​গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক মো. আল ইয়াসা রহমান তাপাদারকে বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম ‘খবরবাড়ি ২৪ ডটকম’।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে পলাশবাড়ী পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর ও আন্তরিক পরিবেশে তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে বিদায়ী এই কর্মকর্তার বর্ণাঢ্য কর্মজীবন, প্রশাসনিক দক্ষতা এবং জনসেবামূলক কর্মকাণ্ডের ওপর আলোকপাত করা হয়।

উপস্থিত সাংবাদিক ও প্রশাসনের প্রতিনিধিরা বলেন, পলাশবাড়ীতে দায়িত্ব পালনকালে মো. আল ইয়াসা রহমান তাপাদার অত্যন্ত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে ভূমি সেবা সহজীকরণ, জনদুর্ভোগ লাঘব এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বিশেষ করে পলাশবাড়ী পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে নাগরিক সেবা নিশ্চিতকরণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর আন্তরিকতা সর্বমহলে প্রশংসিত হয়েছে।

​সম্মাননা স্মারকে তাঁর কর্মনিষ্ঠা ও জনসেবার স্বীকৃতিস্বরূপ উল্লেখ করা হয় “আপনার কর্মনিষ্ঠা, সততা, দক্ষতা ও জনসেবামূলক অবদানের প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতাস্বরূপ এই সম্মাননা স্মারক প্রদান করা হলো।”

​সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতার হোসেন, পলাশবাড়ী পৌরসভার প্রকৌশলী নুরুজ্জামান সরকার, খবরবাড়ি ২৪ ডটকমের সম্পাদক মুশফিকুর রহমান মিলটন, মডেল প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক রবিউল হোসেন পাতা, সিনিয়র সাংবাদিক ফেরদৌছ মিয়া এবং মাসুদার রহমান মাসুদ।

​এ ছাড়াও পলাশবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফুজ্জামান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান স্বপন, সাংবাদিক মোমেনুর রশিদ সাগর, ওমর ফারুক, সরকার লুৎফর রহমানসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে বক্তারা বিদায়ী কর্মকর্তা মো. আল ইয়াসা রহমান তাপাদারের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন, তাঁর মতো একজন জনবান্ধব ও কর্তব্যপরায়ণ কর্মকর্তার অভাব পলাশবাড়ীবাসী অনুভব করবে। আগামী দিনে তাঁর নতুন কর্মস্থলে পথচলা আরও সুন্দর, গতিশীল ও সাফল্যমণ্ডিত হোক- এমনটাই প্রত্যাশা ও শুভকামনা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

আরও পড়ুনঃ  দিনাজপুর বীরগঞ্জে সরকারি কলেজে নবীনদের বরণ, মাদকমুক্ত সমাজ ও সুশিক্ষিত প্রজন্ম গড়ার আহ্বান এমপির
Tag :
জনপ্রিয় নিউজ

হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে নবীনগর বিএনপি সাংগঠনিক আশরাফ হোসেন রাজু

পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা

সময়: ০৮:১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

 

আশরাফুজ্জামান, গাইবান্ধাঃ- ​গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক মো. আল ইয়াসা রহমান তাপাদারকে বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম ‘খবরবাড়ি ২৪ ডটকম’।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে পলাশবাড়ী পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর ও আন্তরিক পরিবেশে তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে বিদায়ী এই কর্মকর্তার বর্ণাঢ্য কর্মজীবন, প্রশাসনিক দক্ষতা এবং জনসেবামূলক কর্মকাণ্ডের ওপর আলোকপাত করা হয়।

উপস্থিত সাংবাদিক ও প্রশাসনের প্রতিনিধিরা বলেন, পলাশবাড়ীতে দায়িত্ব পালনকালে মো. আল ইয়াসা রহমান তাপাদার অত্যন্ত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে ভূমি সেবা সহজীকরণ, জনদুর্ভোগ লাঘব এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বিশেষ করে পলাশবাড়ী পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে নাগরিক সেবা নিশ্চিতকরণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর আন্তরিকতা সর্বমহলে প্রশংসিত হয়েছে।

​সম্মাননা স্মারকে তাঁর কর্মনিষ্ঠা ও জনসেবার স্বীকৃতিস্বরূপ উল্লেখ করা হয় “আপনার কর্মনিষ্ঠা, সততা, দক্ষতা ও জনসেবামূলক অবদানের প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতাস্বরূপ এই সম্মাননা স্মারক প্রদান করা হলো।”

​সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতার হোসেন, পলাশবাড়ী পৌরসভার প্রকৌশলী নুরুজ্জামান সরকার, খবরবাড়ি ২৪ ডটকমের সম্পাদক মুশফিকুর রহমান মিলটন, মডেল প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক রবিউল হোসেন পাতা, সিনিয়র সাংবাদিক ফেরদৌছ মিয়া এবং মাসুদার রহমান মাসুদ।

​এ ছাড়াও পলাশবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফুজ্জামান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান স্বপন, সাংবাদিক মোমেনুর রশিদ সাগর, ওমর ফারুক, সরকার লুৎফর রহমানসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে বক্তারা বিদায়ী কর্মকর্তা মো. আল ইয়াসা রহমান তাপাদারের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন, তাঁর মতো একজন জনবান্ধব ও কর্তব্যপরায়ণ কর্মকর্তার অভাব পলাশবাড়ীবাসী অনুভব করবে। আগামী দিনে তাঁর নতুন কর্মস্থলে পথচলা আরও সুন্দর, গতিশীল ও সাফল্যমণ্ডিত হোক- এমনটাই প্রত্যাশা ও শুভকামনা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

আরও পড়ুনঃ  কেশবপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ ৩জন আটক