Dhaka ০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আলিয়া ও কওমি শিক্ষাধারা: সম্প্রীতির বন্ধন- কওমী ঘরানার হলেও জনাব খালেদ স্যার ব্যতিক্রম, অন্য দশজনের মতো বিদ্বেষপরায়ণ নয়, ধন্যবাদ ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!! গাছ লাগানো নয় গাছ বাঁচানো হোক বাংলাদেশের জাতীয় আন্দোলন মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন দিনাজপুর বীরগঞ্জে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন : এমপি মনজুরুল ইসলাম চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধর্মতলায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কলকাতা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি কুড়িগ্রামে মসজিদের ভিতর শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগ স্থানীয় আমীর চাঁদ মিয়ার বিরুদ্ধে তাহিরপুরে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কৃষকের পা ভেঙ্গে দিলো হাতুরি দিয়ে

  • Reporter Name
  • সময়: ০৩:১৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৭ Time View

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর তানোরে জমি নিয়ে বিরোধের জেরে বর্গাচাষীকে হাতুড়ী দিয়ে পিটিয়ে পাঁ ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে উপজেলা পাঁচন্দর ইউপির কৃষ্ণপুর বাজারে। রক্তাক্ত গুরুতর পাঁ ভাঙ্গা আহত বর্গা চাষী শামিম আলীকে (৪৫)উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে উপজেলার কচুয়া জিতপুর গ্রামের আশরাফ আলীর পুত্র।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, কৃষ্ণপুর গ্রামের পল্লী চিকিৎসক মুনসুর রহমানের ৭ বিঘা জমি প্রায় ৮ বছর ধরে বর্গা নিয়ে চাষবাদ করে আসছেন শামিম। ওই জমি নিয়ে চলমান মামলা প্রতিপক্ষ কচুয়া জিতপুর গ্রামের আতাউর রহমানের পুত্র রায়হান ও এমদাদের বিরুদ্ধে আদালত কর্তৃক নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও প্রতিপক্ষ রায়হান ও এমদাদ বর্গাচাষী শামিমকে জমিতে বোরো ধান রোপনে নিষেধ করে। সম্প্রতি ওই জমিতে বর্গা চাষী শামিম রোপা আমন ধান রোপন করেছেন।

বর্গাচাষী শামিম কৃষ্ণপুর হাটে বাজার করতে আসলে তাকে একা পেয়ে রায়হান ও এমদাদ পূর্ব পরিকল্পিতভাবে হাতুড়ি নিয়ে প্রকাশ্য হামলা চালিয়ে শামিমকে পিটিয়ে পাঁ ভেঙ্গে দেয়াসহ রক্তাক্ত ও গুরুতর ভাবে আহত করেন। এসময় বাজারে উপস্থিত জনতা এগিয়ে তাকে রক্ষা করেন এবং আহতের পরিবারকে খবর দিয়ে ভ্যান যোগে হাসপাতালে প্রেরণ করেন।

এবিষয়ে জমির মালিক কৃষ্ণপুর গ্রামের মুনসুর রহমানের জামাই মিজানুর রহমান বলেন, ওই জমির সকল কাগজপত্র আমাদের বৈধ এবং দীর্ঘদিন আমাদের দখলেই রয়েছে। প্রতিপক্ষরা হঠাৎ ওই জমি গায়ের জোরে দখলে নেয়ার চেস্টা করছে। তিনি বলেন, আদালতে চলমান মামলায় প্রতি পক্ষদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা রয়েছে। তারা অন্যায় ভাবে বর্হাচাষী শামিমকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পাঁ ভেঙ্গে দিয়েছে। আহত শামিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি থানায় জানানো হয়েছে এবং মামলা করার প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

তবে, চেষ্টা করেও প্রতিপক্ষ হামলাকারীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, ঘটনার খবর পেয়েছি পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা
Tag :
জনপ্রিয় নিউজ

আলিয়া ও কওমি শিক্ষাধারা: সম্প্রীতির বন্ধন- কওমী ঘরানার হলেও জনাব খালেদ স্যার ব্যতিক্রম, অন্য দশজনের মতো বিদ্বেষপরায়ণ নয়, ধন্যবাদ

কৃষকের পা ভেঙ্গে দিলো হাতুরি দিয়ে

সময়: ০৩:১৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর তানোরে জমি নিয়ে বিরোধের জেরে বর্গাচাষীকে হাতুড়ী দিয়ে পিটিয়ে পাঁ ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে উপজেলা পাঁচন্দর ইউপির কৃষ্ণপুর বাজারে। রক্তাক্ত গুরুতর পাঁ ভাঙ্গা আহত বর্গা চাষী শামিম আলীকে (৪৫)উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে উপজেলার কচুয়া জিতপুর গ্রামের আশরাফ আলীর পুত্র।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, কৃষ্ণপুর গ্রামের পল্লী চিকিৎসক মুনসুর রহমানের ৭ বিঘা জমি প্রায় ৮ বছর ধরে বর্গা নিয়ে চাষবাদ করে আসছেন শামিম। ওই জমি নিয়ে চলমান মামলা প্রতিপক্ষ কচুয়া জিতপুর গ্রামের আতাউর রহমানের পুত্র রায়হান ও এমদাদের বিরুদ্ধে আদালত কর্তৃক নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও প্রতিপক্ষ রায়হান ও এমদাদ বর্গাচাষী শামিমকে জমিতে বোরো ধান রোপনে নিষেধ করে। সম্প্রতি ওই জমিতে বর্গা চাষী শামিম রোপা আমন ধান রোপন করেছেন।

বর্গাচাষী শামিম কৃষ্ণপুর হাটে বাজার করতে আসলে তাকে একা পেয়ে রায়হান ও এমদাদ পূর্ব পরিকল্পিতভাবে হাতুড়ি নিয়ে প্রকাশ্য হামলা চালিয়ে শামিমকে পিটিয়ে পাঁ ভেঙ্গে দেয়াসহ রক্তাক্ত ও গুরুতর ভাবে আহত করেন। এসময় বাজারে উপস্থিত জনতা এগিয়ে তাকে রক্ষা করেন এবং আহতের পরিবারকে খবর দিয়ে ভ্যান যোগে হাসপাতালে প্রেরণ করেন।

এবিষয়ে জমির মালিক কৃষ্ণপুর গ্রামের মুনসুর রহমানের জামাই মিজানুর রহমান বলেন, ওই জমির সকল কাগজপত্র আমাদের বৈধ এবং দীর্ঘদিন আমাদের দখলেই রয়েছে। প্রতিপক্ষরা হঠাৎ ওই জমি গায়ের জোরে দখলে নেয়ার চেস্টা করছে। তিনি বলেন, আদালতে চলমান মামলায় প্রতি পক্ষদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা রয়েছে। তারা অন্যায় ভাবে বর্হাচাষী শামিমকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পাঁ ভেঙ্গে দিয়েছে। আহত শামিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি থানায় জানানো হয়েছে এবং মামলা করার প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

তবে, চেষ্টা করেও প্রতিপক্ষ হামলাকারীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, ঘটনার খবর পেয়েছি পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  রাজশাহী জেলায় ৭ দিনের বিশেষ অভিযান শুরু প্রথম দিনেই মাদকসহ গ্রেফতার ১২