Dhaka ০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটে মাটি ছাড়া মিরপুরে মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে আটক ৫ জনকে মুচলেকায় মুক্তি পাইকুরাটি ও সেলবরষ ইউনিয়নে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এমপি কামরুল কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই : কুড়িগ্রামে ত্রাণমন্ত্রী নরসিংদীতে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত ধামইরহাটে ইউনিয়ন পরিষদের প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত সাংবাদিকতার অধিকার রক্ষায় নতুন দিগন্ত: সরকারি নিবন্ধন পাওয়ায় ‘জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি’র আনন্দ আয়োজন নবীগঞ্জে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়ির নির্মাণকাজে বাধা, বিএনপি নেতা সহ ৭ জনের বিরুদ্ধে মামলা বালিয়াডাঙ্গীতে কৃষি উন্নয়ন ও আধুনিকায়নে “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু

  • Reporter Name
  • সময়: ১০:০১:০৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ১১ Time View

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা-এর ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকায় গরু চুরির সন্দেহে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৯ মে) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একটি চোর চক্র গরু চুরির উদ্দেশ্যে এলাকায় প্রবেশ করলে এলাকাবাসী তিনজনকে আটক করে গণধোলাই দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিনজনই মারা যান।

রোববার সকালে কালিয়াকৈর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকায় বাহাদুর মিয়া ও আবু বক্করের গরুর খামারে চোর চক্র হানা দেয়। এ সময় একটি গোয়ালঘর থেকে গরু বের করার চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে এলাকাবাসী তাদের ধাওয়া করে আটক করে হাত-পা বেঁধে গণপিটুনি দেয়।

এ সময় গরু চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলেও স্থানীয়রা তাদের বাধা দেয় বলে জানা গেছে।

পরে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান।

ফুলবাড়িয়া ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মফিজুর রহমান বলেন, “গত কয়েকদিন ধরেই এলাকায় চোরের উপদ্রব বেড়েছে। এ কারণে স্থানীয়রা সতর্ক অবস্থানে ছিল।”

স্থানীয় মসজিদের ইমাম মুফতি আতাউর রহমান বলেন, “ভোরের দিকে চোরের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী তাদের আটক করে গণপিটুনি দেয়।”

ওসি শহিদুল ইসলাম জানান, মরদেহগুলো উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  মাদক ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে লালখান বাজারে বিশাল মানববন্ধন
Tag :
জনপ্রিয় নিউজ

চুয়েটের প্রকৌশলী মকবুল হোসেনের ইশারায় সাংবাদিক পরিবার ভিটে মাটি ছাড়া

কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু

সময়: ১০:০১:০৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা-এর ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকায় গরু চুরির সন্দেহে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৯ মে) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একটি চোর চক্র গরু চুরির উদ্দেশ্যে এলাকায় প্রবেশ করলে এলাকাবাসী তিনজনকে আটক করে গণধোলাই দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিনজনই মারা যান।

রোববার সকালে কালিয়াকৈর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকায় বাহাদুর মিয়া ও আবু বক্করের গরুর খামারে চোর চক্র হানা দেয়। এ সময় একটি গোয়ালঘর থেকে গরু বের করার চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে এলাকাবাসী তাদের ধাওয়া করে আটক করে হাত-পা বেঁধে গণপিটুনি দেয়।

এ সময় গরু চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলেও স্থানীয়রা তাদের বাধা দেয় বলে জানা গেছে।

পরে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান।

ফুলবাড়িয়া ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মফিজুর রহমান বলেন, “গত কয়েকদিন ধরেই এলাকায় চোরের উপদ্রব বেড়েছে। এ কারণে স্থানীয়রা সতর্ক অবস্থানে ছিল।”

স্থানীয় মসজিদের ইমাম মুফতি আতাউর রহমান বলেন, “ভোরের দিকে চোরের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী তাদের আটক করে গণপিটুনি দেয়।”

ওসি শহিদুল ইসলাম জানান, মরদেহগুলো উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  র‌্যাবের অভিযানে আটক ১০ মামলার আসামি ওহিদুল ইসলাম