Dhaka ০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ নির্বিঘ্ন দুর্গোৎসব নিশ্চিত করতে নগরীর পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিএমপি কমিশনার চরভদ্রাসনে ১৫ মণ্ডপে শুরু শারদীয় দুর্গাপূজা, চলবে ২১ অক্টোবর পর্যন্ত তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার চরভদ্রাসনে দুর্গাপূজার নিরাপত্তায় তৎপর পুলিশ, ১৫ পূজামণ্ডপ পরিদর্শন ওসির বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়ানো সংগঠন ও মানবতার ফেরিওয়ালাদের সংবর্ধনা দেবে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন চন্দনাইশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত, ব্যাপক ক্ষয়ক্ষতি ডিমলায় প্রতিমা ভাঙচুরের ঘটনা হচ্ছে গুজব সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ছেলে কেন্দ্রীয় সিদ্ধান্তে ভেঙ্গে দেওয়া হলো জামায়াতের কুমিল্লা মহানগর সংগঠন ও ইমারাত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালিয়াকৈরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষের সেবা গ্রহণ

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর উদ্যোগে হতদরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকালে কালিয়াকৈরের শ্রীফলতলী এলাকায় পল্লী মঙ্গল শাখা অফিস প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ, চশমা ও চোখের ড্রপ বিতরণ করা হয়।

দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু ও সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় পাঁচ শতাধিক অসহায় রোগীকে সেবা প্রদান করেন। চিকিৎসকদের আন্তরিকতায় উপকারভোগীদের মধ্যে স্বস্তি ও সন্তোষের চিত্র লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর সহকারী প্রোগ্রাম ম্যানেজার মো. সোহেল রানা, কালিয়াকৈর শাখার ব্যবস্থাপক মো. আবুল বাশার, হিসাবরক্ষক মো. মুজিবুর রহমান এবং উপজেলা সমন্বয়কারী মো. আসাদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

উল্লেখ্য, ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে পল্লী মঙ্গল কর্মসূচী বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। এর আওতায় মা ও শিশু স্বাস্থ্যসচেতনতা, চক্ষু চিকিৎসা, গর্ভবতী মায়েদের বিনামূল্যে সেবা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে।

এ ধরনের মানবিক উদ্যোগ এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সচেতন মহল মনে করছে, অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ আয়োজন একটি সময়োপযোগী পদক্ষেপ।

আরও পড়ুনঃ  এক বছরের জন্য ৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
Tag :
জনপ্রিয় নিউজ

নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ

কালিয়াকৈরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প, ৫ শতাধিক অসহায় মানুষের সেবা গ্রহণ

সময়: ০২:১০:১১ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর উদ্যোগে হতদরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকালে কালিয়াকৈরের শ্রীফলতলী এলাকায় পল্লী মঙ্গল শাখা অফিস প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ, চশমা ও চোখের ড্রপ বিতরণ করা হয়।

দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু ও সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় পাঁচ শতাধিক অসহায় রোগীকে সেবা প্রদান করেন। চিকিৎসকদের আন্তরিকতায় উপকারভোগীদের মধ্যে স্বস্তি ও সন্তোষের চিত্র লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)-এর সহকারী প্রোগ্রাম ম্যানেজার মো. সোহেল রানা, কালিয়াকৈর শাখার ব্যবস্থাপক মো. আবুল বাশার, হিসাবরক্ষক মো. মুজিবুর রহমান এবং উপজেলা সমন্বয়কারী মো. আসাদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

উল্লেখ্য, ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে পল্লী মঙ্গল কর্মসূচী বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। এর আওতায় মা ও শিশু স্বাস্থ্যসচেতনতা, চক্ষু চিকিৎসা, গর্ভবতী মায়েদের বিনামূল্যে সেবা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে।

এ ধরনের মানবিক উদ্যোগ এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সচেতন মহল মনে করছে, অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ আয়োজন একটি সময়োপযোগী পদক্ষেপ।

আরও পড়ুনঃ  সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারীদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর