Dhaka ০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শরিফাতুন্নিছা মহিলা মাদরাসায় অভিভাবক সম্মেলন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক বুড়িচংয়ে ৩ হাজার ৩৩০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন মরিচ ক্ষেতে ১০ ফুট লম্বা গাঁজা গাছ উদ্ধার, কৃষকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি জামালপুর বিএনপির উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত- জুলাইকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে জুলাই যোদ্ধাদের সংবাদ সম্মেলন। আদর্শিক ও সাংগঠনিক উন্নয়নে মণিরামপুরে ইসলামী আন্দোলনের তালিম কর্মসূচি অনুষ্ঠিত ‎সুপার ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে পুরাইকলা সবুজ বাংলা একাডেমির মুখ উজ্জ্বল করল সিদরাতুল মুনতাহা লামিয়া আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কক্সবাজার কলাতলীতে গ্যাস পাম্পে বিস্ফোরণ, আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলছে

  • Reporter Name
  • সময়: ০৯:৪৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৮ Time View

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজার শহরের কলাতলি আদর্শ গ্রামে একটি গ্যাস পাম্পে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পরপরই সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়াতে পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে গ্যাস পাম্প এলাকায় ভয়াবহ আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের বাসিন্দা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে নিরাপদ দূরত্বে সরে যেতে মাইকিং করা হচ্ছে।ঘটনাস্থলে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।

আরও পড়ুনঃ  প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের ফাইনাল আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Tag :
জনপ্রিয় নিউজ

শরিফাতুন্নিছা মহিলা মাদরাসায় অভিভাবক সম্মেলন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

কক্সবাজার কলাতলীতে গ্যাস পাম্পে বিস্ফোরণ, আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলছে

সময়: ০৯:৪৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজার শহরের কলাতলি আদর্শ গ্রামে একটি গ্যাস পাম্পে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পরপরই সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়াতে পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে গ্যাস পাম্প এলাকায় ভয়াবহ আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের বাসিন্দা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে নিরাপদ দূরত্বে সরে যেতে মাইকিং করা হচ্ছে।ঘটনাস্থলে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।

আরও পড়ুনঃ  অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্মরণে ইস্টবেঙ্গল মাঠে ট্রিবিউট ম্যাচ ও ‘ছবিওয়ালা’ ট্রেলার লঞ্চ