Dhaka ১১:৩০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ চাঁদপুর সদর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন : অ্যাড. শাহাজাহান খান দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত না হলে সরকারও ক্ষতিগ্রস্ত হবে: আইউব আলী হাওলাদার পূর্বধলায় আব্দুর রেজ্জাকের বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ, গ্রামবাসীর মধ্যে ক্ষোভ ভদ্রা নদীর পলি অপসারণ কাজ পরিদর্শন কৃষি ও জলাবদ্ধতামুক্ত এলাকার নিশ্চয়তা চান ভুক্তভোগী কৃষকরা কার্ডিফ জালালিয়া মসজিদ কমিটি গঠন শোক ও স্মরণের আগস্ট: পঁচাত্তরের কালরাত্রি থেকে বর্তমান জাতীয় প্রেক্ষাপট নিউইয়র্কে প্রবাসী শিক্ষাবিদ আব্দুর রহিম খানের মৃত্যুতে সাংবাদিক মকিস মনসুরের শোক প্রকাশ যুক্তরাজ্যের বর্ণমাউথ সি-সাইডে কার্ডিফ কমিউনিটির বর্ণাঢ্য বনভোজন অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারীসহ ৪ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ দুই ভাই গ্রেপ্তার

  • Reporter Name
  • সময়: ০৭:৩৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ১২ Time View

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: মো. মনিরুজ্জামান মনির

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) ভোররাতে উপজেলার তিতারাই খেয়াঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া গ্রামের রশিদ আহমদের দুই ছেলে—মো. অলিউর রহমান (২৮) ও তার ছোট ভাই সাকিল আহমেদ (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে চোরাইপথে ভারতীয় পণ্য বাংলাদেশে প্রবেশ করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফায়াজ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল তিতারাই খেয়াঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত নৌকায় তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকিয়ে রাখা ‘K.S. GOLD’ ব্র্যান্ডের ভারতীয় জিরার ৬০টি বস্তা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা জিরার মোট ওজন প্রায় ১ হাজার ৮০০ কেজি

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উদ্ধার করা জিরাগুলো সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল। এ ঘটনায় আটক দুই ভাইয়ের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে গোয়াইনঘাট থানায় একটি মামলা (মামলা নং-৪৬(৭)/২০২৬) দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  বরেন্দ্র প্রেস ক্লাব সভাপতিকে হত্যাচেষ্টার মামলায় এক আসামি কারাগারে
Tag :
জনপ্রিয় নিউজ

প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ দুই ভাই গ্রেপ্তার

সময়: ০৭:৩৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: মো. মনিরুজ্জামান মনির

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) ভোররাতে উপজেলার তিতারাই খেয়াঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া গ্রামের রশিদ আহমদের দুই ছেলে—মো. অলিউর রহমান (২৮) ও তার ছোট ভাই সাকিল আহমেদ (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে চোরাইপথে ভারতীয় পণ্য বাংলাদেশে প্রবেশ করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফায়াজ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল তিতারাই খেয়াঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত নৌকায় তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকিয়ে রাখা ‘K.S. GOLD’ ব্র্যান্ডের ভারতীয় জিরার ৬০টি বস্তা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা জিরার মোট ওজন প্রায় ১ হাজার ৮০০ কেজি

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উদ্ধার করা জিরাগুলো সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল। এ ঘটনায় আটক দুই ভাইয়ের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে গোয়াইনঘাট থানায় একটি মামলা (মামলা নং-৪৬(৭)/২০২৬) দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ