Dhaka ০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আমান উল্লাহ আমানের সঙ্গে সাভার পৌর শ্রমিক দল নেতাদের সৌজন্য সাক্ষাৎ, মাঠে থাকার আহ্বান এইচএসসি পুনর্নিরীক্ষণে পাস করলেন আরও ৫ হাজার ৫৪৮ জন, জিপিএ-৫ পেলেন ১ হাজার ৬০০ সাংবাদিক বিলাল হোসেনের উপর হামলার ঘটনায় সুন্দরবন প্রেসক্লাবের নিন্দা বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অভিযান, ৯০ হাজার টাকা জরিমানা বর্ণাঢ্য আয়োজনে দৈনিক রুদ্র বাংলার ১৬তম বর্ষপূর্তি উদযাপন মুক্ত আলোচনা, সম্মাননা পদক ও পুরস্কার বিতরণীতে সাংবাদিক-লেখকদের মিলনমেলা শ্যামনগরে ২০২৬- ২৭ অর্থবছরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ক্রীড়াচর্চার বিকল্প নেই, খেলোয়াড়দের সাফল্য পুরো জেলার গর্ব: জেলা প্রশাসক ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি আলাউর রাহমান, সম্পাদক কে.এম শহীদুল ইসলাম, সাংগঠনিক মিজানুর রহমান তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বাঘাইছড়িতে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নাবী (সা:) পালিত

আনোয়ার হোসেন , বাঘাইছড়ি প্রতিনিধিঃ রাঙ্গামাটির বাঘাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে বটতলী দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুছে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টায় বটতলী দরবার শরীফ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে চৌমুহনী মুক্তমঞ্চে জমায়েত হয় এবং উপজেলার বিভিন্ন স্থান থেকেও মিছিল এসে এতে যোগ দেয়।

চৌমুহনী মুক্তমঞ্চে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বটতলী দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মোঃ আব্দুন নূর। অনুষ্ঠান উদ্বোধন ও সঞ্চালনা করেন শাহজাদা আব্দুল বারী, সুপার, সিঙ্গীনালা দাখিল মাদ্রাসা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা আবু হানিফ নঈমী, সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাঘাইছড়ি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক, আহলে সুন্নাত ওয়াল জামাত; উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম; পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমতুল্লাহ খাজা; ইঞ্জিনিয়ার মোঃ সরোয়ার; গাউছিয়া কমিটির সাবেক সভাপতি আব্দুর শুক্কুর মিয়া এবং বিভিন্ন এলাকার আগত ওলামায়ে কেরাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১২ই রবিউল আউয়াল বিশ্ব মুসলিম উম্মাহর জন্য এক মহিমান্বিত দিন। কারণ এ দিনেই বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তফা (সা.) পৃথিবীতে আগমন করেন এবং একই দিনে ইন্তেকালও করেন। ফলে দিনটি আনন্দ ও শোক—দুই অনুভূতির সমন্বয়ে স্মরণীয় হয়ে আছে। তাঁরা আরো বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর আগমনের পূর্বে আরব সমাজ ছিল অরাজকতা, নৈতিক অবক্ষয় ও অন্ধকারে নিমজ্জিত। নারী ছিল অবমানিত, এতিম ছিল অবহেলিত, সমাজজীবন ছিল বিশৃঙ্খল। এমন সময় আল্লাহ তাআলা মানবতার মুক্তির দূত হিসেবে তাঁকে পাঠান। তিনি তাওহীদের আলো প্রদর্শন করে মানুষকে ন্যায়, ভ্রাতৃত্ব, দয়া, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করেন।

বক্তারা বলেন, ১২ই রবিউল আউয়াল শুধু উৎসবের দিন নয়; বরং নবীর শিক্ষা অনুসরণের অঙ্গীকারের দিন। রাসূলুল্লাহ (সা.)-এর জীবন মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। আল্লাহর প্রতি আনুগত্য, মানুষের প্রতি দয়া, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সত্যের পথে অবিচল থাকা তাঁর মিশনের মূল শিক্ষা।

আরও পড়ুনঃ  চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

তাঁরা আরো উল্লেখ করেন, বাংলাদেশসহ সমগ্র মুসলিম বিশ্বে এ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। সরকারি ছুটির পাশাপাশি মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল, দোয়া অনুষ্ঠান ও সীরাতুন্নবী (সা.) মাহফিলের আয়োজন করা হয়। সরকারি-বেসরকারি উদ্যোগেও নেয়া হয় বিশেষ কর্মসূচি।

বক্তারা আহ্বান জানান, বাহ্যিক আয়োজনে সীমাবদ্ধ না থেকে নবীর শিক্ষা ও আদর্শকে জীবনে বাস্তবায়নের মাধ্যমেই ১২ই রবিউল আউয়ালের প্রকৃত তাৎপর্য রক্ষা করা সম্ভব।

শেষে বেলা ১২টা ৩০ মিনিটে বটতলী মোহাম্মাদীয়া হেফজখানায় আখেরি মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।

Tag :
জনপ্রিয় নিউজ

আমান উল্লাহ আমানের সঙ্গে সাভার পৌর শ্রমিক দল নেতাদের সৌজন্য সাক্ষাৎ, মাঠে থাকার আহ্বান

বাঘাইছড়িতে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নাবী (সা:) পালিত

সময়: ০৬:৪৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

আনোয়ার হোসেন , বাঘাইছড়ি প্রতিনিধিঃ রাঙ্গামাটির বাঘাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে বটতলী দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুছে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টায় বটতলী দরবার শরীফ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে চৌমুহনী মুক্তমঞ্চে জমায়েত হয় এবং উপজেলার বিভিন্ন স্থান থেকেও মিছিল এসে এতে যোগ দেয়।

চৌমুহনী মুক্তমঞ্চে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বটতলী দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মোঃ আব্দুন নূর। অনুষ্ঠান উদ্বোধন ও সঞ্চালনা করেন শাহজাদা আব্দুল বারী, সুপার, সিঙ্গীনালা দাখিল মাদ্রাসা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা আবু হানিফ নঈমী, সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাঘাইছড়ি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক, আহলে সুন্নাত ওয়াল জামাত; উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম; পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমতুল্লাহ খাজা; ইঞ্জিনিয়ার মোঃ সরোয়ার; গাউছিয়া কমিটির সাবেক সভাপতি আব্দুর শুক্কুর মিয়া এবং বিভিন্ন এলাকার আগত ওলামায়ে কেরাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১২ই রবিউল আউয়াল বিশ্ব মুসলিম উম্মাহর জন্য এক মহিমান্বিত দিন। কারণ এ দিনেই বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তফা (সা.) পৃথিবীতে আগমন করেন এবং একই দিনে ইন্তেকালও করেন। ফলে দিনটি আনন্দ ও শোক—দুই অনুভূতির সমন্বয়ে স্মরণীয় হয়ে আছে। তাঁরা আরো বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর আগমনের পূর্বে আরব সমাজ ছিল অরাজকতা, নৈতিক অবক্ষয় ও অন্ধকারে নিমজ্জিত। নারী ছিল অবমানিত, এতিম ছিল অবহেলিত, সমাজজীবন ছিল বিশৃঙ্খল। এমন সময় আল্লাহ তাআলা মানবতার মুক্তির দূত হিসেবে তাঁকে পাঠান। তিনি তাওহীদের আলো প্রদর্শন করে মানুষকে ন্যায়, ভ্রাতৃত্ব, দয়া, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করেন।

বক্তারা বলেন, ১২ই রবিউল আউয়াল শুধু উৎসবের দিন নয়; বরং নবীর শিক্ষা অনুসরণের অঙ্গীকারের দিন। রাসূলুল্লাহ (সা.)-এর জীবন মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। আল্লাহর প্রতি আনুগত্য, মানুষের প্রতি দয়া, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সত্যের পথে অবিচল থাকা তাঁর মিশনের মূল শিক্ষা।

আরও পড়ুনঃ  শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি