Dhaka ০৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কমলগঞ্জে নবাগত ইউএনওর সাথে নিসচা কমলগঞ্জ শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত নোয়াখালীর পৌর এলাকার শ্রীপুরে ব্যবসায়ী ফরহাদের বাড়িতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার শ্রীনগর উপজেলা সচেতন নাগরিক তন্তর ইউনিয়ন শাখার ৬ মাস মেয়াদি কমিটি ঘোষণা সিরাজদিখানে কৃষি পরিবারের সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠিত হরমুজ ইস্যুতে ওমানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি কৃষি ও পল্লী ঋণে এবার ৬০ হাজার কোটি টাকার লক্ষ্য জালিয়াতির অভিযোগে দুই মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ব্যবস্থা অর্থবছরের সময় বদলাচ্ছে, এপ্রিল-মার্চ হবে নতুন হিসাব বছর মামলা থাকলে মিলবে না নীতি সহায়তা, আগে প্রত্যাহার বাধ্যতামূলক সড়ক-বাঁধের ভাঙন ঠেকাতে বিন্না ঘাস ব্যবহারের উদ্যোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বিশ্বম্ভরপুরে ডিবির অভিযানে ২৪ লাখ ৫৯ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ, গ্রেপ্তার ২

  • Reporter Name
  • সময়: ০৬:৫০:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ৩৩ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা বিপুল পরিমাণ চোরাই পণ্য ও একটি কাভার্ডভ্যানসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় প্রায় ২৪ লাখ ৫৯ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় ফুচকা, জিরা, কুড়া ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। অভিযানের সময় হাবিব (৩০) নামে আরও এক আসামি কৌশলে পালিয়ে যায়।

গত ১৪ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ দুপুর সাড়ে ১১টার দিকে বিশ্বম্ভরপুর থানাধীন তালেরতল পয়েন্ট থেকে পশ্চিমে চালবন-পলাশগামী প্রধান সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) সাব্বির আহসানের নেতৃত্বে কনস্টেবল মনির হোসেন ও কনস্টেবল এমরান হোসেনের সমন্বয়ে গঠিত একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় চোরাই পণ্যবোঝাই একটি কাভার্ডভ্যানসহ দুই আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মুন্সিগঞ্জ সদর থানার দক্ষিণ চর মগুরা গ্রামের সজিব হোসেন (২৫) এবং ঢাকার কেরানীগঞ্জ থানার দোলেশ্বর গ্রামের বিল্লাল হোসেন (৩৪)। পুলিশের উপস্থিতি টের পেয়ে হাবিব (৩০) নামে অপর এক আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ডিবি পুলিশ জানায়, অভিযানে ৫ লাখ ১৮ হাজার ৭০০ টাকা মূল্যের ভারতীয় ফুচকা, ১ হাজার ১০৮ কেজি ভারতীয় জিরা, যার আনুমানিক মূল্য ৮ লাখ ৮৬ হাজার ৪০০ টাকা, ১২ বস্তা ভারতীয় কুড়া, যার মূল্য ৫৪ হাজার টাকা এবং আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের একটি মাঝারি আকৃতির কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

সব মিলিয়ে জব্দ করা আলামতের আনুমানিক মূল্য ২৪ লাখ ৫৯ হাজার ১০০ টাকা

এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামি ও পলাতক আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় বিশ্বম্ভরপুর থানায় মামলা করা হয়েছে।

আরও পড়ুনঃ  শরিয়াহভিত্তিক নৈতিক ব্যবসার প্রত্যয়ে BICCI-এর প্রথম সদস্য সম্মেলন
Tag :
জনপ্রিয় নিউজ

কমলগঞ্জে নবাগত ইউএনওর সাথে নিসচা কমলগঞ্জ শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে ডিবির অভিযানে ২৪ লাখ ৫৯ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ, গ্রেপ্তার ২

সময়: ০৬:৫০:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা বিপুল পরিমাণ চোরাই পণ্য ও একটি কাভার্ডভ্যানসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় প্রায় ২৪ লাখ ৫৯ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় ফুচকা, জিরা, কুড়া ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। অভিযানের সময় হাবিব (৩০) নামে আরও এক আসামি কৌশলে পালিয়ে যায়।

গত ১৪ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ দুপুর সাড়ে ১১টার দিকে বিশ্বম্ভরপুর থানাধীন তালেরতল পয়েন্ট থেকে পশ্চিমে চালবন-পলাশগামী প্রধান সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) সাব্বির আহসানের নেতৃত্বে কনস্টেবল মনির হোসেন ও কনস্টেবল এমরান হোসেনের সমন্বয়ে গঠিত একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় চোরাই পণ্যবোঝাই একটি কাভার্ডভ্যানসহ দুই আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মুন্সিগঞ্জ সদর থানার দক্ষিণ চর মগুরা গ্রামের সজিব হোসেন (২৫) এবং ঢাকার কেরানীগঞ্জ থানার দোলেশ্বর গ্রামের বিল্লাল হোসেন (৩৪)। পুলিশের উপস্থিতি টের পেয়ে হাবিব (৩০) নামে অপর এক আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ডিবি পুলিশ জানায়, অভিযানে ৫ লাখ ১৮ হাজার ৭০০ টাকা মূল্যের ভারতীয় ফুচকা, ১ হাজার ১০৮ কেজি ভারতীয় জিরা, যার আনুমানিক মূল্য ৮ লাখ ৮৬ হাজার ৪০০ টাকা, ১২ বস্তা ভারতীয় কুড়া, যার মূল্য ৫৪ হাজার টাকা এবং আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের একটি মাঝারি আকৃতির কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

সব মিলিয়ে জব্দ করা আলামতের আনুমানিক মূল্য ২৪ লাখ ৫৯ হাজার ১০০ টাকা

এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামি ও পলাতক আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় বিশ্বম্ভরপুর থানায় মামলা করা হয়েছে।

আরও পড়ুনঃ  কৃষি ও পল্লী ঋণে এবার ৬০ হাজার কোটি টাকার লক্ষ্য