Dhaka ০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা শেহবাজ শরিফকে ঘিরে ‘হত্যা পরিকল্পনার’ অভিযোগ তুললেন ইরানি আইনপ্রণেতা ‘সর্বজন তুষ্টির বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ থাকবে’ : ড. সালেহউদ্দিন আহমেদ নিউইয়র্কে ফিফা মিউজিয়াম : এক ছাদের নিচে বিশ্বকাপের ইতিহাস নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দিচ্ছে সরকার : ধর্মমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় আতঙ্ক: নিখোঁজ ১১ হাজারের বেশি মানুষ আম বাণিজ্যে গতি আনতে রাজশাহীতে শনিবারও খোলা থাকবে ব্যাংকের শাখা মার্কেটিং বিভাগে নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, আবেদন অনলাইনে জেন্ডায়ার পরনে ‘ব্যবহৃত’ টি-শার্ট, দাম মাত্র ৩৫ ডলার! সংসদে মুজিবুর রহমান ইকবালের প্রশ্ন: ‘মদ খেতেও নাকি লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন’
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

অবশেষে চট্টগ্রামে বিতর্কিত ‘মনোরেল’ চুক্তি বাতিল করল চসিক

  • Reporter Name
  • সময়: ০৮:৩৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ২২ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম মহানগরীতে প্রায় ৩০ হাজার কোটি টাকার প্রস্তাবিত বহুল আলোচিত মনোরেল প্রকল্পের সমঝোতা স্মারক (এমওইউ) ও চুক্তিপত্র বাতিল ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

প্রকল্পের সঙ্গে যুক্ত ব্যক্তি সম্পর্কে মিসরীয় দূতাবাসের আনুষ্ঠানিক সতর্কবার্তা এবং আন্তর্জাতিক জালিয়াতির তথ্য সামনে আসার পর চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন চুক্তি বাতিলের চূড়ান্ত আদেশ জারি করেন।

বুধবার (২৪ জুন) মেয়র ডা. শাহাদাত হোসেন এ সংক্রান্ত অফিস আদেশে স্বাক্ষর করেন।

জানা যায়, মিসরভিত্তিক নির্মাণ প্রতিষ্ঠান ‘ওরাসকম কনস্ট্রাকশন’ এবং মধ্যপ্রাচ্যের প্রতিষ্ঠান ‘দ্য আরব কন্ট্রাক্টরস’-এর নাম ব্যবহার করে কাউছার আলম চৌধুরী নামের এক ব্যক্তি প্রকল্পটির চুক্তি সম্পাদন করেন। তবে ঢাকায় নিযুক্ত মিসরীয় দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়, ওই ব্যক্তি কোনোভাবেই উক্ত প্রতিষ্ঠানের অনুমোদিত বা আইনগত প্রতিনিধি নন।

গত ১ জুন চট্টগ্রামের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে মনোরেল প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। সে সময় এটিকে চট্টগ্রামের যানজট নিরসনে একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে উপস্থাপন করা হয়েছিল।

পরবর্তীতে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে কথিত প্রতিনিধি ও জালিয়াতির বিষয়টি উঠে আসলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরপর মিসরীয় দূতাবাসের লিখিত সতর্কবার্তা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পর চসিক চুক্তিটি বাতিলের সিদ্ধান্ত নেয়।

চসিক সূত্রে জানা গেছে, ভবিষ্যতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও আইনগতভাবে বৈধ প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে নগরীর গণপরিবহন অবকাঠামো উন্নয়নের উদ্যোগ গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় জমির ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের
Tag :
জনপ্রিয় নিউজ

কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

অবশেষে চট্টগ্রামে বিতর্কিত ‘মনোরেল’ চুক্তি বাতিল করল চসিক

সময়: ০৮:৩৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬