প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সে ফের গতি এসেছে। সদ্য সমাপ্ত আগস্ট মাসে দেশে ২৯৭ কোটি (২.৯৭ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের আগস্টে দেশে রেমিট্যান্স এসেছিল ২৬৮ কোটি (২.৬৮ বিলিয়ন) ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে আগস্টে প্রবাসী আয় বেড়েছে প্রায় ২৯ কোটি ডলার, যা প্রায় ২২ দশমিক ৫ শতাংশ বেশি।
তবে রেমিট্যান্স প্রবাহ বাড়লেও টানা তিন মাস ধরে মাসিক প্রবাসী আয় ৩০০ কোটি ডলারের নিচে রয়েছে। এর আগে চলতি বছরের জুনে ২৮২ কোটি এবং জুলাইয়ে ২৮৬ কোটি ডলারের রেমিট্যান্স দেশে এসেছিল।
অর্থাৎ, আগস্টে রেমিট্যান্স জুলাইয়ের তুলনায় প্রায় ১১ কোটি ডলার বেড়েছে। একই সঙ্গে গত বছরের একই মাসের তুলনায়ও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।
প্রবাসী আয়ের এই প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ ও সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
Reporter Name 


























