Dhaka ০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কলকাতা ইসকনের উদ্যোগে বাবুঘাট গঙ্গা তীর পরিষ্কার ও পরিচ্ছন্নতার অভিযান চালালেন আত্রাই রেললাইনের পাশে পড়ে ছিল কলেজ অধ্যক্ষের মরদেহ!! হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন জুনায়েদ আলী চৌধুরী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মেধা ও একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরুপ মেডেল ও সম্মামনা প্রদান ‘লা পুলগা’ থেকে ‘দ্য গোট’ রেকর্ডের অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগালের মুখোমুখি হবে ডিআর কঙ্গো সংসদে বাজেটকে ‘চানাচুর মার্কা’ বললেন এমপি আমির হামজা সকল অপকর্মের সমাপ্তি চাই গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মার্কিন-ইরান যুদ্ধবিরতি চুক্তিকে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

গাইবান্ধার কারাগারে অসুস্থ হয়ে আ.লীগ নেতার মৃত্যু

  • Reporter Name
  • সময়: ০৭:৫৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ২০৭ Time View

ফয়সাল রহমান জনি ,গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন তারিক রিফাত (৫০) নামে এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতা।

রোববার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কারা কর্তৃপক্ষ তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. শিশির ঘোষ জানায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

তারিক রিফাত গোবিন্দগঞ্জ উপজেলার ৪নং রাজাহার ইউনিয়নের প্রভুরামপুর গ্রামের সাবেক চেয়ারম্যান আবু তাহের বিএসএসের ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক এবং গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহ্বায়ক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা কারাগারের জেলার মো. আতিকুর রহমান জানান, বিকেল ৪টার দিকে তাকে কারাগারে আনা হয়। কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ৪টা ২০ মিনিটে তাকে হাসপাতালে নেওয়া হলে ৪টা ৩৫ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সম্প্রতি তারিক রিফাতের হৃদ্‌যন্ত্রে রিং পরানো হয়েছিল এবং তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, ১৭ নভেম্বর কারাগার থেকে জামিনে মুক্তির পর সেদিন রাতেই তাকে আবার গ্রেফতার করা হয়।অসুস্থতার কারণে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে শনিবার বিকেলে তাকে থানায় আনা হয়। দুপুরে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরও জানান, তারিক রিফাতের বিরুদ্ধে গত বছরের ৫ আগস্টের আগে ফুলপুকুরিয়া এলাকায় হামলা, বিএনপি অফিস ভাঙচুর-অগ্নিসংযোগ, জামায়াত নেতাকে হত্যার চেষ্টা এবং বিস্ফোরক আইনের একাধিক মামলায় অভিযোগ রয়েছে।এরমধ্যে দুটি মামলায় তিনি এজাহারনামীয় আসামি ছিলেন। এরআগে তাকে গত ১৯ অক্টোবর গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  প্রবাসীদের লাগেজ চুরি ও মালামাল ক্ষতিরোধে বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরা চালুর দাবি দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ

রাজনীতির পাশাপাশি তারিক রিফাত এলাকার একজন সফল উদ্যোক্তা ও যুব সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। স্থানীয়ভাবে পুকুরে মাছ চাষে তার সুনাম ছিল এবং দলমত নির্বিশেষে তিনি এলাকায় জনপ্রিয় ছিলেন।

Tag :
জনপ্রিয় নিউজ

কলকাতা ইসকনের উদ্যোগে বাবুঘাট গঙ্গা তীর পরিষ্কার ও পরিচ্ছন্নতার অভিযান চালালেন

গাইবান্ধার কারাগারে অসুস্থ হয়ে আ.লীগ নেতার মৃত্যু

সময়: ০৭:৫৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫