Dhaka ০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সিরাজদিখানে ইলিয়াছ মোল্লা হত্যা মামলায় মা-ছেলেসহ দুই আসামি গ্রেপ্তার চাকরিতে পুনর্বহাল সহ ১০ দফা দাবীতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন, স্মারকলিপি নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পালিত হলো রেড রোডে- বিশ্ব যোগা দিবস নবীগঞ্জের প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারী তালিকা থেকে বাদ পড়লেন! ইউএনও বরাবরে লিখিত অভিযোগ৷ বসুন্দিয়ায় শিল্প বর্জ্যের বিষে জনজীবন অতিষ্ঠ; সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের ভয়ভীতি বৃষ্টি ও উজানের ঢলে দুর্ভোগ বাড়ছে তাহিরপুরে কালীগঞ্জের আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণ পাহাড় ও বন রক্ষায় মানুষকে উদ্বুদ্ধ করবে গ্রীন রোড শো: থানজামা লুসাই মণিরামপুরে জাপার বড় ধাক্কা,সভাপতি এম এ হালিমের জাতীয় পার্টি থেকে পদত্যাগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

“যুক্তরাষ্ট্রে কংগ্রেসনাল ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচনের প্রশ্নবিদ্ধতার উদ্বেগ”

  • Reporter Name
  • সময়: ০২:২৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৯ Time View

“যুক্তরাষ্ট্রে কংগ্রেসনাল ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচনের প্রশ্নবিদ্ধতার উদ্বেগ”

নিজস্ব প্রতিবেদক  || ১২ ফেব্রুয়ারি 2026

মানবজীবন.কম

বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের তিন দিন আগে সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে এক কংগ্রেসনাল ব্রিফিং অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা’ শিরোনামে আয়োজিত এই ব্রিফিংয়ের আয়োজন করে ‘হিন্দুঅ্যাকশন’ ও ‘কোয়ালিশন অব হিন্দুজ অব নর্থ আমেরিকা’।

ব্রিফিংয়ে অংশগ্রহণকারীদের কেউ কেউ মত দেন, আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে, তা আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হিসেবে মূল্যায়িত হতে পারে। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করা, গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ এবং সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে বিভিন্ন অভিযোগও আলোচনায় উঠে আসে।

ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আমেরিকান এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের জ্যেষ্ঠ গবেষক মাইকেল রুবিন শুনানিতে জামায়াতে ইসলামীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধের পক্ষে মত দেন। তিনি মুহাম্মদ ইউনূস ও আসন্ন নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও কঠোর মন্তব্য করেন এবং ধর্মের আড়ালে অপরাধ আড়াল করার অভিযোগ তোলেন।

মিশিগানের রিপাবলিকান কংগ্রেসম্যান টম ব্যারেট বলেন, ইসলামিক চরমপন্থা বিশ্বজুড়ে অস্থিরতা সৃষ্টি করছে এবং যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে ভার্জিনিয়ার ডেমোক্র্যাট কংগ্রেসম্যান সুহাস সুব্রমনিয়ম বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা এবং প্রধান রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচন আয়োজন—দুটিই উদ্বেগজনক এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

ব্রিফিংয়ে ভার্চুয়ালি বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের সাবেক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক অ্যাম্বাসেডর অ্যাট-লার্জ স্যামুয়েল ব্রাউনব্যাক। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হলে তা অর্থনীতি ও গণতন্ত্রের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

বাংলাদেশের গণমাধ্যম পরিস্থিতি তুলে ধরে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন আটক সাংবাদিকদের মুক্তির দাবি জানান। সাউথ এশিয়ান মাইনোরিটিজ কালেক্টিভের প্রেসিডেন্ট প্রিয়া সাহা সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এ ছাড়া ব্রিফিংয়ে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, বিশ্লেষক, শিক্ষাবিদ ও রাজনীতিবিদরা বক্তব্য দেন। যুক্তরাষ্ট্রের সিনেটর ও কংগ্রেস সদস্যদের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  পবিপ্রবিতে হিট প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

সিরাজদিখানে ইলিয়াছ মোল্লা হত্যা মামলায় মা-ছেলেসহ দুই আসামি গ্রেপ্তার

“যুক্তরাষ্ট্রে কংগ্রেসনাল ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচনের প্রশ্নবিদ্ধতার উদ্বেগ”

সময়: ০২:২৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক  || ১২ ফেব্রুয়ারি 2026

মানবজীবন.কম

বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের তিন দিন আগে সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে এক কংগ্রেসনাল ব্রিফিং অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা’ শিরোনামে আয়োজিত এই ব্রিফিংয়ের আয়োজন করে ‘হিন্দুঅ্যাকশন’ ও ‘কোয়ালিশন অব হিন্দুজ অব নর্থ আমেরিকা’।

ব্রিফিংয়ে অংশগ্রহণকারীদের কেউ কেউ মত দেন, আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে, তা আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হিসেবে মূল্যায়িত হতে পারে। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করা, গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ এবং সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে বিভিন্ন অভিযোগও আলোচনায় উঠে আসে।

ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আমেরিকান এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের জ্যেষ্ঠ গবেষক মাইকেল রুবিন শুনানিতে জামায়াতে ইসলামীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধের পক্ষে মত দেন। তিনি মুহাম্মদ ইউনূস ও আসন্ন নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও কঠোর মন্তব্য করেন এবং ধর্মের আড়ালে অপরাধ আড়াল করার অভিযোগ তোলেন।

মিশিগানের রিপাবলিকান কংগ্রেসম্যান টম ব্যারেট বলেন, ইসলামিক চরমপন্থা বিশ্বজুড়ে অস্থিরতা সৃষ্টি করছে এবং যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে ভার্জিনিয়ার ডেমোক্র্যাট কংগ্রেসম্যান সুহাস সুব্রমনিয়ম বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা এবং প্রধান রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচন আয়োজন—দুটিই উদ্বেগজনক এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

ব্রিফিংয়ে ভার্চুয়ালি বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের সাবেক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক অ্যাম্বাসেডর অ্যাট-লার্জ স্যামুয়েল ব্রাউনব্যাক। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হলে তা অর্থনীতি ও গণতন্ত্রের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

বাংলাদেশের গণমাধ্যম পরিস্থিতি তুলে ধরে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন আটক সাংবাদিকদের মুক্তির দাবি জানান। সাউথ এশিয়ান মাইনোরিটিজ কালেক্টিভের প্রেসিডেন্ট প্রিয়া সাহা সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এ ছাড়া ব্রিফিংয়ে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, বিশ্লেষক, শিক্ষাবিদ ও রাজনীতিবিদরা বক্তব্য দেন। যুক্তরাষ্ট্রের সিনেটর ও কংগ্রেস সদস্যদের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত