Dhaka ১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ভাঙ্গুড়ায় ছাত্রলীগ কর্মীর হামলায় জামায়াত নেতা, হত্যা চেষ্টা থানায় এমপির বিক্ষোভ নবীগঞ্জে কৃষক সমসু মিয়াকে নির্মমভাবে হামলার ঘটনায় মামলা দায়ের করে বাদী বিপাকে বাদীর পরিবর! কংগ্রেসম্যান গ্রেগরি মেক্সি সকাশে গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স এবং বাংলাদেশি আমেরিকান টেক কোয়ালিশন এর নেতৃবৃন্দ জালিয়াতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রোটারিয়ান ইকবাল হোসেন কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ৭৮ লাখ টাকার ইয়াবাসহ আটক ২ ভাঙ্গুড়ায় ছাত্রলীগ কর্মীর হামলায় জামায়াত নেতা, হত্যা চেষ্টা থানায় এমপির বিক্ষোভ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ​সবুজ, পরিচ্ছন্ন ও সুস্থ নগরী গড়ার প্রত্যয় সুনামগঞ্জ জেলা শিল্প কলা একাডেমীর আয়োজনে প্রশিক্ষণ বিভাগের শিক্ষার্থীদের সনদ পত্র বিতরণ বাঁশখালীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শ্রীপুরে মদ্যপান করে দলের নেতাকে গালাগালির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঈদের খরচ জোগাতে কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

  • Reporter Name
  • সময়: ১২:৪৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ১১ Time View

মোঃ আঃ মান্নান, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ঈদের খরচ জোগাতে নির্মাণশ্রমিকের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছে সদ্য এসএসসি পরীক্ষা দেওয়া এক শিক্ষার্থী। এ ঘটনায় আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কামড়াবন্দ পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সংলগ্ন কামড়াবন্দ গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত এহসানুল হক (১৮) উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শিমুলতলা চন্দ্রপুর গ্রামের আলী রহমানের ছেলে। তিনি এবার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আহত শিমুল মিয়া (২১) একই এলাকার তাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিমুলতলা গ্রামের কাঁচা মিয়া তালুকদারের ছেলে সাজুল তালুকদারের নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদে কাজ করছিলেন এহসানুল ও শিমুল। এ সময় ভবনের পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই এহসানুলের মৃত্যু হয়। গুরুতর আহত হন শিমুল মিয়া।

পরে স্থানীয়রা আহত শ্রমিককে উদ্ধার করে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।

খবর পেয়ে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক নাজমুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

নিহতের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “গতকাল আমার ছেলে এসএসসি পরীক্ষা দিয়ে এসেছে। আমাদের কাউকে না বলেই ঈদের খরচ জোগাড় করতে কাজে গিয়েছিল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমার ছেলের মৃত্যু হয়েছে। আপনারা আমার ছেলেকে এনে দেন।”

ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের পাশে নির্মাণকাজ চললেও সেখানে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না। শ্রমিকদের সুরক্ষায় প্রয়োজনীয় সরঞ্জামও সরবরাহ করা হয়নি বলে দাবি করেন তারা।

তাহিরপুর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো. আলাউল হক সরকার বলেন, “ভবন মালিক ও ঠিকাদারকে একাধিকবার বিদ্যুৎ নিরাপত্তার আবেদন ও প্রয়োজনীয় ফি জমা দেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু তারা বিষয়টি গুরুত্ব দেননি। বিদ্যুৎ লাইনের পাশে ভবন নির্মাণে যেসব নিরাপত্তা বিধি মানা প্রয়োজন ছিল, তা অনুসরণ করা হয়নি।”

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, চালক আহত

অন্যদিকে ভবনের মালিক সাজু আহমেদ দাবি করেন, প্রায় চার মাস আগেই বিদ্যুতের লাইন সরানোর জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব না দেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। তিনি আহত শ্রমিকের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান।

তাহিরপুর থানা-র অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয় সচেতন মহল এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে নির্মাণকাজে কঠোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় নিউজ

ভাঙ্গুড়ায় ছাত্রলীগ কর্মীর হামলায় জামায়াত নেতা, হত্যা চেষ্টা থানায় এমপির বিক্ষোভ

ঈদের খরচ জোগাতে কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

সময়: ১২:৪৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

মোঃ আঃ মান্নান, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ঈদের খরচ জোগাতে নির্মাণশ্রমিকের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছে সদ্য এসএসসি পরীক্ষা দেওয়া এক শিক্ষার্থী। এ ঘটনায় আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কামড়াবন্দ পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সংলগ্ন কামড়াবন্দ গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত এহসানুল হক (১৮) উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শিমুলতলা চন্দ্রপুর গ্রামের আলী রহমানের ছেলে। তিনি এবার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আহত শিমুল মিয়া (২১) একই এলাকার তাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিমুলতলা গ্রামের কাঁচা মিয়া তালুকদারের ছেলে সাজুল তালুকদারের নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদে কাজ করছিলেন এহসানুল ও শিমুল। এ সময় ভবনের পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই এহসানুলের মৃত্যু হয়। গুরুতর আহত হন শিমুল মিয়া।

পরে স্থানীয়রা আহত শ্রমিককে উদ্ধার করে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।

খবর পেয়ে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক নাজমুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

নিহতের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “গতকাল আমার ছেলে এসএসসি পরীক্ষা দিয়ে এসেছে। আমাদের কাউকে না বলেই ঈদের খরচ জোগাড় করতে কাজে গিয়েছিল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমার ছেলের মৃত্যু হয়েছে। আপনারা আমার ছেলেকে এনে দেন।”

ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের পাশে নির্মাণকাজ চললেও সেখানে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না। শ্রমিকদের সুরক্ষায় প্রয়োজনীয় সরঞ্জামও সরবরাহ করা হয়নি বলে দাবি করেন তারা।

তাহিরপুর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো. আলাউল হক সরকার বলেন, “ভবন মালিক ও ঠিকাদারকে একাধিকবার বিদ্যুৎ নিরাপত্তার আবেদন ও প্রয়োজনীয় ফি জমা দেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু তারা বিষয়টি গুরুত্ব দেননি। বিদ্যুৎ লাইনের পাশে ভবন নির্মাণে যেসব নিরাপত্তা বিধি মানা প্রয়োজন ছিল, তা অনুসরণ করা হয়নি।”

আরও পড়ুনঃ  নওগাঁর বদলগাছীতে শিক্ষিকার মৃত্যু খবরে শিক্ষার্থীর প্রাণহানি, শোকে আচ্ছন্ন পুরো উপজেলা