Dhaka ১০:২১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিবের দৌড়ে রিজভীসহ আলোচনায় যারা তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে মার্কিন রাষ্ট্রদূত, ইলিশ-রসমালাইয়ে বরিশালের স্বাদ বাবার নিখোঁজের ১৩ বছর পর এসএসসি পাস, সাদমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কুড়িগ্রামে ৮ শতক জমির বিরোধে সহিদুলকে হত্যা, সাঁরাশি অভিযানে ১৭ জন গ্রেপ্তার বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদে ফাটল, খসে পড়ছে পলেস্তারা মাইপুর নেছারিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শনে এমপি মোস্তাফিজুর রহমান চট্টগ্রামের কর্ণফুলী ব্রিজে পথরোধ করে ছিনতাই, গ্রেপ্তার ৫ এক পলকের কাব্য: প্রবর্তক শিহাব রিফাত আলম অত্যান্ত দর্শক প্রিয় নায়ক ছিলেন সালমান শাহ সুনামগঞ্জ চাদঁনীঘাটে নিজস্ব অর্থায়নে যাত্রী ছাউনী নির্মাণ করলেন জেলা যুবদল নেতা সুজন মাহমুদ”
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

‘রংপুরে বেশি আসন পাওয়ায় উন্নয়ন বঞ্চিত করা হচ্ছে’

  • Reporter Name
  • সময়: ০৮:৫৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ১১ Time View

রংপুর অঞ্চলে জামায়াতে ইসলামী তুলনামূলক বেশি আসন পাওয়ায় ওই এলাকার মানুষকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের অধিকার কেড়ে নেওয়ার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না।

সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, রংপুরের মানুষের প্রতি বৈষম্যমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উন্নয়ন থেকে একটি অঞ্চলকে বঞ্চিত করার চেষ্টা করা হলে এর পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি।

দেশের মানুষের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, তাদের জন্য রাজনৈতিকভাবে টিকে থাকা কঠিন হবে মন্তব্য করে জামায়াত আমির বলেন, দেশের মানুষ আর দিল্লির খবরদারি মেনে নেবে না।

‘তরুণরা এখন প্রতিবাদ করতে জানে’

দেশের তরুণদের রাজনৈতিক সচেতনতার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, তরুণ প্রজন্ম এখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখেছে।

বিএনপি ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালিয়ে ক্ষমতায় যাওয়ার পর জনগণের সঙ্গে প্রতারণা শুরু করেছে বলেও অভিযোগ করেন তিনি। যারা একসময় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে এখন অবস্থান পরিবর্তন করে ‘না’ বলছেন, জনগণের রায় উপেক্ষা করলে তারাও একসময় রাজনৈতিকভাবে প্রত্যাখ্যাত হবেন বলে মন্তব্য করেন তিনি।

চুরি-দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান

দেশের বিভিন্ন স্থানে চুরি, দুর্নীতি ও লুটপাট চলছে বলেও অভিযোগ করেন জামায়াতের আমির। চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থে প্রয়োজনে একবার নয়, শতবার রাজপথে নামতেও তারা প্রস্তুত।

সম্প্রতি দুই শিবির কর্মী নিহত হওয়ার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। ক্ষমতার লড়াইয়ে আর কোনো মায়ের কোল খালি হোক—এটি তারা চান না উল্লেখ করে রাজনৈতিক দলগুলোর প্রতি সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  আজ এসএসসি ও সমমানের ফল, জানা যাবে যেভাবে

নিহত কর্মীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

জনসভায় যোগ দেওয়ার আগে ডা. শফিকুর রহমান শহীদ শিবির কর্মী সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি তাদের কবর জিয়ারত করেন।

জনসভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়ারেজ। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন, বগুড়া জেলা আমির আব্দুল হক, গাইবান্ধা জেলা আমির আব্দুল করিম এমপি এবং গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল কাজামীসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

Tag :
জনপ্রিয় নিউজ

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিবের দৌড়ে রিজভীসহ আলোচনায় যারা

‘রংপুরে বেশি আসন পাওয়ায় উন্নয়ন বঞ্চিত করা হচ্ছে’

সময়: ০৮:৫৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

রংপুর অঞ্চলে জামায়াতে ইসলামী তুলনামূলক বেশি আসন পাওয়ায় ওই এলাকার মানুষকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের অধিকার কেড়ে নেওয়ার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না।

সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, রংপুরের মানুষের প্রতি বৈষম্যমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উন্নয়ন থেকে একটি অঞ্চলকে বঞ্চিত করার চেষ্টা করা হলে এর পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি।

দেশের মানুষের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, তাদের জন্য রাজনৈতিকভাবে টিকে থাকা কঠিন হবে মন্তব্য করে জামায়াত আমির বলেন, দেশের মানুষ আর দিল্লির খবরদারি মেনে নেবে না।

‘তরুণরা এখন প্রতিবাদ করতে জানে’

দেশের তরুণদের রাজনৈতিক সচেতনতার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, তরুণ প্রজন্ম এখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখেছে।

বিএনপি ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালিয়ে ক্ষমতায় যাওয়ার পর জনগণের সঙ্গে প্রতারণা শুরু করেছে বলেও অভিযোগ করেন তিনি। যারা একসময় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে এখন অবস্থান পরিবর্তন করে ‘না’ বলছেন, জনগণের রায় উপেক্ষা করলে তারাও একসময় রাজনৈতিকভাবে প্রত্যাখ্যাত হবেন বলে মন্তব্য করেন তিনি।

চুরি-দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান

দেশের বিভিন্ন স্থানে চুরি, দুর্নীতি ও লুটপাট চলছে বলেও অভিযোগ করেন জামায়াতের আমির। চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থে প্রয়োজনে একবার নয়, শতবার রাজপথে নামতেও তারা প্রস্তুত।

সম্প্রতি দুই শিবির কর্মী নিহত হওয়ার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। ক্ষমতার লড়াইয়ে আর কোনো মায়ের কোল খালি হোক—এটি তারা চান না উল্লেখ করে রাজনৈতিক দলগুলোর প্রতি সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী