Dhaka ০১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ভাঙ্গুড়ায় ছাত্রলীগ কর্মীর হামলায় জামায়াত নেতা, হত্যা চেষ্টা থানায় এমপির বিক্ষোভ নবীগঞ্জে কৃষক সমসু মিয়াকে নির্মমভাবে হামলার ঘটনায় মামলা দায়ের করে বাদী বিপাকে বাদীর পরিবর! কংগ্রেসম্যান গ্রেগরি মেক্সি সকাশে গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স এবং বাংলাদেশি আমেরিকান টেক কোয়ালিশন এর নেতৃবৃন্দ জালিয়াতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রোটারিয়ান ইকবাল হোসেন কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ৭৮ লাখ টাকার ইয়াবাসহ আটক ২ ভাঙ্গুড়ায় ছাত্রলীগ কর্মীর হামলায় জামায়াত নেতা, হত্যা চেষ্টা থানায় এমপির বিক্ষোভ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ​সবুজ, পরিচ্ছন্ন ও সুস্থ নগরী গড়ার প্রত্যয় সুনামগঞ্জ জেলা শিল্প কলা একাডেমীর আয়োজনে প্রশিক্ষণ বিভাগের শিক্ষার্থীদের সনদ পত্র বিতরণ বাঁশখালীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শ্রীপুরে মদ্যপান করে দলের নেতাকে গালাগালির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বাঁশখালীতে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হলেন আকলিমা নাছরিন

  • Reporter Name
  • সময়: ১০:০১:২১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ১৭ Time View

রিপোর্টার: মোনতাহেরুল হক আমিন, বাঁশখালী প্রতিনিধি :

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান ও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা (মহিলা) হিসেবে নির্বাচিত হয়েছেন বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আকলিমা নাছরিন।

মঙ্গলবার (১৯ মে) বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি মো. রুহুল আমিন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল হামিদের যৌথ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

এ গৌরবময় অর্জনের খবরে শিক্ষা অঙ্গনে আনন্দের জোয়ার বইছে। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন মহল তাঁর এ সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন আকলিমা নাছরিন। শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার আলো ছড়িয়ে দিতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর সৃজনশীল পাঠদান পদ্ধতি, কোমল আচরণ, শিক্ষার্থীদের প্রতি মমত্ববোধ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সক্রিয় ভূমিকা ইতোমধ্যে সংশ্লিষ্ট মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

শিক্ষকতাকে তিনি কেবল একটি পেশা নয়, বরং মানবসেবার মহান ব্রত হিসেবে গ্রহণ করেছেন। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে তাঁর নিরবচ্ছিন্ন প্রচেষ্টা এবং শিক্ষা ক্ষেত্রে উদ্ভাবনী চিন্তাধারার জন্য তিনি সহকর্মী ও অভিভাবকদের কাছেও একজন আদর্শ শিক্ষিকা হিসেবে পরিচিত।

আকলিমা নাছরিনের এ সাফল্যে সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর আনন্দ প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি শিক্ষা বিস্তারে আরও গুরুত্বপূর্ণ অবদান রেখে নতুন প্রজন্মকে সুশিক্ষিত, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবেন।

আরও পড়ুনঃ  মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক চম্পক কুমার চক্রবর্তীর বর্ণাঢ্য অবসর সংবর্ধনা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

ভাঙ্গুড়ায় ছাত্রলীগ কর্মীর হামলায় জামায়াত নেতা, হত্যা চেষ্টা থানায় এমপির বিক্ষোভ

বাঁশখালীতে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হলেন আকলিমা নাছরিন

সময়: ১০:০১:২১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

রিপোর্টার: মোনতাহেরুল হক আমিন, বাঁশখালী প্রতিনিধি :

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান ও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা (মহিলা) হিসেবে নির্বাচিত হয়েছেন বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আকলিমা নাছরিন।

মঙ্গলবার (১৯ মে) বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি মো. রুহুল আমিন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল হামিদের যৌথ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

এ গৌরবময় অর্জনের খবরে শিক্ষা অঙ্গনে আনন্দের জোয়ার বইছে। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন মহল তাঁর এ সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন আকলিমা নাছরিন। শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার আলো ছড়িয়ে দিতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর সৃজনশীল পাঠদান পদ্ধতি, কোমল আচরণ, শিক্ষার্থীদের প্রতি মমত্ববোধ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সক্রিয় ভূমিকা ইতোমধ্যে সংশ্লিষ্ট মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

শিক্ষকতাকে তিনি কেবল একটি পেশা নয়, বরং মানবসেবার মহান ব্রত হিসেবে গ্রহণ করেছেন। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে তাঁর নিরবচ্ছিন্ন প্রচেষ্টা এবং শিক্ষা ক্ষেত্রে উদ্ভাবনী চিন্তাধারার জন্য তিনি সহকর্মী ও অভিভাবকদের কাছেও একজন আদর্শ শিক্ষিকা হিসেবে পরিচিত।

আকলিমা নাছরিনের এ সাফল্যে সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর আনন্দ প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি শিক্ষা বিস্তারে আরও গুরুত্বপূর্ণ অবদান রেখে নতুন প্রজন্মকে সুশিক্ষিত, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবেন।

আরও পড়ুনঃ  রা বি তে নতুন দুই সহ-উপাচার্য নিয়োগ