Dhaka ১০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত শ্যামনগরে পাঁচ বছর বয়সে ছোটপর্দায় ম্যারাডোনার অভিষেক বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যার অভিযোগ “মমতা’র আয়োজনে দেশি মুরগি পালন বিষয়ক ফলাফল প্রদর্শন ও প্রতিরূপায়ন সভা” অবশেষে উন্মুক্ত হলো কালিগঞ্জের মহেশ্বরপুর খাল, স্বস্তি ফিরেছে ১০ গ্রামের কৃষকের মাঝে চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এসপি মাসুদ আলমের মহেশপুরে মাদক সেবনের অপরাধে যুবকের ৩ মাসের কারাদণ্ড পোরশা সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ কোরবানির পশুর চামড়া নিয়ে কোনো অরাজকতা চলবে না : চসিক মেয়র বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের সভাপতি সাখাওয়াত আলী ও সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার নির্বাচিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

এসএসসি পরীক্ষার্থীদের পাশে পৌর ছাত্রদল নেতা শহিদুল ইসলাম সোহাগ

  • Reporter Name
  • সময়: ১০:৫২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ৮ Time View

সাভার প্রতিনিধি:

সাভারের শিক্ষা ও মানবিক কার্যক্রমে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর স্থানীয় নেতাকর্মীরা। এসএসসি পরীক্ষার্থীদের উৎসাহ ও সহযোগিতা করতে সাভার রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে শিক্ষা উপকরণ, বিশুদ্ধ খাবার পানি ও বিস্কুট বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে স্কুলের সামনে এই মানবিক আয়োজনের উদ্যোগ নেন সাভার পৌর ছাত্রদল নেতা মোঃ শহিদুল ইসলাম সোহাগ। তাঁর উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা করেন।

পরীক্ষা কেন্দ্রের বাইরে সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় থাকায় তাদের কষ্ট লাঘবে এ উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়ায়। এ সময় পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়ার পাশাপাশি বিশুদ্ধ খাবার পানি ও বিস্কুট বিতরণ করা হয়।

ছাত্রদল নেতা শহিদুল ইসলাম সোহাগ বলেন,
“ছাত্রদল সব সময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আজকের এসএসসি পরীক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আমরা চাই পরীক্ষার্থীরা যেন সুন্দর ও স্বস্তিদায়ক পরিবেশে পরীক্ষা দিতে পারে।”

তিনি আরও বলেন,
“রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য হওয়া উচিত। শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে পারলে সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। সাভার পৌর ছাত্রদল শিক্ষার্থী, তরুণ সমাজ ও সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে যাবে।”

এ সময় উপস্থিত অভিভাবক ও পরীক্ষার্থীরা ছাত্রদলের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  ‘রাস্তা না থাকলে চলব কেমনে?’—হাহাকার গুমানমর্দনবাসীর, পাশে দাঁড়ালেন ইউএনও
Tag :
জনপ্রিয় নিউজ

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষার্থীদের পাশে পৌর ছাত্রদল নেতা শহিদুল ইসলাম সোহাগ

সময়: ১০:৫২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

সাভার প্রতিনিধি:

সাভারের শিক্ষা ও মানবিক কার্যক্রমে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর স্থানীয় নেতাকর্মীরা। এসএসসি পরীক্ষার্থীদের উৎসাহ ও সহযোগিতা করতে সাভার রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে শিক্ষা উপকরণ, বিশুদ্ধ খাবার পানি ও বিস্কুট বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে স্কুলের সামনে এই মানবিক আয়োজনের উদ্যোগ নেন সাভার পৌর ছাত্রদল নেতা মোঃ শহিদুল ইসলাম সোহাগ। তাঁর উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা করেন।

পরীক্ষা কেন্দ্রের বাইরে সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় থাকায় তাদের কষ্ট লাঘবে এ উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়ায়। এ সময় পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়ার পাশাপাশি বিশুদ্ধ খাবার পানি ও বিস্কুট বিতরণ করা হয়।

ছাত্রদল নেতা শহিদুল ইসলাম সোহাগ বলেন,
“ছাত্রদল সব সময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আজকের এসএসসি পরীক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আমরা চাই পরীক্ষার্থীরা যেন সুন্দর ও স্বস্তিদায়ক পরিবেশে পরীক্ষা দিতে পারে।”

তিনি আরও বলেন,
“রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য হওয়া উচিত। শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে পারলে সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। সাভার পৌর ছাত্রদল শিক্ষার্থী, তরুণ সমাজ ও সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে যাবে।”

এ সময় উপস্থিত অভিভাবক ও পরীক্ষার্থীরা ছাত্রদলের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  গোমতী নদীর বেড়িবাঁধ সংস্কারের দাবিতে বুড়িচংয়ে বিক্ষোভ ও মানববন্ধন