Dhaka ০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিবের সাথে সুন্দরবন প্রেসক্লাবের মতবিনিময় মালগাজীতে পরিবেশ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও পূজার উপহার ডাঃ মোঃ আনোয়ার হোসেন ও এভার শাইন ডেন্টাল কেয়ার-এর পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা  বান্দরবান সেনা জোনের উদ্যোগে লায়ন্স ক্লাব কর্তৃক রোয়াংছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চরভদ্রাসনে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে এমপি শহিদুল ইসলাম বাবুল পীরগঞ্জে জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে কিশোরকে গাছে বেঁধে মারধর রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন নরসিংদীর শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ, জব্দ ভেকু মেশিন রাবি শিক্ষার্থী পেল ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কুড়িগ্রামে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সমাপনী আয়োজন অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ১২:০৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ১৯৭ Time View

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ ও এমজেএসকেএস এর চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সমাপনী আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
১৯ জানুয়ারি (সোমবার) কুড়িগ্রামে আরডিআরএস বাংলাদেশ এর অফিসে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

রংপুর বিভাগীয় সমাজসেবা কর্মকর্তা-জিলুফা সুলতানা, কুড়িগ্রাম জেলা সমাজসেবা কর্মকর্তা-হুমায়ুন কবির, কুড়িগ্রাম জেলা যুব উন্নয়ন কর্মকরতা- মোঃ আব্দুল হামিদ, পরিবার পরিকল্পনা অফিসার- মোঃ মোজাম্মেল হক, আরডিআরএস বাংলাদেশ এর সমন্বয়কারী (কোর কম্প্রিহেনসিভ প্রোগ্রাম)- মোঃ মতিউর রহমান ও অলিক রাংসা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলার বিভিন্ন উপজেলার থেকে আগত চাইল্ড নট ব্রাইট প্রকল্পের যুবক ও যুবতীরা উপস্থিত ছিলেন।

চাইল্ড নট ব্রাইড প্রকল্পের কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বাল্যবিবাহ, নারীর ক্ষমতায়ন ও আত্মসামাজিক অবস্থার পরিবর্তন সহ নানাবিধ বিষয় নিয়ে কাজ করে আসছিলেন। সমাপনী আয়োজনে বিভিন্ন উপজেলা থেকে আগত বিভিন্ন যুবক-যুবতী এবং নারীরা তাদের সফলতার গল্প তুলে ধরেন।

আলোচনা সভায় মিষ্টি নামে এক তরুণী বলেন, তাকে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থাতেই একবার বাল্যবিবাহের কবলে পড়তে হয়েছিল। তবে সেই অবস্থা কাটিয়ে তিনি যখন পড়ালেখা করছিলেন, ঠিক তখন দশম শ্রেণীতে পড়া অবস্থায় আবারও বাল্যবিবাহের সম্ভাবনা তৈরি হয়েছিল। নানা প্রতিকুলতার পরও তিনি বিভিন্ন পরামর্শে ড্রাইভারি প্রশিক্ষণ নিয়েছে। তিনি এখন বৈধ এবং দক্ষ একজন ড্রাইভার হিসেবে নিজেকে প্রস্তুত করেছেন। তিনি তার যোগ্যতা অনুযায়ী একটি চাকরির প্রত্যাশা করছেন। তিনি মনে করেন, বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়ে এখন তিনি স্বাবলম্বীতার পথেই হাটছেন।

রংপুর বিভাগীয় সমাজসেবা কর্মকর্তা-জিলুফা সুলতানা তার বক্তব্যে বলেন, কুড়িগ্রাম জেলায় সরকারি চাকরি কাজে থাকাকালীন অনেক সময় তিনি এই জেলায় অতিবাহিত করেছেন এবং এখানকার মানুষের জীবন জীবিকা খোঁজ-খবরই তার কাছে জানা আছে ।
একবার তিনি অষ্টমী চরে গিয়ে সেখানকার চরের মানুষের বাল্য বিবাহের ভয়াবহ অবস্থা দেখেছেন।

Tag :
জনপ্রিয় নিউজ

শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিবের সাথে সুন্দরবন প্রেসক্লাবের মতবিনিময়

কুড়িগ্রামে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সমাপনী আয়োজন অনুষ্ঠিত

সময়: ১২:০৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬