Dhaka ০৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নবীনগরে ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু মুছা গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক রফিকুল ইসলামের জন্মদিন পালিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে ২ দিনব্যাপী নৃত্য কর্মশালার সমাপনী, শিল্পীদের মাঝে সনদ বিতরণ বুড়িচংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে জরিমানা দিনাজপুর বীরগঞ্জে মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজের ৬ মাস কারাদণ্ড বাহারুল হত্যা মামলার আসামি আশরাফুল ফুলতলায় গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধ দিবসে শপথ, পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গুমুক্ত বীরগঞ্জ নিশ্চিত করি দিনাজপুর বীরগঞ্জে থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার জেদান আল মুসা রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শাহ আব্দুল করিমের স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চট্টগ্রাম কাস্টমসে সপ্তাহজুড়ে ২৪ ঘণ্টা শুল্কায়ন

  • Reporter Name
  • সময়: ০৯:২৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ Time View

আমদানি করা পণ্য দ্রুত খালাস এবং দেশের পণ্য সরবরাহব্যবস্থা সচল রাখতে চট্টগ্রাম কাস্টমস হাউসে এখন থেকে সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা শুল্কায়ন কার্যক্রম চলবে। সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের পাশাপাশি সরকারি ছুটির দিনেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম কাস্টমস হাউসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ছুটির দিনেও চলবে শুল্কায়ন

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমদানি পণ্যচালান দ্রুত খালাসের মাধ্যমে দেশের সামগ্রিক সরবরাহব্যবস্থা নির্বিঘ্ন রাখার লক্ষ্যে চট্টগ্রাম কাস্টমস হাউসে ২৪ ঘণ্টা ও সপ্তাহের সাত দিনই শুল্কায়ন কার্যক্রম চালু রয়েছে।

এর ফলে সাপ্তাহিক ছুটি কিংবা সরকারি ছুটির দিনেও আমদানি করা পণ্যের শুল্কায়ন সম্পন্ন করা যাবে। এতে পণ্য খালাসের ক্ষেত্রে ছুটির কারণে যে সম্ভাব্য বিলম্ব তৈরি হতে পারে, তা কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

আমদানি কার্যক্রমে গতি বজায় রাখার উদ্যোগ

চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন জানান, ছুটির দিনেও শুল্কায়ন চালু থাকায় আমদানি পণ্যচালানের খালাস প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না।

তার মতে, এ উদ্যোগের ফলে চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আমদানি কার্যক্রমের গতি বজায় থাকবে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য সরবরাহের ধারাবাহিকতাও স্বাভাবিক রাখা সম্ভব হবে।

চট্টগ্রাম বন্দর দেশের প্রধান সমুদ্রবন্দর হওয়ায় এখান দিয়ে আমদানি হওয়া পণ্য দ্রুত খালাসের সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্য ও সরবরাহব্যবস্থার সরাসরি সম্পর্ক রয়েছে। তাই ২৪/৭ শুল্কায়ন ব্যবস্থা চালুর মাধ্যমে পণ্য খালাস আরও দ্রুত ও নির্বিঘ্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  আজকের স্বর্ণের দাম: ভরিতে আরও কমল ১১০৮ টাকা
Tag :
জনপ্রিয় নিউজ

নবীনগরে ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু মুছা গ্রেপ্তার

চট্টগ্রাম কাস্টমসে সপ্তাহজুড়ে ২৪ ঘণ্টা শুল্কায়ন

সময়: ০৯:২৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

আমদানি করা পণ্য দ্রুত খালাস এবং দেশের পণ্য সরবরাহব্যবস্থা সচল রাখতে চট্টগ্রাম কাস্টমস হাউসে এখন থেকে সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা শুল্কায়ন কার্যক্রম চলবে। সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের পাশাপাশি সরকারি ছুটির দিনেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম কাস্টমস হাউসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ছুটির দিনেও চলবে শুল্কায়ন

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমদানি পণ্যচালান দ্রুত খালাসের মাধ্যমে দেশের সামগ্রিক সরবরাহব্যবস্থা নির্বিঘ্ন রাখার লক্ষ্যে চট্টগ্রাম কাস্টমস হাউসে ২৪ ঘণ্টা ও সপ্তাহের সাত দিনই শুল্কায়ন কার্যক্রম চালু রয়েছে।

এর ফলে সাপ্তাহিক ছুটি কিংবা সরকারি ছুটির দিনেও আমদানি করা পণ্যের শুল্কায়ন সম্পন্ন করা যাবে। এতে পণ্য খালাসের ক্ষেত্রে ছুটির কারণে যে সম্ভাব্য বিলম্ব তৈরি হতে পারে, তা কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

আমদানি কার্যক্রমে গতি বজায় রাখার উদ্যোগ

চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন জানান, ছুটির দিনেও শুল্কায়ন চালু থাকায় আমদানি পণ্যচালানের খালাস প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না।

তার মতে, এ উদ্যোগের ফলে চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আমদানি কার্যক্রমের গতি বজায় থাকবে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য সরবরাহের ধারাবাহিকতাও স্বাভাবিক রাখা সম্ভব হবে।

চট্টগ্রাম বন্দর দেশের প্রধান সমুদ্রবন্দর হওয়ায় এখান দিয়ে আমদানি হওয়া পণ্য দ্রুত খালাসের সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্য ও সরবরাহব্যবস্থার সরাসরি সম্পর্ক রয়েছে। তাই ২৪/৭ শুল্কায়ন ব্যবস্থা চালুর মাধ্যমে পণ্য খালাস আরও দ্রুত ও নির্বিঘ্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  তৃতীয় অধিবেশনে ৩৫ সংসদীয় কমিটি গঠন-পুনর্গঠন