Dhaka ০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ছয় বছর ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ই-মেল, পরিচিতদের কাছে নানা অভিযোগ ও টাকা চাওয়ার বার্তা সামরিক স্থাপনা থেকে দূরে থাকার আহ্বান, হামলার ছবি-ভিডিও ধারণ ও সামাজিক মাধ্যমে প্রকাশে নিষেধ পে স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার, জানা গেল বিলম্বের কারণ দুবাইয়ে ৭৩ বাংলাদেশির সম্পদের তথ্য চাবে দুদক ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ হাইকোর্টের ঢাকা-মস্কো সংসদীয় সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ, রুশ রাষ্ট্রদূতের সঙ্গে মৈত্রী গ্রুপের বৈঠক কক্সবাজারে দীঘির নতুন লুক, ছবি প্রকাশের পর ভক্তদের প্রশংসা সরকারি হাসপাতাল থেকে দালালচক্র নির্মূলে কঠোর পদক্ষেপ: স্বাস্থ্যমন্ত্রী কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০ নিজ বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী, ৩ বছরের কন্যাসহ জনপ্রিয় সংগীতশিল্পী খুন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শ্রীপুরে মদ্যপান করে দলের নেতাকে গালাগালির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

  • Reporter Name
  • সময়: ০৯:২৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ১০২ Time View

এস এম জহিরুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আসাদুজ্জামান আসাদকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মদ্যপ অবস্থায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে অশোভন আচরণ, মোবাইল ফোনে গালিগালাজ এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

বৃহস্পতিবার (২১ মে) মাওনা ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে প্রকাশিত এক অফিসিয়াল চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, গত ১৯ মে আসাদ মদ্যপ অবস্থায় বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের মোবাইল ফোনে অশালীন ভাষায় গালিগালাজ করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, তার এ ধরনের কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা, সহনশীলতা, নৈতিকতা ও বিএনপির আদর্শের পরিপন্থী। এ ঘটনায় ২১ মে অনুষ্ঠিত মাওনা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি স্থায়ী বহিষ্কারের জন্য উপজেলা বিএনপির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

বহিষ্কারপত্রে স্বাক্ষর করেন মাওনা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিনহাজ উদ্দিন সরকার, আহ্বায়ক মো. শহিদুল ইসলাম মাস্টার এবং সদস্য সচিব মো. সাইফুল ইসলাম এম এ। চিঠির অনুলিপি গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলেও উল্লেখ করা হয়।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। দলীয় নেতাকর্মীদের দাবি, সংগঠনের ভাবমূর্তি রক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি এখন কঠোর অবস্থানে রয়েছে।

— এস এম জহিরুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

Tag :
জনপ্রিয় নিউজ

ছয় বছর ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ই-মেল, পরিচিতদের কাছে নানা অভিযোগ ও টাকা চাওয়ার বার্তা

শ্রীপুরে মদ্যপান করে দলের নেতাকে গালাগালির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

সময়: ০৯:২৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬