Dhaka ০৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
১১৯৯ নম্বর পেয়ে এসএসসিতে গলাচিপা উপজেলায় প্রথম লাইসা আনান গোল্ডেন এ+ পেয়েছে মারজানা, ভবিষ্যতে প্রকৌশলী হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে চায় বগুড়ায় ব্যাংকারকে অপহরণ করে জিম্মি ও ছিনতাইয়ের অভিযোগ, সাবেক এনসিপি নেতার বিরুদ্ধে মামলা; আটক ২ হরিণাকুণ্ডুতে কুলবাড়ীয়া বাজারের বেহাল সড়ক সংস্কার কাজ শুরু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসন: বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও ‘টিআরএম’ বাস্তবায়নের তাগিদ বকশীগঞ্জে এসএসসি-দাখিলে পাসের হারে বড় ব্যবধান সর্বোচ্চ ৯৮.৩১, সর্বনিম্ন শূন্য শতাংশ সরিষাবাড়ীতে ভাড়ায় চালিত স্পিডবোটে দুর্ঘটনার শঙ্কা, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. পনির খন্দকার লালমনিরহাটে বিনা টিকিটের যাত্রীদের হামলার অভিযোগ, রেল কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি ও পদযাত্রা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিবের দৌড়ে রিজভীসহ আলোচনায় যারা

  • Reporter Name
  • সময়: ০৮:০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ১৪ Time View

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তের পর বিএনপির মহাসচিব পদ নিয়ে দলের ভেতরে আলোচনা শুরু হয়েছে। ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী হলে সাংবিধানিক ও আইনগত কারণে তাকে দলীয় পদ ছাড়তে হতে পারে। এমন পরিস্থিতিতে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

দলের নীতিনির্ধারণী পর্যায়ে রিজভীকে দায়িত্ব দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে দলের কেন্দ্রীয় কার্যক্রম পরিচালনা এবং কঠিন সময়ে দলের মুখপাত্র হিসেবে সক্রিয় থাকার কারণে বিএনপির শীর্ষ নেতৃত্বের আস্থাভাজন হিসেবে বিবেচিত হন তিনি।

তবে মহাসচিবের দায়িত্বের জন্য শুধু রিজভীর নামই নয়, বিএনপির আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার নামও আলোচনায় রয়েছে। তাদের মধ্যে সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, হাবিব-উন-নবী খান সোহেল এবং মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নাম রয়েছে।

সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়

মহাসচিব পদ নিয়ে আলোচনার বিষয়ে রুহুল কবির রিজভী জানিয়েছেন, রাষ্ট্রপতি প্রার্থী কিংবা ভারপ্রাপ্ত মহাসচিবের বিষয়ে তার কাছে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। এ বিষয়ে দলের পক্ষ থেকে তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনাও হয়নি।

তিনি বলেন, দল তাকে যেভাবে মূল্যায়ন করবে এবং শীর্ষ নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে, সেটিই তিনি মেনে নেবেন।

কাউন্সিল ঘিরেও আলোচনা

বিএনপির সর্বশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ। দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর কাউন্সিল আয়োজনের কথা থাকলেও নানা কারণে গত প্রায় ১০ বছর ধরে কাউন্সিল অনুষ্ঠিত হয়নি।

দলীয় সূত্রের বরাতে জানা গেছে, আগামী ডিসেম্বরের মধ্যে বিএনপির পরবর্তী জাতীয় কাউন্সিল আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেই কাউন্সিলেই দলের পূর্ণাঙ্গ মহাসচিব নির্বাচনের সম্ভাবনা রয়েছে।

তবে কাউন্সিলের আগে দলীয় কার্যক্রম স্বাভাবিক রাখতে একজনকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে রুহুল কবির রিজভীসহ আলোচনায় থাকা জ্যেষ্ঠ নেতাদের মধ্য থেকেই কাউকে বেছে নেওয়া হতে পারে বলে দলীয় পর্যায়ে আলোচনা চলছে।

আরও পড়ুনঃ  শিবির ও জামায়াত নেতার কবর জিয়ারতে কাঁদলেন ডা. শফিকুর রহমান
Tag :
জনপ্রিয় নিউজ

১১৯৯ নম্বর পেয়ে এসএসসিতে গলাচিপা উপজেলায় প্রথম লাইসা আনান

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিবের দৌড়ে রিজভীসহ আলোচনায় যারা

সময়: ০৮:০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬