Dhaka ০৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বালিয়াডাঙ্গীতে শোভাযাত্রা ও সমাবেশ শাহজালাল বিমানবন্দরে ৪০ ভরি স্বর্ণালংকারসহ আটক ২ বুড়িচং কালীনারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ইমরান খানকে একাকী কারাবাসে না রাখার নির্দেশ পাকিস্তান হাইকোর্টের দিনাজপুরের ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন স্বাভাবিক ছন্দে শুরু হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির কার্যক্রম, গ্রাহকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস হাতিয়ায় উপজেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বর্ণাঢ্য আয়োজনে ঝিনাইদহে ‘সবুজ বাংলা টিভি’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মানবিকতার দৃষ্টান্ত জুলাই যোদ্ধা রাসেল, পাশে দাঁড়ালেন অসুস্থ মোশাররফের ঝিকরগাছায় সরকারি পরিপত্র উপেক্ষা করে এতিম ছাত্রীকে বেত্রাঘাতের অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

অনলাইন নিউজ পোর্টালের ডোমেইন অপসারণে পুলিশের গণবিজ্ঞপ্তি: স্বাধীন সাংবাদিকতার উপর নগ্ন আঘাত

  • Reporter Name
  • সময়: ০৯:৪৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ১৬০ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ:

নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর সভাপতি সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক সাংবাদিক আরিফুর রহমান আরিফ এক বিবৃতিতে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছন যে, অনলাইন নিউজ পোর্টালের ডোমেইন অপসারণ ও ব্লক করার বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা পুলিশের কোনো দায়িত্ব নয়। এটি সম্পূর্ণরূপে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর আওতাধীন কাজ।

অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন, অনুমোদন, নিয়ন্ত্রণ ও প্রয়োজনে ডোমেইন ব্যবস্থাপনা — এসব বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ই একমাত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পুলিশ, বিশেষ করে সিলেটের পুলিশ কমিশনারকে এ ধরনের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে কি না — তা নিয়ে আমরা প্রশ্ন তুলছি। যদি এমন কোনো নির্দেশনা দেওয়া হয়ে থাকে, তাহলে তা সাংবিদানিকভাবে প্রশ্নবিদ্ধ এবং স্বাধীন সাংবাদিকতার মৌলিক অধিকারের পরিপন্থী।খবর আইবিএননিউজ ।
পুলিশের এ ধরনের ভূমিকা শুধুমাত্র পেশাদারিত্বের সীমা লঙ্ঘনই নয়, বরং এটি সরাসরি মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যমের উপর খড়্গাঘাত। এতে সাংবাদিকদের মধ্যে আতঙ্ক ও স্ব-সেন্সরশিপ তৈরি হচ্ছে, যা একটি গণতান্ত্রিক সমাজের জন্য অশনি সংকেত।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, গণমাধ্যমকে নিয়ন্ত্রণের নামে পুলিশি হস্তক্ষেপ গণতন্ত্রকে দুর্বল করে। নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন স্বাধীন সাংবাদিকতার পক্ষে অবিচল থাকবে এবং এ ধরনের যেকোনো অন্যায় হস্তক্ষেপের বিরুদ্ধে রাজপথে ও আইনি লড়াই চালিয়ে যাবে।

Tag :
জনপ্রিয় নিউজ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বালিয়াডাঙ্গীতে শোভাযাত্রা ও সমাবেশ

অনলাইন নিউজ পোর্টালের ডোমেইন অপসারণে পুলিশের গণবিজ্ঞপ্তি: স্বাধীন সাংবাদিকতার উপর নগ্ন আঘাত

সময়: ০৯:৪৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬