Dhaka ১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জলবায়ু পরিবর্তনে নড়বড়ে হচ্ছে উঁচু পর্বতের পাথর ও বরফের ভিত মানববন্ধনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, বিএনপি নেতাকে শোকজ প্যাকেট চিনির সংকট, কেজিতে দাম বেড়েছে আরও ৫ টাকা সেকাকাস পুলিশের লেফটেন্যান্ট টমাস ‘টিজে’ মালাঙ্কার মৃত্যু তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নারীকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত যুবক আটক রাজশাহীতে কোন সার সংকট নাই: ডিসি চট্টগ্রামে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের পর কালা মোবারকসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক চট্টগ্রামে নকশাবহির্ভূত ভবন নির্মাণ, দুই মার্কেটে ১৯ লাখ টাকা জরিমানা কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ওয়াকআউট নয়, সংসদেই হোক সব বিতর্ক: বিরোধীদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

  • Reporter Name
  • সময়: ১০:২৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৭ Time View

বিরোধীদলকে সামান্য কোনো ইস্যুতে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংসদকে কার্যকর রাখতে হলে সরকার ও বিরোধী দলকে সংসদেই নিজেদের মতামত তুলে ধরে বিতর্ক ও আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে হবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দেওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।

তিনি বলেন, “এই সংসদকে আমরা জীবন্ত রাখি, ভাইব্রেন্ট করি, সমস্ত আলাপ-আলোচনা এখানেই করি। সামান্য বাহানায় যেন আমরা কথায় কথায় ওয়াকআউট না করি।”

ওয়াকআউটের ফলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এতে কার লাভ হবে তিনি জানেন না, তবে এর ক্ষতি হবে গণতন্ত্রের। সংসদ কার্যকর করা না গেলে গণতন্ত্র বারবার হোঁচট খাবে বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিরোধী দল যদি সংসদকে কার্যকর করার পরিবর্তে ওয়াকআউটের পথ বেছে নেয়, তাহলে ভবিষ্যতে ইতিহাস তাদের দায়ী করবে।

সংসদেই হোক সরকার-বিরোধীদের বিতর্ক

সরকার ও বিরোধী দলের মধ্যে সব ধরনের ইস্যুতে সংসদে আলোচনা ও বিতর্কের পরিবেশ তৈরির আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আইন প্রণয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদেই আলোচনা হওয়া উচিত।

তার ভাষায়, বাংলাদেশের জনগণের সামনে এমন একটি সংসদ উপস্থাপন করতে হবে, যেখানে সরকারি দল ও বিরোধী দল মুখোমুখি আলোচনা ও তর্ক-বিতর্ক করবে এবং সেখানেই সমস্যার সমাধান বের করা হবে।

তিনি বলেন, “এখানেই বাাহাস করব, এখানেই আমরা তর্ক-বিতর্ক করব, এখানেই আমরা সমাধান করব।”

এ ধরনের কার্যকর সংসদ প্রতিষ্ঠা জুলাইয়ের অভ্যুত্থান ও শহীদদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

বিল নিয়ে ব্যত্যয় হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

পরে জাতীয় সংসদ থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদে বিল উত্থাপনের ক্ষেত্রে কোনো ব্যত্যয় করা হয়নি। বিল উপস্থাপনের পর সেগুলো নিয়ে আলোচনা ও মতামত দেওয়ার সুযোগ রয়েছে এবং আলোচনার মাধ্যমেই বিলগুলো পাস হবে।

আরও পড়ুনঃ  নরসিংদীর শিবপুরে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

সংবিধান সংশোধন কমিটিতে অংশ না নেওয়ার প্রসঙ্গ তুলে তিনি বিএনপির সমালোচনাও করেন। তার দাবি, কমিটিতে অংশ না নিয়ে বিএনপি নয়, বরং বিরোধীদলই জনগণের সঙ্গে প্রতারণা ও বঞ্চনা করেছে।

Tag :
জনপ্রিয় নিউজ

জলবায়ু পরিবর্তনে নড়বড়ে হচ্ছে উঁচু পর্বতের পাথর ও বরফের ভিত

ওয়াকআউট নয়, সংসদেই হোক সব বিতর্ক: বিরোধীদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

সময়: ১০:২৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

বিরোধীদলকে সামান্য কোনো ইস্যুতে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংসদকে কার্যকর রাখতে হলে সরকার ও বিরোধী দলকে সংসদেই নিজেদের মতামত তুলে ধরে বিতর্ক ও আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে হবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দেওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।

তিনি বলেন, “এই সংসদকে আমরা জীবন্ত রাখি, ভাইব্রেন্ট করি, সমস্ত আলাপ-আলোচনা এখানেই করি। সামান্য বাহানায় যেন আমরা কথায় কথায় ওয়াকআউট না করি।”

ওয়াকআউটের ফলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এতে কার লাভ হবে তিনি জানেন না, তবে এর ক্ষতি হবে গণতন্ত্রের। সংসদ কার্যকর করা না গেলে গণতন্ত্র বারবার হোঁচট খাবে বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিরোধী দল যদি সংসদকে কার্যকর করার পরিবর্তে ওয়াকআউটের পথ বেছে নেয়, তাহলে ভবিষ্যতে ইতিহাস তাদের দায়ী করবে।

সংসদেই হোক সরকার-বিরোধীদের বিতর্ক

সরকার ও বিরোধী দলের মধ্যে সব ধরনের ইস্যুতে সংসদে আলোচনা ও বিতর্কের পরিবেশ তৈরির আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আইন প্রণয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদেই আলোচনা হওয়া উচিত।

তার ভাষায়, বাংলাদেশের জনগণের সামনে এমন একটি সংসদ উপস্থাপন করতে হবে, যেখানে সরকারি দল ও বিরোধী দল মুখোমুখি আলোচনা ও তর্ক-বিতর্ক করবে এবং সেখানেই সমস্যার সমাধান বের করা হবে।

তিনি বলেন, “এখানেই বাাহাস করব, এখানেই আমরা তর্ক-বিতর্ক করব, এখানেই আমরা সমাধান করব।”

এ ধরনের কার্যকর সংসদ প্রতিষ্ঠা জুলাইয়ের অভ্যুত্থান ও শহীদদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

বিল নিয়ে ব্যত্যয় হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

পরে জাতীয় সংসদ থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদে বিল উত্থাপনের ক্ষেত্রে কোনো ব্যত্যয় করা হয়নি। বিল উপস্থাপনের পর সেগুলো নিয়ে আলোচনা ও মতামত দেওয়ার সুযোগ রয়েছে এবং আলোচনার মাধ্যমেই বিলগুলো পাস হবে।

আরও পড়ুনঃ  দুর্নীতির ১৫ মামলায় মির্জা আব্বাসসহ সব আসামি খালাস