
মো: মারুফ, চট্টগ্রাম সিটি রির্পোটার:
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান,
আজ আমার বুক ফেটে যাচ্ছে কান্নায়। সাত বছরের নিষ্পাপ শিশু রামিশা ধর্ষ ণের শিকার হয়েছে। একটা সাত বছরের মেয়ে! যে বয়সে শিশুরা খেলনা নিয়ে খেলে, ফুলের মতো হাসে, সেই বয়সে তার ওপর এত নৃশং স অত্যা চার চলেছে।
মাননীয় প্রধানমন্ত্রী,
এই ছোট্ট মেয়েটার বিচার হবে না? ধর্ষ ণের বিচার হবে না? এই দেশে কি শিশুদের নিরাপত্তা বলে কিছু নেই? অপ রাধীরা কি এখনো দিব্বি ঘুরে বেড়াবে আর নতুন নতুন রামিশা তৈরি হতে থাকবে?
আপনার কাছে একটাই প্রশ্ন—
যদি এই রামিশা আপনার নিজের মেয়ে হতো, তাহলে আপনি কি চুপ করে থাকতে পারতেন? বিচার না চেয়ে ঘুমাতে পারতেন? নিশ্চয়ই পারতেন না। কোনো বাবাই পারে না।
তাহলে এই দেশের হাজারো বাবা-মায়ের বুকের ভেতর যে আগুন জ্বলছে, সেই আগুন নিয়ে আপনি কী করবেন? এই নির্মম ধর্ষ কদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন কি? দ্রুত বিচার, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন তো?
আমরা আর অপেক্ষা করতে চাই না।
রামিশার বিচার চাই।
প্রত্যেকটা শিশু ধর্ষ কের ফাঁ সি চাই।
জনগণ আপনার দিকে তাকিয়ে আছে। শিশু নির্যাতনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি দেখান। এই মুহূর্তে কঠিন পদক্ষেপ নিন।
Reporter Name 



























