Dhaka ০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
দিনাজপুর বীরগঞ্জে তান্ত্রিক কবিরাজ কে মারপিট এবং প্রস্রাব খাওয়ানোর ঘটনায় থানায় মামলা রুহিয়ায় বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত রংপুরে মন্দিরে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী পলাশবাড়ীতে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে দলিল সম্পাদন ও জমি দখলের অভিযোগ তাহিরপুরে খাল ইজারার নামে টাকা আদায়ের অভিযোগ, বৈধতা নিয়ে প্রশ্ন শিবপুরে গভীর রাত পর্যন্ত পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও চরভদ্রাসনে ৭ পিস কথিত ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার! কুইন্স লাইব্রেরিতে লেখকের অঙ্গনের ৩০তম গ্রন্থালোচনা অনুষ্ঠিত ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকারের আহ্বান প্রধানমন্ত্রীর
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

রেকর্ডের অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগালের মুখোমুখি হবে ডিআর কঙ্গো

  • Reporter Name
  • সময়: ১০:২১:৫২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৮০ Time View

 

বিশ্বকাপের গ্রুপ ‘কে’-এর ম্যাচে বুধবার (১৭ জুন) রাত ১১ টায় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) মুখোমুখি হচ্ছে পর্তুগাল। কাগজে-কলমে শক্তির বিচারে পর্তুগাল এগিয়ে থাকলেও আফ্রিকার প্রতিনিধিদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার পর ফিফা র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছে ডিআর কঙ্গো। দলটি ৫৬তম স্থান থেকে উঠে এসেছে ৪৫তম স্থানে। তবে সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে থাকা পর্তুগালই ম্যাচটির স্পষ্ট ফেভারিট।

পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার ম্যাচটি নিয়ে ২৫ হাজারবার সিমুলেশন চালিয়েছে। সেই বিশ্লেষণে দেখা গেছে, ৫৪.৬ শতাংশ ক্ষেত্রে জয়ী হয়েছে পর্তুগাল। অন্যদিকে ড্রয়ের সম্ভাবনা ২২.৩ শতাংশ। ডিআর কঙ্গোর জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ২৩.১ শতাংশ।

তবে পরিসংখ্যান পুরো গল্প বলে না। আফ্রিকার দলগুলো বড় আসরে চমক দেখানোর ইতিহাস রয়েছে। সেবাস্তিয়ান দেসাব্রের শিষ্যরা সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে। যদিও বিশ্বকাপে ফেরার পর প্রথম ম্যাচেই ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের মতো শক্তিশালী প্রতিপক্ষ পাওয়া তাদের জন্য বড় চ্যালেঞ্জ।

এদিকে মাঠের লড়াইয়ের বাইরে আরেকটি রেকর্ডের সন্ধানে আছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। একমাত্র ফুটবলার হিসেবে ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার রেকর্ডের খুব কাছাকাছি রয়েছেন তিনি। অন্যদিকে ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে লিওনেল মেসি একটি নতুন ইতিহাস গড়েছেন। ফলে বিশ্বকাপের শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ফুটবলের এই দুই কিংবদন্তি।

আরও পড়ুনঃ  ধর্ম যার যার, নাগরিক অধিকার সবার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা
Tag :
জনপ্রিয় নিউজ

দিনাজপুর বীরগঞ্জে তান্ত্রিক কবিরাজ কে মারপিট এবং প্রস্রাব খাওয়ানোর ঘটনায় থানায় মামলা

রেকর্ডের অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগালের মুখোমুখি হবে ডিআর কঙ্গো

সময়: ১০:২১:৫২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

 

বিশ্বকাপের গ্রুপ ‘কে’-এর ম্যাচে বুধবার (১৭ জুন) রাত ১১ টায় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) মুখোমুখি হচ্ছে পর্তুগাল। কাগজে-কলমে শক্তির বিচারে পর্তুগাল এগিয়ে থাকলেও আফ্রিকার প্রতিনিধিদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার পর ফিফা র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছে ডিআর কঙ্গো। দলটি ৫৬তম স্থান থেকে উঠে এসেছে ৪৫তম স্থানে। তবে সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে থাকা পর্তুগালই ম্যাচটির স্পষ্ট ফেভারিট।

পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার ম্যাচটি নিয়ে ২৫ হাজারবার সিমুলেশন চালিয়েছে। সেই বিশ্লেষণে দেখা গেছে, ৫৪.৬ শতাংশ ক্ষেত্রে জয়ী হয়েছে পর্তুগাল। অন্যদিকে ড্রয়ের সম্ভাবনা ২২.৩ শতাংশ। ডিআর কঙ্গোর জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ২৩.১ শতাংশ।

তবে পরিসংখ্যান পুরো গল্প বলে না। আফ্রিকার দলগুলো বড় আসরে চমক দেখানোর ইতিহাস রয়েছে। সেবাস্তিয়ান দেসাব্রের শিষ্যরা সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে। যদিও বিশ্বকাপে ফেরার পর প্রথম ম্যাচেই ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের মতো শক্তিশালী প্রতিপক্ষ পাওয়া তাদের জন্য বড় চ্যালেঞ্জ।

এদিকে মাঠের লড়াইয়ের বাইরে আরেকটি রেকর্ডের সন্ধানে আছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। একমাত্র ফুটবলার হিসেবে ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার রেকর্ডের খুব কাছাকাছি রয়েছেন তিনি। অন্যদিকে ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে লিওনেল মেসি একটি নতুন ইতিহাস গড়েছেন। ফলে বিশ্বকাপের শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ফুটবলের এই দুই কিংবদন্তি।

আরও পড়ুনঃ  রংপুর ও রাজশাহী সফর শেষে চট্টগ্রামের পথে প্রধানমন্ত্রী