Dhaka ০৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিএবিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে লুটপাট ও পাচারমুখী বাজেট সংশোধনের দাবিতে ফরিদগঞ্জে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের উঠান বৈঠক পাহাড়ি ঢলে বিপর্যস্ত সুনামগঞ্জের মহিষখলা-কালাগড় সড়ক, ভেঙেছে কালভার্ট পলাশ উপজেলা বিএনপির সহ সভাপতি হাজ্বী শফিকুল ইসলাম স্বপনের মায়ের ৫ ম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে আকস্মিক বন্যা ও জলাবদ্ধতা ২০২৬-এ ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে জরুরি ও পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত ইউসুফ আলী হত্যা মামলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪ চাঁদপুরে মাটির নিচে গাঁজার ড্রাম, মাদক কারবারি আটক ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম সম্পাদক ওয়াজ কালীগঞ্জে মাদকসেবীকে কারাদন্ড ও অর্থদন্ড নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল 
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বকশীগঞ্জে জুলাই ঐক্যের উদ্যোগে বিজয় র‍্যালি, আলোচনা সভা ও উপহার সামগ্রী বিতরণ

  • Reporter Name
  • সময়: ০৯:৩৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৪৫ Time View

মোঃ মোনাহার মিয়া,
স্টাফ রিপোর্টার

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের স্মৃতিবিজড়িত গৌরবময় বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে বর্ণাঢ্য বিজয় র‍্যালি, আলোচনা সভা ও জুলাইয়ে নিহত-আহত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে জুলাই ঐক্য বকশীগঞ্জ।মঙ্গলবার (৪আগস্ট) দুপুরে জুলাই ঐক্য বকশীগঞ্জের ব্যানারে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উলফাতুন্নেছা গার্লস স্কুলের সামনে এসে শেষ হয়।র‍্যালি শেষে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ আলামিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরকার রাসেল।
গণঅধিকার পরিষদের সভাপতি শাহরিয়ার সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নওশেদ আলী, পৌর জামায়াতের সভাপতি আব্দুল মতিন, আহত জুলাই যোদ্ধা শহিদুল ইসলাম সানী, আহত জুলাই যুদ্ধা নাজমুস সাকিব, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদ আহমেদ রাজু, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রেজুয়ানুল হক সিদ্দিক, রাশেদুজ্জামান রাজু, হাসান মাহমুদ, এফ এ জুমান সহ বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই ঐক্যের নেতৃবৃন্দ।আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সভায় বক্তারা বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। শেখ হাসিনার একদলীয় দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতা, কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষ ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করেছিল।
বক্তারা আরও বলেন, গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে
Tag :
জনপ্রিয় নিউজ

বিএবিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

বকশীগঞ্জে জুলাই ঐক্যের উদ্যোগে বিজয় র‍্যালি, আলোচনা সভা ও উপহার সামগ্রী বিতরণ

সময়: ০৯:৩৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

মোঃ মোনাহার মিয়া,
স্টাফ রিপোর্টার

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের স্মৃতিবিজড়িত গৌরবময় বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে বর্ণাঢ্য বিজয় র‍্যালি, আলোচনা সভা ও জুলাইয়ে নিহত-আহত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে জুলাই ঐক্য বকশীগঞ্জ।মঙ্গলবার (৪আগস্ট) দুপুরে জুলাই ঐক্য বকশীগঞ্জের ব্যানারে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উলফাতুন্নেছা গার্লস স্কুলের সামনে এসে শেষ হয়।র‍্যালি শেষে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ আলামিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরকার রাসেল।
গণঅধিকার পরিষদের সভাপতি শাহরিয়ার সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নওশেদ আলী, পৌর জামায়াতের সভাপতি আব্দুল মতিন, আহত জুলাই যোদ্ধা শহিদুল ইসলাম সানী, আহত জুলাই যুদ্ধা নাজমুস সাকিব, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদ আহমেদ রাজু, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রেজুয়ানুল হক সিদ্দিক, রাশেদুজ্জামান রাজু, হাসান মাহমুদ, এফ এ জুমান সহ বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই ঐক্যের নেতৃবৃন্দ।আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সভায় বক্তারা বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। শেখ হাসিনার একদলীয় দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতা, কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষ ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করেছিল।
বক্তারা আরও বলেন, গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  শিশু রিক্তা লাশ হয়ে বাড়ি ফিরল