Dhaka ০১:০৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ছয় বছর ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ই-মেল, পরিচিতদের কাছে নানা অভিযোগ ও টাকা চাওয়ার বার্তা সামরিক স্থাপনা থেকে দূরে থাকার আহ্বান, হামলার ছবি-ভিডিও ধারণ ও সামাজিক মাধ্যমে প্রকাশে নিষেধ পে স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার, জানা গেল বিলম্বের কারণ দুবাইয়ে ৭৩ বাংলাদেশির সম্পদের তথ্য চাবে দুদক ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ হাইকোর্টের ঢাকা-মস্কো সংসদীয় সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ, রুশ রাষ্ট্রদূতের সঙ্গে মৈত্রী গ্রুপের বৈঠক কক্সবাজারে দীঘির নতুন লুক, ছবি প্রকাশের পর ভক্তদের প্রশংসা সরকারি হাসপাতাল থেকে দালালচক্র নির্মূলে কঠোর পদক্ষেপ: স্বাস্থ্যমন্ত্রী কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০ নিজ বাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী, ৩ বছরের কন্যাসহ জনপ্রিয় সংগীতশিল্পী খুন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কাউখালীতে বিনামূল্যে অক্সিজেন সেবা চালু, জরুরি প্রয়োজনে বাড়িতেই পৌঁছে দেবে স্বেচ্ছাসেবীরা

  • Reporter Name
  • সময়: ০৯:৫৮:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৫০ Time View

মো. হাবিবুর রহমান,
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে সামাজিক সংগঠন ‘ইউনিটি ফর হিউম্যানিটি’-এর উদ্যোগে বিনামূল্যে হিউম্যান সার্ভিস অক্সিজেন সেবা কার্যক্রম চালু করা হয়েছে।

রোববার (২২ আগস্ট) বিকেলে এ ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকারসহ সংগঠনের স্বেচ্ছাসেবকরা।

সংগঠন সূত্রে জানা যায়, জরুরি প্রয়োজনে রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা দিতে প্রাথমিকভাবে কয়েকটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে এ কার্যক্রম শুরু করা হয়েছে। প্রয়োজনের ভিত্তিতে ভবিষ্যতে সিলিন্ডারের সংখ্যা আরও বাড়ানো হবে। তবে অক্সিজেন সিলিন্ডার নিতে হলে রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখাতে হবে।

বিনামূল্যে অক্সিজেন সেবা পেতে হটলাইন নম্বর ০১৩৪১-৮৪৭২০৩-এ যোগাযোগ করলে সংগঠনের স্বেচ্ছাসেবকরা প্রয়োজন অনুযায়ী রোগীর বাড়িতে অক্সিজেন পৌঁছে দেবেন।

এ বিষয়ে সংগঠনের স্বেচ্ছাসেবকরা বলেন, নদীমাতৃক পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত কাউখালী উপজেলায় প্রায় লক্ষাধিক মানুষের বসবাস। এখানকার মানুষ একটি মাত্র স্বাস্থ্য কমপ্লেক্সের ওপর অনেকাংশে নির্ভরশীল। নদীমাতৃক এলাকা হওয়ায় অনেক সময় জরুরি পরিস্থিতিতে যাতায়াতের সমস্যার কারণে রোগীরা সময়মতো প্রয়োজনীয় অক্সিজেন সেবা পান না। এ কারণে মানবিক দিক বিবেচনায় এলাকায় বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করা হয়েছে।

তারা আরও বলেন, ভবিষ্যতে বিনামূল্যে অক্সিজেন সেবার পাশাপাশি জরুরি রোগীদের দ্রুত স্বাস্থ্যসেবা কেন্দ্রে পৌঁছে দিতে যাতায়াতের ব্যবস্থাও করা হবে। যেকোনো জরুরি প্রয়োজনে সংগঠনের হটলাইন নম্বরে যোগাযোগ করার আহ্বান জানান তারা। সংগঠনের স্বেচ্ছাসেবকরা সবসময় মানুষের সেবায় নিয়োজিত থাকবেন বলেও জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার বলেন, কাউখালী উপজেলায় প্রায় লক্ষাধিক মানুষের বসবাস। নদীমাতৃক এলাকা হওয়ায় এবং সহজ যাতায়াত ব্যবস্থা না থাকায় বিশেষ করে বয়স্ক ও জরুরি রোগীরা অনেক সময় সঠিক সময়ে অক্সিজেন সেবা থেকে বঞ্চিত হন। সময়মতো প্রয়োজনীয় অক্সিজেন না পাওয়ায় রোগীর মৃত্যুর ঘটনাও অত্যন্ত দুঃখজনক।

তিনি বলেন, এমন পরিস্থিতিতে সামাজিক সংগঠন ‘ইউনিটি ফর হিউম্যানিটি’-এর বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম মানবতার সেবায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

Tag :
জনপ্রিয় নিউজ

ছয় বছর ধরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ই-মেল, পরিচিতদের কাছে নানা অভিযোগ ও টাকা চাওয়ার বার্তা

কাউখালীতে বিনামূল্যে অক্সিজেন সেবা চালু, জরুরি প্রয়োজনে বাড়িতেই পৌঁছে দেবে স্বেচ্ছাসেবীরা

সময়: ০৯:৫৮:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬