Dhaka ০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রংপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষক সাময়িক বরখাস্ত ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারলে টেনে নামাবেন, আর রাজনীতি করব না” ‎— কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান কালিয়াকৈরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল শাহজীবাজার–গ্যাসফিল্ড সড়কে স্বস্তি, বাদশা কোম্পানির উদ্যোগে ভাঙা সড়কের গর্ত ভরাট, নিরাপদ চলাচলের ব্যবস্থা উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ রামুতে ট্রাকের চেসিসের গোপন গাদামে মিলল ১ লাখ ৩৮ হাজার ইয়াবা, আটক ১ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক ৩ অভিযানে ১৪ কেজি আইস, বিদেশি মদ ও ৫ হাজার ইয়াবা জব্দ কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা কালীগঞ্জের মথুরেশপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভাঙ্গুড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি বসতঘর পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি

  • Reporter Name
  • সময়: ১০:৩০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ৫৬ Time View

মো. মেহেদী হাসান,
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের পাচবেতুয়ান গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি বসতঘর ও মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে আবু শামার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোকে গ্রাস করে। এতে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, খাদ্যসামগ্রীসহ বিভিন্ন মূল্যবান মালামাল পুড়ে যায়। ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ে।

অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে নিজ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে এর আগেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুনে তাদের বহু বছরের সঞ্চয় ও প্রয়োজনীয় সামগ্রী পুড়ে গেছে। এতে তারা বর্তমানে চরম দুর্ভোগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তারা স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরূপণের কাজ চলছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান বলেন, “ঘটনাটি আমি জেনেছি। সরেজমিন পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।”

আরও পড়ুনঃ  গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
Tag :
জনপ্রিয় নিউজ

রংপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষক সাময়িক বরখাস্ত

ভাঙ্গুড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি বসতঘর পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি

সময়: ১০:৩০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬