Dhaka ০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরসিংদীর গর্ব হাতবিহীন “দুঃখু মিয়া ” অদম্য মনোবলে জ্বালিয়েছেন শিক্ষার আলো” শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা শ্রীপুরে জমি দখলের চেষ্টা, ঈদগাহ মাঠের সাইনবোর্ড ভাঙচুরের অভিযোগ সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার: এমপি ফজলুল হক মিলন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান প্রদান: সম্প্রীতি, মানবিকতা ও জনকল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত ঝিনাইদহে সাইবার সেলের অভিযানে ১০৪ মোবাইল ও ৫৩ হাজার টাকা উদ্ধার যে উস্তাদ শিখিয়েছেন কোরআন, সেই উস্তাদকেই ওমরাহর উপহার দিলেন ছাত্ররা”
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালীগঞ্জে ১,৮০০ প্রান্তিক কৃষকের মাঝে বীজ-সার বিতরণ, ভিক্ষুক পুনর্বাসনে মুদি দোকান ও অটোরিকশা প্রদান

  • Reporter Name
  • সময়: ০৮:২৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৯০ Time View

মো. মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কালীগঞ্জে খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান ও মরিচের আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৮০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে একজনকে মুদি দোকান এবং তিনজনকে অটোরিকশা প্রদান করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, কৃষি অফিস এবং সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম।

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আক্তারুজ্জামান, স্থানীয় গণমাধ্যমকর্মী ও কৃষকরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৮০০ প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়া ১০০ জন কৃষককে ১০ গ্রাম করে গ্রীষ্মকালীন হাইব্রিড মরিচের বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।

এদিকে সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলার মূলগাঁও গ্রামের সিরাজ উদ্দিনকে একটি মুদি দোকান এবং কাপাইস গ্রামের মোছা. কামরুন্নাহার, পুনসহি গ্রামের শামসুন নাহার ও চৌড়া গ্রামের মারজিয়া বেগমকে একটি করে অটোরিকশা বিনামূল্যে প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে প্রদান করা মুদি দোকান ও অটোরিকশা সঠিকভাবে ব্যবহার করে উপকারভোগীরা স্বাবলম্বী হবেন এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  ‘অন্যের অপমান আর অসম্মান কবে থেকে উপার্জনের মাধ্যম হলো?’: মেহজাবীন
Tag :
জনপ্রিয় নিউজ

কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা

কালীগঞ্জে ১,৮০০ প্রান্তিক কৃষকের মাঝে বীজ-সার বিতরণ, ভিক্ষুক পুনর্বাসনে মুদি দোকান ও অটোরিকশা প্রদান

সময়: ০৮:২৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মো. মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কালীগঞ্জে খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান ও মরিচের আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৮০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে একজনকে মুদি দোকান এবং তিনজনকে অটোরিকশা প্রদান করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, কৃষি অফিস এবং সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম।

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আক্তারুজ্জামান, স্থানীয় গণমাধ্যমকর্মী ও কৃষকরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৮০০ প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়া ১০০ জন কৃষককে ১০ গ্রাম করে গ্রীষ্মকালীন হাইব্রিড মরিচের বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।

এদিকে সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলার মূলগাঁও গ্রামের সিরাজ উদ্দিনকে একটি মুদি দোকান এবং কাপাইস গ্রামের মোছা. কামরুন্নাহার, পুনসহি গ্রামের শামসুন নাহার ও চৌড়া গ্রামের মারজিয়া বেগমকে একটি করে অটোরিকশা বিনামূল্যে প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে প্রদান করা মুদি দোকান ও অটোরিকশা সঠিকভাবে ব্যবহার করে উপকারভোগীরা স্বাবলম্বী হবেন এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  নরসিংদীর গর্ব হাতবিহীন "দুঃখু মিয়া " অদম্য মনোবলে জ্বালিয়েছেন শিক্ষার আলো"