হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ:
আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের সদস্য সচিব এমএ রউফ (কাতার)-এর কন্যা তাহসিন রানিছা রউফ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করায় তাকে অভিনন্দন জানিয়েছে আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ।
সংগঠনের পক্ষ থেকে আহ্বায়ক অ্যাডভোকেট এএনএম ঈসাসহ সকল কর্মকর্তা তাহসিন রানিছা রউফের এ সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
নেতৃবৃন্দ বলেন, তাহসিন রানিছা রউফের এ অর্জন তার অধ্যবসায়, পরিশ্রম ও মেধার স্বীকৃতি। ভবিষ্যতেও সে যেন পড়াশোনায় সাফল্যের ধারা অব্যাহত রেখে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে এবং একজন আদর্শ, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে—এটাই তাদের প্রত্যাশা।
তারা আরও আশা প্রকাশ করেন, তাহসিন রানিছা রউফ ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের পক্ষ থেকে তাহসিন রানিছা রউফ ও তার পরিবারের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
Reporter Name 






















