Dhaka ০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নবীনগরে ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু মুছা গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক রফিকুল ইসলামের জন্মদিন পালিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে ২ দিনব্যাপী নৃত্য কর্মশালার সমাপনী, শিল্পীদের মাঝে সনদ বিতরণ বুড়িচংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে জরিমানা দিনাজপুর বীরগঞ্জে মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদণ্ড বাহারুল হত্যা মামলার আসামি আশরাফুল ফুলতলায় গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধ দিবসে শপথ, পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গুমুক্ত বীরগঞ্জ নিশ্চিত করি দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার জেদান আল মুসা রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শাহ আব্দুল করিমের স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন হাজী জসিম উদ্দিন এমপি

  • Reporter Name
  • সময়: ০৮:৪৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ Time View

মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা

কুমিল্লা -৫(বুড়িচং -ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য
হাজী জসিম উদ্দিন জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির সংশ্লিষ্ট বিধান অনুযায়ী এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি করা হয়েছে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনকে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মোঃ নুরুল হক, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন, নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী, মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম এবং গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দেশের প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান, আন্তর্জাতিক শ্রমবাজার সম্প্রসারণ, অভিবাসন ব্যবস্থাপনা এবং প্রবাসীদের বিভিন্ন সুযোগ-সুবিধাসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করে।

নবগঠিত স্থায়ী কমিটি মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ এবং সংসদীয় তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

হাজী জসিম উদ্দিন এ কমিটির সদস্য নির্বাচিত হওয়ায়
কুমিল্লা -৫ আসনের প্রবাসী পরিবার ও বৈদেশিক কর্মসংস্থান প্রত্যাশীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংসদীয় পর্যায়ে ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  বাকস্বাধীনতা যেন শালীনতার সীমা না ছাড়ায়: প্রধানমন্ত্রী
Tag :
জনপ্রিয় নিউজ

নবীনগরে ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু মুছা গ্রেপ্তার

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন হাজী জসিম উদ্দিন এমপি

সময়: ০৮:৪৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা

কুমিল্লা -৫(বুড়িচং -ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য
হাজী জসিম উদ্দিন জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির সংশ্লিষ্ট বিধান অনুযায়ী এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি করা হয়েছে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনকে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মোঃ নুরুল হক, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন, নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী, মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম এবং গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দেশের প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান, আন্তর্জাতিক শ্রমবাজার সম্প্রসারণ, অভিবাসন ব্যবস্থাপনা এবং প্রবাসীদের বিভিন্ন সুযোগ-সুবিধাসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করে।

নবগঠিত স্থায়ী কমিটি মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ এবং সংসদীয় তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

হাজী জসিম উদ্দিন এ কমিটির সদস্য নির্বাচিত হওয়ায়
কুমিল্লা -৫ আসনের প্রবাসী পরিবার ও বৈদেশিক কর্মসংস্থান প্রত্যাশীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংসদীয় পর্যায়ে ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর