Dhaka ০৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিশ্বম্ভরপুর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক বিজিৎ মৈত্র নির্বাচিত মহিষখলায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ ও অভিযোগ কেন্দ্র ঘেরাও ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণের ট্রেড ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত ভালুকায় ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে গ্রাহকরা কাউখালীতে পুলিশের মাদকবিরোধী অভিযান: ৯৫ পিস ইয়াবাসহ চারজন আটক তেঁতুলিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত কাউখালীতে ৯৫ পিস ইয়াবাসহ চারজন আটক, আদালতে প্রেরণ তাহিরপুরে হযরত শাহ আরেফিন আস্থানা কমিটির সদস্য সচিবকে নিয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক আলম সাব্বির হুন্ডি ব্যবসার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানাসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা শীলখালী চেকপোস্টে পিকআপে ৪৬ হাজার ইয়াবা, চালক গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

গলাচিপায় প্রতিমন্ত্রী নুরুল হক নুরের প্রতিনিধি আবু নাঈমকে গণসংবর্ধনা

  • Reporter Name
  • সময়: ০৫:৩৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৮ Time View

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় গণঅধিকার পরিষদের উদ্যোগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরের প্রতিনিধি আবু নাঈমকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা ৭টায় উপজেলা অফিসার্স ক্লাবে গলাচিপা উপজেলা শাখা গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু নাঈম বলেন, প্রতিমন্ত্রী নুরুল হক নুর তাঁকে গলাচিপা-দশমিনা এলাকার জনকল্যাণমূলক, সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম সমন্বয় এবং জনগণের সঙ্গে যোগাযোগ রক্ষার দায়িত্ব প্রদান করেছেন।

তিনি বলেন, “দলমত নির্বিশেষে সকল নাগরিকের সেবায় নিজেকে নিয়োজিত রাখার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো, ইনশাআল্লাহ। এ দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

এর আগে পটুয়াখালী থেকে গলাচিপায় পৌঁছালে বিভিন্ন স্থানে শুভাকাঙ্ক্ষীরা আবু নাঈমকে ফুলেল শুভেচ্ছা জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে গলাচিপা-দশমিনা এলাকার জনগণের সঙ্গে সরকারের কার্যক্রমের সমন্বয় ও যোগাযোগ আরও সুদৃঢ় হবে।

আরও পড়ুনঃ  পবিত্র আশুরার রোজা রাখার ফজিলত হাফিজ
Tag :
জনপ্রিয় নিউজ

বিশ্বম্ভরপুর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক বিজিৎ মৈত্র নির্বাচিত

গলাচিপায় প্রতিমন্ত্রী নুরুল হক নুরের প্রতিনিধি আবু নাঈমকে গণসংবর্ধনা

সময়: ০৫:৩৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় গণঅধিকার পরিষদের উদ্যোগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরের প্রতিনিধি আবু নাঈমকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা ৭টায় উপজেলা অফিসার্স ক্লাবে গলাচিপা উপজেলা শাখা গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু নাঈম বলেন, প্রতিমন্ত্রী নুরুল হক নুর তাঁকে গলাচিপা-দশমিনা এলাকার জনকল্যাণমূলক, সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম সমন্বয় এবং জনগণের সঙ্গে যোগাযোগ রক্ষার দায়িত্ব প্রদান করেছেন।

তিনি বলেন, “দলমত নির্বিশেষে সকল নাগরিকের সেবায় নিজেকে নিয়োজিত রাখার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো, ইনশাআল্লাহ। এ দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

এর আগে পটুয়াখালী থেকে গলাচিপায় পৌঁছালে বিভিন্ন স্থানে শুভাকাঙ্ক্ষীরা আবু নাঈমকে ফুলেল শুভেচ্ছা জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে গলাচিপা-দশমিনা এলাকার জনগণের সঙ্গে সরকারের কার্যক্রমের সমন্বয় ও যোগাযোগ আরও সুদৃঢ় হবে।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিকল্পনা সভা অনুষ্ঠিত