
নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় রুহিয়া উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়।
রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল।
জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন।
এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি আবু হায়াত মো. নুরনবী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী মো. মাহবুবুল আবু নুর, রুহিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, রুহিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, রুহিয়া উপজেলা যুবদলের সভাপতি আনার আলীসহ জেলা, উপজেলা ও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জনসভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
Reporter Name 





















