Dhaka ০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চরিত্রই ছিল তাঁর শ্রেষ্ঠ পরিচয়: কুরআন ও হাদিসের আলোকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত পলাশে দলীয় পরিচয়ে জমি জবরদখল ও কাঁঠাল গাছ কাটার অভিযোগ কেরানীগঞ্জে গ্যাস সংকটে চরম দুর্ভোগ, অবৈধ সংযোগ বিচ্ছিন্নের দাবি বেগমগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে সেবার নতুন দিগন্ত, নাগরিকদের জন্য মিলছে নানা সুযোগ-সুবিধা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই -ইউএনও, এটিএম কামরুল ইসলাম বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • সময়: ০৯:৫০:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ৩৭ Time View

দেশের পর্যটন রাজধানী কক্সবাজারকে আন্তর্জাতিক বিমান যোগাযোগের আওতায় আরও শক্তভাবে যুক্ত করতে যাচ্ছে সরকার। আগামী অক্টোবর মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এ তথ্য জানান।

এ সময় এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, কক্সবাজার বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ দ্রুত এগিয়ে চলছে। উদ্বোধনের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সও এ বিমানবন্দর থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করবে।

মন্ত্রী জানান, ইতোমধ্যে বেশ কয়েকটি বিদেশি এয়ারলাইন্স কক্সবাজার থেকে সরাসরি ফ্লাইট পরিচালনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর সঙ্গে সরকারের আলোচনা ও প্রয়োজনীয় সমন্বয় চলছে।

তিনি বলেন, কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক বিমান যোগাযোগ চালু হলে দেশের পর্যটন খাতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। বিদেশি পর্যটকদের সরাসরি কক্সবাজারে আসার সুযোগ তৈরি হলে পর্যটন শিল্পের পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে।

আরও পড়ুনঃ  ছিনতাইকারীর কবলে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী সদস্য বাবলু বড়ুয়া
Tag :
জনপ্রিয় নিউজ

চরিত্রই ছিল তাঁর শ্রেষ্ঠ পরিচয়: কুরআন ও হাদিসের আলোকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সময়: ০৯:৫০:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

দেশের পর্যটন রাজধানী কক্সবাজারকে আন্তর্জাতিক বিমান যোগাযোগের আওতায় আরও শক্তভাবে যুক্ত করতে যাচ্ছে সরকার। আগামী অক্টোবর মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এ তথ্য জানান।

এ সময় এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, কক্সবাজার বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ দ্রুত এগিয়ে চলছে। উদ্বোধনের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সও এ বিমানবন্দর থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করবে।

মন্ত্রী জানান, ইতোমধ্যে বেশ কয়েকটি বিদেশি এয়ারলাইন্স কক্সবাজার থেকে সরাসরি ফ্লাইট পরিচালনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর সঙ্গে সরকারের আলোচনা ও প্রয়োজনীয় সমন্বয় চলছে।

তিনি বলেন, কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক বিমান যোগাযোগ চালু হলে দেশের পর্যটন খাতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। বিদেশি পর্যটকদের সরাসরি কক্সবাজারে আসার সুযোগ তৈরি হলে পর্যটন শিল্পের পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে।

আরও পড়ুনঃ  খুলনা জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার জনাব সরকার ওমর ফারুকের যোগদান ও দায়িত্বভার গ্রহণ