Dhaka ০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ চলন্ত গাড়ির বনেট থেকে বেরিয়ে এলো বিশাল সাপ, আতঙ্কে পরিবার মির্জা ফখরুলের বিদায়ী বার্তায় সারজিসের শুভকামনা বন্যার পর আজ থেকে চট্টগ্রামে ফের শুরু এইচএসসি ও আলিম পরীক্ষা স্বামীর শেষ বিদায়ে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি এলএনজি সরবরাহ বন্ধ, ঢাকার সিএনজি স্টেশনে দীর্ঘ সারি বাঁশখালী থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ দেশ ও জাতির কল্যাণে প্রতিহিংসার রাজনীতি বন্ধের আহ্বান, রবিবার ভার্চুয়াল সভা হ্নীলায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার: কথিত মূল হোতা নিয়ে প্রশ্ন, তদন্তে আসতে পারে আরও তথ্য স্বামীর মৃত্যুর ঘটনায় ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

মির্জা ফখরুলের বিদায়ী বার্তায় সারজিসের শুভকামনা

  • Reporter Name
  • সময়: ০৯:৪৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১৭ Time View

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিদায়ী পোস্টে মন্তব্য করে তাঁর নতুন পথচলার জন্য শুভকামনা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি মির্জা ফখরুলকে বাংলাদেশের রাজনীতিতে সর্বজন শ্রদ্ধেয় ও সজ্জন একজন রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেছেন।

বুধবার (১৯ আগস্ট) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিদায়ী একটি পোস্ট দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই পোস্টের কমেন্টে সারজিস আলম তাঁর প্রতিক্রিয়া জানান।

সারজিস তাঁর মন্তব্যে বলেন, বাংলাদেশের রাজনীতিতে মির্জা ফখরুল দল-মত নির্বিশেষে মানুষের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব। ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ লড়াইয়ে তাঁর সংগ্রাম ও ত্যাগ অনুপ্রেরণা জুগিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, মহান সৃষ্টিকর্তা মির্জা ফখরুলকে সম্মানিত করেছেন। তাঁর নতুন পথচলা যেন ভালো কাজ, ইনসাফ প্রতিষ্ঠা, বাংলাদেশের মর্যাদা রক্ষা এবং দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য হয়—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সারজিস।

মির্জা ফখরুলের জন্য দোয়া ও শুভকামনাও জানান তিনি।

যে বিদায়ী বার্তা দিয়েছিলেন মির্জা ফখরুল

এর আগে বুধবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মির্জা ফখরুল লেখেন, নেতৃবৃন্দের কাছ থেকে তাঁর সর্বশেষ বিদায় নেওয়ার সময় এসেছে। একই সঙ্গে শেষবারের মতো ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ বলে বিদায় নেওয়ার কথাও জানান তিনি।

পোস্টের শেষে নিজেকে দলের নেতাকর্মীদের ‘বিশ্বস্ত’ হিসেবে উল্লেখ করে স্বাক্ষর করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তাঁর এই আবেগঘন বিদায়ী বার্তা প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। এরই মধ্যে সারজিস আলমের মন্তব্যও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে।

আরও পড়ুনঃ  সড়ক-বাঁধের ভাঙন ঠেকাতে বিন্না ঘাস ব্যবহারের উদ্যোগ
Tag :
জনপ্রিয় নিউজ

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

মির্জা ফখরুলের বিদায়ী বার্তায় সারজিসের শুভকামনা

সময়: ০৯:৪৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিদায়ী পোস্টে মন্তব্য করে তাঁর নতুন পথচলার জন্য শুভকামনা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি মির্জা ফখরুলকে বাংলাদেশের রাজনীতিতে সর্বজন শ্রদ্ধেয় ও সজ্জন একজন রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেছেন।

বুধবার (১৯ আগস্ট) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিদায়ী একটি পোস্ট দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই পোস্টের কমেন্টে সারজিস আলম তাঁর প্রতিক্রিয়া জানান।

সারজিস তাঁর মন্তব্যে বলেন, বাংলাদেশের রাজনীতিতে মির্জা ফখরুল দল-মত নির্বিশেষে মানুষের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব। ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ লড়াইয়ে তাঁর সংগ্রাম ও ত্যাগ অনুপ্রেরণা জুগিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, মহান সৃষ্টিকর্তা মির্জা ফখরুলকে সম্মানিত করেছেন। তাঁর নতুন পথচলা যেন ভালো কাজ, ইনসাফ প্রতিষ্ঠা, বাংলাদেশের মর্যাদা রক্ষা এবং দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য হয়—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সারজিস।

মির্জা ফখরুলের জন্য দোয়া ও শুভকামনাও জানান তিনি।

যে বিদায়ী বার্তা দিয়েছিলেন মির্জা ফখরুল

এর আগে বুধবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মির্জা ফখরুল লেখেন, নেতৃবৃন্দের কাছ থেকে তাঁর সর্বশেষ বিদায় নেওয়ার সময় এসেছে। একই সঙ্গে শেষবারের মতো ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ বলে বিদায় নেওয়ার কথাও জানান তিনি।

পোস্টের শেষে নিজেকে দলের নেতাকর্মীদের ‘বিশ্বস্ত’ হিসেবে উল্লেখ করে স্বাক্ষর করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তাঁর এই আবেগঘন বিদায়ী বার্তা প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। এরই মধ্যে সারজিস আলমের মন্তব্যও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে।

আরও পড়ুনঃ  অর্থের অভাবে থমকে যাচ্ছে চা বিক্রেতা বাবার দুই সন্তানের উচ্চশিক্ষার স্বপ্ন