Dhaka ০২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আর, এম, পির বিশেষ চেকপোস্ট হৃদরোগে আক্রান্ত দুলালের পাশে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্ট চরিত্রই ছিল তাঁর শ্রেষ্ঠ পরিচয়: কুরআন ও হাদিসের আলোকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত পলাশে দলীয় পরিচয়ে জমি জবরদখল ও কাঁঠাল গাছ কাটার অভিযোগ কেরানীগঞ্জে গ্যাস সংকটে চরম দুর্ভোগ, অবৈধ সংযোগ বিচ্ছিন্নের দাবি বেগমগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে সেবার নতুন দিগন্ত, নাগরিকদের জন্য মিলছে নানা সুযোগ-সুবিধা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই -ইউএনও, এটিএম কামরুল ইসলাম বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কাপাসিয়ায় জামায়াতে ইসলামের উদ্যোগে প্রথম পর্বে ৬টি অজুখানা নির্মাণ

 মোঃ সুলতান মাহমুদ, গাজীপুর প্রতিনিধি:  কাপাসিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে জামায়াতে ইসলামের উদ্যোগে ও ওয়ামী অর্থায়নে মসজিদ সংলগ্ন অজুখানার নির্মাণ কাজ চলছে। ইতোমধ্যেই উপজেলার সনমানিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে মুসল্লীদের জন্য প্রাথমিকভাবে নির্মিত ৬টি অজুখানার নির্মাণ কাজ শেষ হয়েছে।

২২ অক্টোবর, বুধবার সকালে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিদের নিয়ে এসব অজুখানা উদ্বোধন করেন গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইউবী। এ সময় স্থানীয় জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সালাউদ্দিন আইউবী জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে কাপাসিয়ায় মোট ৩৩টি অজুখানার নির্মাণ কাজ চলছে। প্রথম পর্যায়ে ছয়টির কাজ সম্পন্ন হওয়ায় এগুলো উদ্বোধন করা হয়েছে। বাকিগুলোর কাজ খুব দ্রুত সময়ে শেষ করা হবে, ইনশাআল্লাহ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে ও সার্বিক সহযোগিতায় এবং ওয়ামী দাতব্য সংস্থার অর্থায়নে সনমানিয়া ইউনিয়নের বটতলা জামে মসজিদ, আড়াল উত্তর পাড়া জামে মসজিদ, মির্জানগর মসজিদ, দক্ষিণ গাঁও মহিলা মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদ, দক্ষিণগাঁও টানপাড়া জামে মসজিদ, সালদৈ ফাজিল মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদে অজুখানা তৈরি করা হয়েছে।

ওয়াল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইয়ূথের অর্থায়নে প্রতিটি অজুখানায় বার জনের একটি টিনসেট ওজুখানা, তিনটি টয়লেট এবং একটি ট্রিউবওয়েলসহ ওজুখানা নির্মাণ করা হয়েছে।

প্রথম পর্বে তৈরি হওয়া এসব অজুখানা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইউবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন।

এছাড়াও জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  চরিত্রই ছিল তাঁর শ্রেষ্ঠ পরিচয়: কুরআন ও হাদিসের আলোকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
Tag :
জনপ্রিয় নিউজ

আর, এম, পির বিশেষ চেকপোস্ট

কাপাসিয়ায় জামায়াতে ইসলামের উদ্যোগে প্রথম পর্বে ৬টি অজুখানা নির্মাণ

সময়: ১১:২১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

 মোঃ সুলতান মাহমুদ, গাজীপুর প্রতিনিধি:  কাপাসিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে জামায়াতে ইসলামের উদ্যোগে ও ওয়ামী অর্থায়নে মসজিদ সংলগ্ন অজুখানার নির্মাণ কাজ চলছে। ইতোমধ্যেই উপজেলার সনমানিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে মুসল্লীদের জন্য প্রাথমিকভাবে নির্মিত ৬টি অজুখানার নির্মাণ কাজ শেষ হয়েছে।

২২ অক্টোবর, বুধবার সকালে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিদের নিয়ে এসব অজুখানা উদ্বোধন করেন গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইউবী। এ সময় স্থানীয় জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সালাউদ্দিন আইউবী জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে কাপাসিয়ায় মোট ৩৩টি অজুখানার নির্মাণ কাজ চলছে। প্রথম পর্যায়ে ছয়টির কাজ সম্পন্ন হওয়ায় এগুলো উদ্বোধন করা হয়েছে। বাকিগুলোর কাজ খুব দ্রুত সময়ে শেষ করা হবে, ইনশাআল্লাহ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে ও সার্বিক সহযোগিতায় এবং ওয়ামী দাতব্য সংস্থার অর্থায়নে সনমানিয়া ইউনিয়নের বটতলা জামে মসজিদ, আড়াল উত্তর পাড়া জামে মসজিদ, মির্জানগর মসজিদ, দক্ষিণ গাঁও মহিলা মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদ, দক্ষিণগাঁও টানপাড়া জামে মসজিদ, সালদৈ ফাজিল মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদে অজুখানা তৈরি করা হয়েছে।

ওয়াল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইয়ূথের অর্থায়নে প্রতিটি অজুখানায় বার জনের একটি টিনসেট ওজুখানা, তিনটি টয়লেট এবং একটি ট্রিউবওয়েলসহ ওজুখানা নির্মাণ করা হয়েছে।

প্রথম পর্বে তৈরি হওয়া এসব অজুখানা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইউবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন।

এছাড়াও জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  পঞ্চগড় ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের ‘ইলেকট্রিক হাউস ওয়্যারিং’ প্রশিক্ষণ শুরু