Dhaka ০১:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
২০০ শয্যা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র স্থানান্তরের প্রস্তাব,ক্ষোভে ফুঁসছে রংপুর বিভাগ রংপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৩ শ্রমিক নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন কালিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস র‍্যালি ও আলোচনা সভা বিশ্বম্ভরপুরে নানা আয়োজনে শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপন” নতুন ভিসি অবরুদ্ধ, চুয়েটের ২১ দিনের ছাত্র আন্দোলনের নতুন সংকট গলাচিপায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত গলাচিপায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সান্তাহারে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির হুমকি- ইউএনও ও থানায় অভিযোগ!! সরিষাবাড়িতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র ্যালি মহহড়া ও আলোচনা সভা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কাউখালী সরকারি বালিকা বিদ্যালয়ে ৯৩তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৮:১৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ২৮৯ Time View

কাউখালী সরকারি বালিকা বিদ্যালয়ে ৯৩তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ হাবিবুর রহমান,কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলায় অবস্থিত সত্যেন্দ্রনাথ বন্দ্যেপাধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯৩তম বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৭ জানুয়ারি সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।
দিনব্যাপী এই আয়োজনে বিদ্যালয়ের ছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। বালিশ খেলা,মোরগ লড়াইসহ নানা ধরনের ক্রীড়া ইভেন্টের পাশাপাশি ছিল নৃত্য, সংগীত ও অভিনয় পরিবেশনা। শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহমুদুর রহমান মামুন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াকুব হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান এবং সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান।

অনুষ্ঠান উপস্থাপনায় অংশ নেন বিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া আক্তার,জাফরিন ও আশা। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকতার হোসেন হাওলাদার।

অনুষ্ঠান শেষে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Tag :
জনপ্রিয় নিউজ

২০০ শয্যা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র স্থানান্তরের প্রস্তাব,ক্ষোভে ফুঁসছে রংপুর বিভাগ

কাউখালী সরকারি বালিকা বিদ্যালয়ে ৯৩তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সময়: ০৮:১৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬