Dhaka ০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি এক বছরের জন্য ৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারীদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ‘অন্যের অপমান আর অসম্মান কবে থেকে উপার্জনের মাধ্যম হলো?’: মেহজাবীন ভোলাহাটে লাশ আটকে দেওয়া হলো বাবার : দলিল থেকে দাফন বিরোধ সবখানে রেললাইনের পাশে নবজাতকের মৃত দেহ বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’ উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

অ্যাসাল লংআইল্যান্ড চ্যাপ্টারের অভিষেক ও বারবিকিউ পার্টি-২০২৬ অনুষ্ঠিত সভাপতি শাহীন ও সাধারণ সম্পাদক নাছের নির্বাচিত

  • Reporter Name
  • সময়: ০২:১৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৬৪ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ: নিউইয়র্কের অভিজাত এলাকা লংআইল্যান্ডে রবিবার, গত ১২ জুলাই ২০১৬, দুপুর আড়াইটায় লংআইল্যান্ডের ডিলিয়ন ড্রাইভ, ডিক্সহিলে সাউথ এশিয়ান লেবার সংগঠন (অ্যাসাল) লংআইল্যান্ড চ্যাপ্টারের উদ্যোগে এক অনাড়ম্বর অভিষেক ও বারবিকিউ পার্টি অনুষ্ঠিত হয়েছে। খবর আইবিএন নিউজ।

এতে সভাপতি হিসেবে গোলাম ফারুক শাহীন এবং সাধারণ সম্পাদক হিসেবে কাজী মেজবাহ উদ্দিন আহম্মেদ নাছের ২০২৬ সাল থেকে দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম ফারুক শাহীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাসালের প্রতিষ্ঠাতা ও সাবেক ন্যাশনাল সভাপতি মাফ মেজবাহ উদ্দিন। প্রধান বক্তা ছিলেন অ্যাসাল ন্যাশনাল সভাপতি করিম চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন অ্যাসাল ন্যাশনাল সেক্রেটারি হারজিত মিনাজ।

বিশেষ অতিথি ছিলেন লংআইল্যান্ড কমিউনিটির অ্যাক্টিভিস্ট ডা. হাফিজুর রহমান, মসজিদ দারুল কোরআন (এমডিকিউ)-এর ইমাম মোহাম্মদ আজমল, আফ্রিকান কমিউনিটির নেতা ডোনাল্ড ফইজি এবং অ্যাসাল লংআইল্যান্ড চ্যাপ্টারের এক্সিকিউটিভ ডিরেক্টর রফিক খাঁন।

বক্তব্য রাখেন অ্যাসাল লংআইল্যান্ডের সাধারণ সম্পাদক কাজী মেজবাহ উদ্দিন আহম্মেদ নাছের এবং অ্যাডভোকেট শাহানাজ পারভিন জোৎসনা।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন অ্যাসাল লংআইল্যান্ডের ইমিগ্রেশন ডিরেক্টর টাবরেজ সিকদার।

অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন অ্যাসাল লংআইল্যান্ডের নতুন প্রজন্মের আরুশ খাঁন, লামিসা খাঁন, তনিকা টাবরেজ, সুবা আহমদ প্রমুখ।

সুস্বাদু বারবিকিউ, তরমুজ, চটপটি, চিকেন রোল ও পাস্তা পরিবেশনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অ্যাসাল ভাইস প্রেসিডেন্ট ওমর ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে মাফ মেজবাহ উদ্দিন বলেন, “লংআইল্যান্ড অ্যাসালের কর্মকাণ্ডে আমি খুবই সন্তুষ্ট ও গর্বিত। কারণ অ্যাসালের নেতৃবৃন্দ বিভিন্ন কর্মসূচিতে সবসময় অংশগ্রহণ করেন। এ জন্য অ্যাসালের সমস্ত নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে জানাই ধন্যবাদ।”

প্রধান বক্তা অ্যাসালের ন্যাশনাল সভাপতি করিম চৌধুরী বলেন, “অ্যাসাল লংআইল্যান্ড চ্যাপ্টার একটি সুশৃঙ্খল সংগঠন। আমি বিশ্বাস করি, এই সংগঠনটি মূলধারার রাজনীতিতে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। আগামী ১৭ অক্টোবর ২০২৬, শনিবার, নিউইয়র্কের ম্যানহাটন ডাউনটাউনের ১২৫ বারকলী স্ট্রিটে সংগঠনের জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে। এতে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাই।”

আরও পড়ুনঃ  চাঁদা না দেওয়ায়- মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে

সম্মানিত অতিথি অ্যাসাল ন্যাশনাল সেক্রেটারি হারজিত মিনহাজ বলেন, “আপনারা সবাই লংআইল্যান্ড অ্যাসালের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।”

বিশেষ অতিথির বক্তব্যে ডা. হাফিজুর রহমান বলেন, “আমি অ্যাসাল লংআইল্যান্ড চ্যাপ্টারের শুভকামনা করি।”

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাসাল লংআইল্যান্ড চ্যাপ্টারের এক্সিকিউটিভ ডিরেক্টর রফিক খাঁন বলেন, “আমরা যথাসাধ্য চেষ্টা করে লংআইল্যান্ড চ্যাপ্টারকে আরও গতিশীল করবো।”

বিশেষ অতিথি ডোনাল্ড ফইজি অ্যাসাল লংআইল্যান্ডের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

বিশেষ অতিথি অ্যাডভোকেট শাহানাজ পারভিন জোৎসনা বলেন, “অ্যাসাল একটি গঠনমূলক সংগঠন।”

অ্যাসাল লংআইল্যান্ডের সাধারণ সম্পাদক কাজী মেজবাহ উদ্দিন আহমদ নাছের বলেন, “লংআইল্যান্ড অ্যাসাল চ্যাপ্টারকে আমরা সকলে মিলেমিশে আরও গতিশীল করার চেষ্টা করবো।”

এছাড়াও বক্তব্য রাখেন সৈয়দ জিল্লুর রহমান, নতুন প্রজন্মের তনিকা সিকদার ও সুবা আহমদ।

অনুষ্ঠানে মহিলাদের জন্য মিউজিক্যাল চেয়ার ও বালিশ নিক্ষেপ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রথম পুরস্কার পান সাহানা আক্তার, দ্বিতীয় পুরস্কার পান শীলা পারভীন এবং তৃতীয় পুরস্কার পান পলি।

সার্বিক সহযোগিতায় ছিলেন রফিক খাঁন, তোফায়েল আহমদ তুহিন, শাহাজান সিরাজ, সিকদার টাবরেজ, গোলাম ফারুক শাহীন, কাজী মেজবাহ উদ্দিন আহমদ নাছের, কাওছার আহম্মেদ, আবু তৈয়ব, শেখ হাসান আলী (ইস্ট মেডো), সৈয়দ জিল্লুর রহমান জিল্লু, মাহাবুবর রহমান, ওমর ফারুকী, কেয়া চৌধুরী ও ফারদিনা পুনম।

আরও উপস্থিত ছিলেন হাছান আলী (ডিয়ার পার্ক), শওকত আলী, নাজমুল হাসান, আরজু প্রমুখ।

পরিশেষে অ্যাসাল লংআইল্যান্ড চ্যাপ্টারের সভাপতি গোলাম ফারুক শাহীন উপস্থিত সবাইকে কষ্ট করে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানান এবং লংআইল্যান্ড চ্যাপ্টারকে আরও শক্তিশালী করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষে উপস্থিত সবাইকে সুস্বাদু ডিনারে আপ্যায়ন করা হয়।

Tag :
জনপ্রিয় নিউজ

রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি

অ্যাসাল লংআইল্যান্ড চ্যাপ্টারের অভিষেক ও বারবিকিউ পার্টি-২০২৬ অনুষ্ঠিত সভাপতি শাহীন ও সাধারণ সম্পাদক নাছের নির্বাচিত

সময়: ০২:১৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ: নিউইয়র্কের অভিজাত এলাকা লংআইল্যান্ডে রবিবার, গত ১২ জুলাই ২০১৬, দুপুর আড়াইটায় লংআইল্যান্ডের ডিলিয়ন ড্রাইভ, ডিক্সহিলে সাউথ এশিয়ান লেবার সংগঠন (অ্যাসাল) লংআইল্যান্ড চ্যাপ্টারের উদ্যোগে এক অনাড়ম্বর অভিষেক ও বারবিকিউ পার্টি অনুষ্ঠিত হয়েছে। খবর আইবিএন নিউজ।

এতে সভাপতি হিসেবে গোলাম ফারুক শাহীন এবং সাধারণ সম্পাদক হিসেবে কাজী মেজবাহ উদ্দিন আহম্মেদ নাছের ২০২৬ সাল থেকে দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম ফারুক শাহীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাসালের প্রতিষ্ঠাতা ও সাবেক ন্যাশনাল সভাপতি মাফ মেজবাহ উদ্দিন। প্রধান বক্তা ছিলেন অ্যাসাল ন্যাশনাল সভাপতি করিম চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন অ্যাসাল ন্যাশনাল সেক্রেটারি হারজিত মিনাজ।

বিশেষ অতিথি ছিলেন লংআইল্যান্ড কমিউনিটির অ্যাক্টিভিস্ট ডা. হাফিজুর রহমান, মসজিদ দারুল কোরআন (এমডিকিউ)-এর ইমাম মোহাম্মদ আজমল, আফ্রিকান কমিউনিটির নেতা ডোনাল্ড ফইজি এবং অ্যাসাল লংআইল্যান্ড চ্যাপ্টারের এক্সিকিউটিভ ডিরেক্টর রফিক খাঁন।

বক্তব্য রাখেন অ্যাসাল লংআইল্যান্ডের সাধারণ সম্পাদক কাজী মেজবাহ উদ্দিন আহম্মেদ নাছের এবং অ্যাডভোকেট শাহানাজ পারভিন জোৎসনা।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন অ্যাসাল লংআইল্যান্ডের ইমিগ্রেশন ডিরেক্টর টাবরেজ সিকদার।

অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন অ্যাসাল লংআইল্যান্ডের নতুন প্রজন্মের আরুশ খাঁন, লামিসা খাঁন, তনিকা টাবরেজ, সুবা আহমদ প্রমুখ।

সুস্বাদু বারবিকিউ, তরমুজ, চটপটি, চিকেন রোল ও পাস্তা পরিবেশনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অ্যাসাল ভাইস প্রেসিডেন্ট ওমর ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে মাফ মেজবাহ উদ্দিন বলেন, “লংআইল্যান্ড অ্যাসালের কর্মকাণ্ডে আমি খুবই সন্তুষ্ট ও গর্বিত। কারণ অ্যাসালের নেতৃবৃন্দ বিভিন্ন কর্মসূচিতে সবসময় অংশগ্রহণ করেন। এ জন্য অ্যাসালের সমস্ত নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে জানাই ধন্যবাদ।”

প্রধান বক্তা অ্যাসালের ন্যাশনাল সভাপতি করিম চৌধুরী বলেন, “অ্যাসাল লংআইল্যান্ড চ্যাপ্টার একটি সুশৃঙ্খল সংগঠন। আমি বিশ্বাস করি, এই সংগঠনটি মূলধারার রাজনীতিতে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। আগামী ১৭ অক্টোবর ২০২৬, শনিবার, নিউইয়র্কের ম্যানহাটন ডাউনটাউনের ১২৫ বারকলী স্ট্রিটে সংগঠনের জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে। এতে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাই।”

আরও পড়ুনঃ  কোরআন ও হাদিসের আলোকে ইসলাম এবং মুসলমানের পরিচয়