Dhaka ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা শেহবাজ শরিফকে ঘিরে ‘হত্যা পরিকল্পনার’ অভিযোগ তুললেন ইরানি আইনপ্রণেতা ‘সর্বজন তুষ্টির বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ থাকবে’ : ড. সালেহউদ্দিন আহমেদ নিউইয়র্কে ফিফা মিউজিয়াম : এক ছাদের নিচে বিশ্বকাপের ইতিহাস নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দিচ্ছে সরকার : ধর্মমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় আতঙ্ক: নিখোঁজ ১১ হাজারের বেশি মানুষ আম বাণিজ্যে গতি আনতে রাজশাহীতে শনিবারও খোলা থাকবে ব্যাংকের শাখা মার্কেটিং বিভাগে নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, আবেদন অনলাইনে জেন্ডায়ার পরনে ‘ব্যবহৃত’ টি-শার্ট, দাম মাত্র ৩৫ ডলার! সংসদে মুজিবুর রহমান ইকবালের প্রশ্ন: ‘মদ খেতেও নাকি লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন’
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলায় আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • সময়: ০৮:২৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ১২ Time View

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন শিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীকে হত্যার প্রতিবাদে এবং মামলার মূল আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সাড়ে ১১টার দিকে সাঘাটাবাসীর উদ্যোগে সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহত শিবির নেতা সাইফুল্লাহ ও আহত শিবির কর্মী সালাউদ্দিনের পরিবার, আত্মীয়স্বজন এবং উপজেলা জামায়াত-শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে নিহত সাইফুল্লাহ বারীর বড় ভাই ফারুক আজম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাঘাটা উপজেলা সভাপতি সাজেদুর রহমান এবং বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক সরকার বক্তব্য দেন।

নিহতের বড় ভাই ফারুক আজম বলেন, আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। যারা এ ঘটনায় জড়িত, তাদের সবাইকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

উপজেলা শিবির সভাপতি সাজেদুর রহমান বলেন, সাইফুল্লাহ বারী আমাদের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। প্রকাশ্যে সংঘটিত এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। আমরা অবিলম্বে পলাতক আসামিদের গ্রেফতার এবং জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

বক্তারা আরও বলেন, প্রকাশ্যে সংঘটিত এ হত্যাকাণ্ড এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। মামলার কয়েকজন আসামি এখনও পলাতক থাকায় নিহতের পরিবার ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কিত। মানববন্ধন থেকে দ্রুত তদন্ত সম্পন্ন করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

উল্লেখ্য

গত ২১ জুন বিকেলে সাঘাটা উপজেলার বোনারপাড়া চারমাথা এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে নিহত হন ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বেলা পৌনে ৩টার দিকে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল ও তার সহযোগীরা তার ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করেন।

ঘটনার পর একই রাতে জেলা যুবদলের পক্ষ থেকে মোখলেছুর রহমান মুকুলকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কার করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা তার বাড়িতে অগ্নিসংযোগ করে। পরবর্তীতে রাজধানী ঢাকাসহ গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। সোমবার (২২ জুন) বাদ আসর গাইবান্ধার তিন সংসদ সদস্য ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতির উপস্থিতিতে বোনারপাড়া সরকারি আজহার আলী স্কুল মাঠে জানাজা শেষে বোনারপাড়া সরকারি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

আরও পড়ুনঃ  শীর্ষ সন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’-এর ঘনিষ্ঠ সহযোগী ইমন ঢাকায় গ্রেপ্তার

নিহতের পিতা বাদী হয়ে সাঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৬ জনের নাম উল্লেখসহ ১০/১৫ জন অজ্ঞাতকে আসামি করা হয়েছে। এ ঘটনায় যুবদল নেতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

Tag :
জনপ্রিয় নিউজ

কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলায় আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

সময়: ০৮:২৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন শিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীকে হত্যার প্রতিবাদে এবং মামলার মূল আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সাড়ে ১১টার দিকে সাঘাটাবাসীর উদ্যোগে সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহত শিবির নেতা সাইফুল্লাহ ও আহত শিবির কর্মী সালাউদ্দিনের পরিবার, আত্মীয়স্বজন এবং উপজেলা জামায়াত-শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে নিহত সাইফুল্লাহ বারীর বড় ভাই ফারুক আজম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাঘাটা উপজেলা সভাপতি সাজেদুর রহমান এবং বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক সরকার বক্তব্য দেন।

নিহতের বড় ভাই ফারুক আজম বলেন, আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। যারা এ ঘটনায় জড়িত, তাদের সবাইকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

উপজেলা শিবির সভাপতি সাজেদুর রহমান বলেন, সাইফুল্লাহ বারী আমাদের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। প্রকাশ্যে সংঘটিত এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। আমরা অবিলম্বে পলাতক আসামিদের গ্রেফতার এবং জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

বক্তারা আরও বলেন, প্রকাশ্যে সংঘটিত এ হত্যাকাণ্ড এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। মামলার কয়েকজন আসামি এখনও পলাতক থাকায় নিহতের পরিবার ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কিত। মানববন্ধন থেকে দ্রুত তদন্ত সম্পন্ন করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

উল্লেখ্য

গত ২১ জুন বিকেলে সাঘাটা উপজেলার বোনারপাড়া চারমাথা এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে নিহত হন ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বেলা পৌনে ৩টার দিকে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল ও তার সহযোগীরা তার ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করেন।

ঘটনার পর একই রাতে জেলা যুবদলের পক্ষ থেকে মোখলেছুর রহমান মুকুলকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কার করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা তার বাড়িতে অগ্নিসংযোগ করে। পরবর্তীতে রাজধানী ঢাকাসহ গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। সোমবার (২২ জুন) বাদ আসর গাইবান্ধার তিন সংসদ সদস্য ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতির উপস্থিতিতে বোনারপাড়া সরকারি আজহার আলী স্কুল মাঠে জানাজা শেষে বোনারপাড়া সরকারি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

আরও পড়ুনঃ  ভূরুঙ্গামারীতে বিজিবির অভিযানে ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ