Dhaka ১১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সঠিক নেতৃত্ব ও পরিকল্পিত পরিচর্যায় চাঁদপুরকে নান্দনিক শহরে গড়ে তোলা সম্ভব: মোশাররফ হোসাইন সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র—এমপি ফজলুল হক মিলন নরসিংদী পলাশের চরসিন্দুর মুদি ব্যবসায়ী মনি হত্যা: এক বছর পর গ্রেপ্তার ২, ধরাছোঁয়ার বাইরে রিপন চক্রবর্তী রাসূল (সা.)’র প্রতি মুহাব্বাতই ঈমানের মূল! দোয়ারাবাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং নিয়ে আলোচনা সভা ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভোলাহাটের রিদয় নামে ১ যুবকের মৃত্যু সুনামগঞ্জে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ১ ওমরাহ পালনে সৌদি আরবের পথে চিফ হুইপ নূরুল ইসলাম মনি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রধানমন্ত্রীর উদ্যোগ নেওয়ার নির্দেশ

  • Reporter Name
  • সময়: ০৯:১২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ Time View

কক্সবাজারে ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি’ (ইউবিইএসটি) নামে একটি বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সমুদ্রকেন্দ্রিক দক্ষ জনবল তৈরিতে বিশেষায়িত শিক্ষা

বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় অঞ্চলের বিপুল সামুদ্রিক সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য।

পরিকল্পনা অনুযায়ী, সমুদ্রবিজ্ঞান, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ও ব্লু ইকোনমি খাতে উচ্চশিক্ষা, গবেষণা এবং ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ তৈরি করা হবে।

এর আগে কক্সবাজারে ইউবিইএসটি প্রতিষ্ঠার প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রীকে একটি আধা-সরকারি পত্র দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ১৩ সেপ্টেম্বর পাঠানো ওই চিঠিতে কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের (বিওআরআই) বিদ্যমান অবকাঠামো ও গবেষণা সুবিধা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম দ্রুত শুরুর প্রস্তাব দেওয়া হয়।

বিওআরআইয়ের অবকাঠামোতেই শুরু হতে পারে কার্যক্রম

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবে বলা হয়েছে, শুরুতেই নতুন করে বড় ধরনের অবকাঠামো নির্মাণের পরিবর্তে বিওআরআইয়ের বিদ্যমান ল্যাবরেটরি, গবেষণা সুবিধা, বৈজ্ঞানিক জনবল ও প্রশিক্ষণ পরিবেশ কাজে লাগানো যেতে পারে।

প্রাথমিক পর্যায়ে সমুদ্রবিজ্ঞান, মৎস্য ও অ্যাকুয়াকালচার, সামুদ্রিক পরিবেশ, উপকূলীয় সম্পদ ব্যবস্থাপনা এবং ব্লু ইকোনমি-সংশ্লিষ্ট বিষয়ে পাঠদান ও গবেষণা চালুর পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া সামুদ্রিক তথ্য, পর্যটন ও হসপিটালিটি-সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষা, প্রশিক্ষণ ও ইন্টার্নশিপের সুযোগ রাখার প্রস্তাবও দেওয়া হয়েছে।

নতুন ক্যাম্পাস ছাড়াই দ্রুত শুরুর পরিকল্পনা

প্রস্তাব অনুযায়ী, বিদ্যমান অবকাঠামো ব্যবহার করা গেলে শূন্য থেকে নতুন ক্যাম্পাস ও গবেষণা অবকাঠামো নির্মাণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। এতে তুলনামূলক দ্রুত সময়ের মধ্যে গবেষণামুখী ও ব্যবহারিকভিত্তিক একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করা সম্ভব হতে পারে।

সংশ্লিষ্টদের মতে, ইউবিইএসটি প্রতিষ্ঠিত হলে দেশের সামুদ্রিক অর্থনীতি ও ব্লু ইকোনমি খাতে দক্ষ জনবল তৈরির পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনের নতুন সুযোগ তৈরি হবে।

আরও পড়ুনঃ  বিশেষ বিমান ও বুলেটপ্রুফ গাড়িতে যেসব সুবিধা চীনের প্রেসিডেন্টের

বিশেষ করে বঙ্গোপসাগরের সামুদ্রিক সম্পদ, উপকূলীয় পরিবেশ এবং সমুদ্রভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে উচ্চশিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় নিউজ

সঠিক নেতৃত্ব ও পরিকল্পিত পরিচর্যায় চাঁদপুরকে নান্দনিক শহরে গড়ে তোলা সম্ভব: মোশাররফ হোসাইন

কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রধানমন্ত্রীর উদ্যোগ নেওয়ার নির্দেশ

সময়: ০৯:১২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি’ (ইউবিইএসটি) নামে একটি বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সমুদ্রকেন্দ্রিক দক্ষ জনবল তৈরিতে বিশেষায়িত শিক্ষা

বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় অঞ্চলের বিপুল সামুদ্রিক সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য।

পরিকল্পনা অনুযায়ী, সমুদ্রবিজ্ঞান, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ও ব্লু ইকোনমি খাতে উচ্চশিক্ষা, গবেষণা এবং ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ তৈরি করা হবে।

এর আগে কক্সবাজারে ইউবিইএসটি প্রতিষ্ঠার প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রীকে একটি আধা-সরকারি পত্র দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ১৩ সেপ্টেম্বর পাঠানো ওই চিঠিতে কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের (বিওআরআই) বিদ্যমান অবকাঠামো ও গবেষণা সুবিধা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম দ্রুত শুরুর প্রস্তাব দেওয়া হয়।

বিওআরআইয়ের অবকাঠামোতেই শুরু হতে পারে কার্যক্রম

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবে বলা হয়েছে, শুরুতেই নতুন করে বড় ধরনের অবকাঠামো নির্মাণের পরিবর্তে বিওআরআইয়ের বিদ্যমান ল্যাবরেটরি, গবেষণা সুবিধা, বৈজ্ঞানিক জনবল ও প্রশিক্ষণ পরিবেশ কাজে লাগানো যেতে পারে।

প্রাথমিক পর্যায়ে সমুদ্রবিজ্ঞান, মৎস্য ও অ্যাকুয়াকালচার, সামুদ্রিক পরিবেশ, উপকূলীয় সম্পদ ব্যবস্থাপনা এবং ব্লু ইকোনমি-সংশ্লিষ্ট বিষয়ে পাঠদান ও গবেষণা চালুর পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া সামুদ্রিক তথ্য, পর্যটন ও হসপিটালিটি-সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষা, প্রশিক্ষণ ও ইন্টার্নশিপের সুযোগ রাখার প্রস্তাবও দেওয়া হয়েছে।

নতুন ক্যাম্পাস ছাড়াই দ্রুত শুরুর পরিকল্পনা

প্রস্তাব অনুযায়ী, বিদ্যমান অবকাঠামো ব্যবহার করা গেলে শূন্য থেকে নতুন ক্যাম্পাস ও গবেষণা অবকাঠামো নির্মাণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। এতে তুলনামূলক দ্রুত সময়ের মধ্যে গবেষণামুখী ও ব্যবহারিকভিত্তিক একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করা সম্ভব হতে পারে।

সংশ্লিষ্টদের মতে, ইউবিইএসটি প্রতিষ্ঠিত হলে দেশের সামুদ্রিক অর্থনীতি ও ব্লু ইকোনমি খাতে দক্ষ জনবল তৈরির পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনের নতুন সুযোগ তৈরি হবে।

আরও পড়ুনঃ  আগামীকাল সন্ধ্যা থেকে শিল্পে গ্যাস সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী