Dhaka ০৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ ও শিক্ষা বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫৩টি চায়না দুয়ারি জাল জব্দ ও বিনষ্ট থানায় আপস, তবুও জমি দখলের তাণ্ডব! ফরিদগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ইট ফেলার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭৪ বছরের বৃদ্ধ সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬০ হাজার ৩০০ টাকা জরিমানা ডিমলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু বালিয়াকান্দিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার বর্ষপূর্তি উদযাপন, সহায়তা পেয়েছেন ৯৪৬ জন অসহায় মানুষ তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কুড়িগ্রামে মাদক বিরোধী ভ/লি/ব/ল টুর্নামেন্ট২৬ উদ্বোধন

  • Reporter Name
  • সময়: ০১:০৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৯০ Time View

রোকনুজ্জামান রোকন,
কুড়িগ্রাম প্রতিনিধি

মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে কুড়িগ্রামে শুরু হয়েছে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট-২০২৬। সোমবার (৮ জুন) বিকেলে যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম), যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক মোঃ আব্দুর রশিদ, ডিপিসি জামিল চৌধুরী, গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম রশিদ আলী সহ অন্যান্য অতিথিবৃন্দ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের উপপরিচালক মোঃ শাহ্ নেওয়াজ এর সভাপতিত্বে
বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ জীবনধারা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট ৮ থেকে ১০ জুন পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিটে জেলার বিভিন্ন দলের অংশগ্রহণে প্রতিযোগিতার খেলা অনুষ্ঠিত হবে।
আজ ৪ টি দলের মধ্যে গ্রীন ভিলেজ স্পোর্টস ক্লাব এবং ভোগডাঙ্গা যুব ক্রীড়া সংস্থা সেমিফাইনাল নিশ্চিত করে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই টুর্নামেন্টের মাধ্যমে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি পাবে এবং যুবসমাজ খেলাধুলার মাধ্যমে নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে।

Tag :
জনপ্রিয় নিউজ

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ ও শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

কুড়িগ্রামে মাদক বিরোধী ভ/লি/ব/ল টুর্নামেন্ট২৬ উদ্বোধন

সময়: ০১:০৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬