Dhaka ১১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
এসএসসির ফলাফলে বুড়িচংয়ে সেরা বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ; ৮ বিদ্যালয়ে কেউ পাস করেনি চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ তারেক রহমানের কচুয়ায় ইয়াবা ও নেশাজাতীয় ইনজেকশনসহ চিকিৎসক গ্রেপ্তার অভাবের সুযোগ নিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চার মাসের অন্তঃসত্ত্বা ট্রলি চালক থেকে কোটি টাকার মালিক, মাদক ও জমি দখলের অভিযোগ নয়ন ডাক্তারের বিরুদ্ধে বীরগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক গোষ্ঠীর নতুন নেতৃত্বে সঞ্জয় ঘোষ ও আব্দুর রাজ্জাক  “আমি নারী” এসএসসিতে জামালগঞ্জে সেরা শুভ্রদীপ, ১২৫০-এ ১১৭১ নম্বর পেয়ে জিপিএ-৫ এসএসসিতে জিপিএ-৫ পাওয়ায় আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের সদস্য সচিবের কন্যাকে অভিনন্দন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কচুয়ায় ইয়াবা ও নেশাজাতীয় ইনজেকশনসহ চিকিৎসক গ্রেপ্তার

  • Reporter Name
  • সময়: ১০:২৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৩ Time View

রাজিব সরকার,
কচুয়া প্রতিনিধি

চাঁদপুরের কচুয়ায় একটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ইয়াবা ও নেশাজাতীয় ইনজেকশনসহ এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় কচুয়া উপজেলার বেসরকারি সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার চিকিৎসকের নাম ডা. সৈয়দ আসিফ ইস্পাহানি। তিনি এমবিবিএস চিকিৎসক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে তার কাছ থেকে চার পিস ইয়াবা, নেশাজাতীয় ইনজেকশন এবং মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল ওই ক্লিনিকে অভিযান চালায়। এ সময় চিকিৎসকের কক্ষ থেকে ইয়াবা সেবনের ব্যবহৃত ফয়েল, ব্যবহৃত ইনজেকশনসহ বিভিন্ন মাদক সেবনের উপকরণ উদ্ধার করা হয় বলে অধিদপ্তর জানিয়েছে।

সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ওই চিকিৎসক নিয়মিত তার কক্ষে মাদক সেবন করতেন বলে তারা তথ্য পেয়েছিলেন। একজন চিকিৎসকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল কর্তৃপক্ষকে চিকিৎসক নিয়োগের আগে ড্রাগ টেস্ট করানোর পরামর্শ দেন তিনি।

পরে ডা. সৈয়দ আসিফ ইস্পাহানির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

তবে অভিযানে উদ্ধার হওয়া মাদক ও সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে অভিযুক্ত চিকিৎসকের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  ত্রিশালে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় নিউজ

এসএসসির ফলাফলে বুড়িচংয়ে সেরা বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজ

কচুয়ায় ইয়াবা ও নেশাজাতীয় ইনজেকশনসহ চিকিৎসক গ্রেপ্তার

সময়: ১০:২৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

রাজিব সরকার,
কচুয়া প্রতিনিধি

চাঁদপুরের কচুয়ায় একটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ইয়াবা ও নেশাজাতীয় ইনজেকশনসহ এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় কচুয়া উপজেলার বেসরকারি সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার চিকিৎসকের নাম ডা. সৈয়দ আসিফ ইস্পাহানি। তিনি এমবিবিএস চিকিৎসক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে তার কাছ থেকে চার পিস ইয়াবা, নেশাজাতীয় ইনজেকশন এবং মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল ওই ক্লিনিকে অভিযান চালায়। এ সময় চিকিৎসকের কক্ষ থেকে ইয়াবা সেবনের ব্যবহৃত ফয়েল, ব্যবহৃত ইনজেকশনসহ বিভিন্ন মাদক সেবনের উপকরণ উদ্ধার করা হয় বলে অধিদপ্তর জানিয়েছে।

সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ওই চিকিৎসক নিয়মিত তার কক্ষে মাদক সেবন করতেন বলে তারা তথ্য পেয়েছিলেন। একজন চিকিৎসকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল কর্তৃপক্ষকে চিকিৎসক নিয়োগের আগে ড্রাগ টেস্ট করানোর পরামর্শ দেন তিনি।

পরে ডা. সৈয়দ আসিফ ইস্পাহানির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

তবে অভিযানে উদ্ধার হওয়া মাদক ও সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে অভিযুক্ত চিকিৎসকের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  বকশীগঞ্জে ৮১২ পিস ইয়াবাসহ সাড়ে ৪ লাখ টাকা উদ্ধার, পলাতক ১