Dhaka ১২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আর, এম, পির বিশেষ চেকপোস্ট হৃদরোগে আক্রান্ত দুলালের পাশে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্ট চরিত্রই ছিল তাঁর শ্রেষ্ঠ পরিচয়: কুরআন ও হাদিসের আলোকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত পলাশে দলীয় পরিচয়ে জমি জবরদখল ও কাঁঠাল গাছ কাটার অভিযোগ কেরানীগঞ্জে গ্যাস সংকটে চরম দুর্ভোগ, অবৈধ সংযোগ বিচ্ছিন্নের দাবি বেগমগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে সেবার নতুন দিগন্ত, নাগরিকদের জন্য মিলছে নানা সুযোগ-সুবিধা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই -ইউএনও, এটিএম কামরুল ইসলাম বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কিশোরগঞ্জে খেলাফত মজলিসের দিনব্যাপী তরবিয়তি প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী এক তরবিয়তি (প্রশিক্ষণমূলক) মজলিস। এতে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নির্বাহী সদস্যবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ মজলিসটি কিশোরগঞ্জ শহরের একটি নির্ধারিত স্থানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হযরত মাওলানা আব্দুল আহাদ সাহেব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শায়খ এ বি এম সিরাজুল মামুন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম।

এছাড়াও প্রশিক্ষণ পর্বে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রশিক্ষক সম্পাদক হযরত মাওলানা তোফাজ্জল হোসেন সাহেব। অনুষ্ঠানের সুচারু সঞ্চালনায় ছিলেন হাফেজ হযরত মাওলানা এমদাদুল্লাহ – সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ জেলা শাখা এবং কেন্দ্রীয় সূরা সদস্য।

দিনব্যাপী এই তরবিয়তি প্রশিক্ষণে বক্তারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোকে ইসলামিক মূল্যবোধে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন। বক্তারা বলেন, খেলাফত মজলিস কেবল একটি রাজনৈতিক সংগঠন নয়; এটি একটি আদর্শিক আন্দোলন, যার লক্ষ্য ন্যায়ের পথে সমাজকে পরিচালিত করা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার সম্ভাব্য প্রার্থীদের পরিচিতি ও কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়। কেন্দ্র থেকে প্রাপ্ত মনোনয়নপ্রাপ্তদের মাঠপর্যায়ে কীভাবে সংগঠিত ও কার্যকরভাবে পরিচালিত করা যায় – এ বিষয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুব মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক আকরাম খন্দকার। তিনি বলেন, “সামনের নির্বাচনে কিশোরগঞ্জ থেকে খেলাফত মজলিস যেন একটি সংসদীয় আসনে বিজয়ী হতে পারে – সে লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করছি।”

এ সময় শ্রম মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফরহাদ ফারুকীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা ও প্রশিক্ষণের পর সভাপতি হযরত মাওলানা আব্দুল আহাদ সাহেবের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়।

আরও পড়ুনঃ  ক্যান্সারের চিকিৎসার জন্য ৩০ লাখ টাকা প্রয়োজন, দেশবাসী ও প্রবাসীদের কাছে সাহায্যের আকুতি
Tag :
জনপ্রিয় নিউজ

আর, এম, পির বিশেষ চেকপোস্ট

কিশোরগঞ্জে খেলাফত মজলিসের দিনব্যাপী তরবিয়তি প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত

সময়: ১০:২০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী এক তরবিয়তি (প্রশিক্ষণমূলক) মজলিস। এতে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নির্বাহী সদস্যবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ মজলিসটি কিশোরগঞ্জ শহরের একটি নির্ধারিত স্থানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হযরত মাওলানা আব্দুল আহাদ সাহেব।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শায়খ এ বি এম সিরাজুল মামুন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম।

এছাড়াও প্রশিক্ষণ পর্বে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রশিক্ষক সম্পাদক হযরত মাওলানা তোফাজ্জল হোসেন সাহেব। অনুষ্ঠানের সুচারু সঞ্চালনায় ছিলেন হাফেজ হযরত মাওলানা এমদাদুল্লাহ – সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ জেলা শাখা এবং কেন্দ্রীয় সূরা সদস্য।

দিনব্যাপী এই তরবিয়তি প্রশিক্ষণে বক্তারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোকে ইসলামিক মূল্যবোধে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন। বক্তারা বলেন, খেলাফত মজলিস কেবল একটি রাজনৈতিক সংগঠন নয়; এটি একটি আদর্শিক আন্দোলন, যার লক্ষ্য ন্যায়ের পথে সমাজকে পরিচালিত করা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার সম্ভাব্য প্রার্থীদের পরিচিতি ও কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়। কেন্দ্র থেকে প্রাপ্ত মনোনয়নপ্রাপ্তদের মাঠপর্যায়ে কীভাবে সংগঠিত ও কার্যকরভাবে পরিচালিত করা যায় – এ বিষয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুব মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক আকরাম খন্দকার। তিনি বলেন, “সামনের নির্বাচনে কিশোরগঞ্জ থেকে খেলাফত মজলিস যেন একটি সংসদীয় আসনে বিজয়ী হতে পারে – সে লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করছি।”

এ সময় শ্রম মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফরহাদ ফারুকীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা ও প্রশিক্ষণের পর সভাপতি হযরত মাওলানা আব্দুল আহাদ সাহেবের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়।

আরও পড়ুনঃ  রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ