Dhaka ০৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিএবিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে লুটপাট ও পাচারমুখী বাজেট সংশোধনের দাবিতে ফরিদগঞ্জে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের উঠান বৈঠক পাহাড়ি ঢলে বিপর্যস্ত সুনামগঞ্জের মহিষখলা-কালাগড় সড়ক, ভেঙেছে কালভার্ট পলাশ উপজেলা বিএনপির সহ সভাপতি হাজ্বী শফিকুল ইসলাম স্বপনের মায়ের ৫ ম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে আকস্মিক বন্যা ও জলাবদ্ধতা ২০২৬-এ ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে জরুরি ও পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত ইউসুফ আলী হত্যা মামলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪ চাঁদপুরে মাটির নিচে গাঁজার ড্রাম, মাদক কারবারি আটক ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম সম্পাদক ওয়াজ কালীগঞ্জে মাদকসেবীকে কারাদন্ড ও অর্থদন্ড নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল 
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

গৌরীপুরে অভিযোগের বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

  • Reporter Name
  • সময়: ০৭:৪৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ২১ Time View

মোশাররফ হোসেন জসিম পাঠান, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের সূর্যকোনা গ্রামের বাসিন্দা মৃত সিদ্দিকুর রহমানের স্ত্রী মোছা. মঞ্জুরা খাতুন থানায় অভিযোগ দায়েরের পর থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই ২০২৬ তারিখে পূর্ব শত্রুতা ও জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মো. আব্দুর রাজ্জাকসহ ছয়জনের বিরুদ্ধে গৌরীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মঞ্জুরা খাতুন। অভিযোগে তিনি দাবি করেন, অভিযুক্তরা তার জমি জোরপূর্বক দখলের চেষ্টা, বেআইনিভাবে দখল এবং দেশীয় অস্ত্র নিয়ে তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন।

মঞ্জুরা খাতুনের পরিবারের দাবি, অভিযোগ দায়েরের পর থেকে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন। স্বামী ও কোনো ছেলে সন্তান না থাকায় এই দুর্বলতার সুযোগ নিয়ে তাকে হয়রানি ও নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

মঞ্জুরা খাতুনের দুই মেয়ে সুফিয়া বেগম ও তাসলিমা বেগম সাংবাদিকদের বলেন, “আমাদের জমি জোরপূর্বক দখল করে রাখা হয়েছে। আমরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছি।”

ভুক্তভোগী পরিবার জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

পরিবারটির আশঙ্কা, দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করা হলে যে কোনো সময় অপ্রীতিকর বা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

(সংবাদটি অভিযোগকারীর বক্তব্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে সংযুক্ত করা হবে।)

আরও পড়ুনঃ  রিয়াল মাদ্রিদ ছেড়ে ফুলহ্যামে গনজালো গার্সিয়া, পাঁচ বছরের চুক্তি
Tag :
জনপ্রিয় নিউজ

বিএবিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

গৌরীপুরে অভিযোগের বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

সময়: ০৭:৪৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

মোশাররফ হোসেন জসিম পাঠান, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের সূর্যকোনা গ্রামের বাসিন্দা মৃত সিদ্দিকুর রহমানের স্ত্রী মোছা. মঞ্জুরা খাতুন থানায় অভিযোগ দায়েরের পর থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই ২০২৬ তারিখে পূর্ব শত্রুতা ও জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মো. আব্দুর রাজ্জাকসহ ছয়জনের বিরুদ্ধে গৌরীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মঞ্জুরা খাতুন। অভিযোগে তিনি দাবি করেন, অভিযুক্তরা তার জমি জোরপূর্বক দখলের চেষ্টা, বেআইনিভাবে দখল এবং দেশীয় অস্ত্র নিয়ে তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন।

মঞ্জুরা খাতুনের পরিবারের দাবি, অভিযোগ দায়েরের পর থেকে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন। স্বামী ও কোনো ছেলে সন্তান না থাকায় এই দুর্বলতার সুযোগ নিয়ে তাকে হয়রানি ও নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

মঞ্জুরা খাতুনের দুই মেয়ে সুফিয়া বেগম ও তাসলিমা বেগম সাংবাদিকদের বলেন, “আমাদের জমি জোরপূর্বক দখল করে রাখা হয়েছে। আমরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছি।”

ভুক্তভোগী পরিবার জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

পরিবারটির আশঙ্কা, দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করা হলে যে কোনো সময় অপ্রীতিকর বা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

(সংবাদটি অভিযোগকারীর বক্তব্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে সংযুক্ত করা হবে।)

আরও পড়ুনঃ  গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ দুই ভাই গ্রেপ্তার