Dhaka ১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: সালন্দরে ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সল আমীনের সমর্থনে প্রচারণা সভা সুনামগঞ্জের ৪৪৪ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি দিনাজপুরের বীরগঞ্জে নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা ব্রাহ্মণপাড়ায় পারিবারিক কলহের জেরে শাশুড়িকে মারধরের অভিযোগ, আটক পুত্রবধূ সুনামগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সুরমা নদীতে প্রতিমা বিসর্জন রাঙ্গামাটিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে হাবীব আজম, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান নিরাপদ সড়ক চাইয়ের সংবাদ সম্মেলন:পাইকগাছায় এক বছরে ৬৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৪৯ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে প্রটোকল ভঙ্গের অভিযোগ, রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি পূর্বধলায় জমি নিয়ে বিরোধের জেরে নারীকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ঠাকুরগাঁওয়ে ‘সহায়’-এর ব্যতিক্রমী উদ্যোগ: ৫ টাকায় পূজার বাজার পেলেন ৩৫০ অসচ্ছল সনাতন ধর্মাবলম্বী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

“গৌরীপুরে নকল ভেটেরিনারি ঔষধ কারখানা ধ্বংস, মালিককে ১০ হাজার টাকা জরিমানা”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে নকল ভেটেরিনারি ঔষধ উৎপাদনকারী একটি কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) দুপুরে গৌরীপুর পৌর শহরের মাস্টারপাড়া মহল্লায় ফার্মাকেয়ার নামে ওই কারখানায় অভিযান চালানো হয়।

অভিযানে চার লাখ টাকার বিপুল পরিমাণ নকল ঔষধ, উৎপাদন সরঞ্জাম, লেবেল ও প্লাস্টিক বোতল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গৌরীপুর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা। তিনি কারখানার মালিক মোজাব্বির হোসেন খানকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত সকল মালামাল আগুনে পুড়িয়ে ধ্বংসের নির্দেশ দেন।

প্রাণিসম্পদ অধিদপ্তর জানায়, ফার্মাকেয়ার নামের এ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই ভেটেরিনারি জাতীয় নকল ঔষধ তৈরি ও বাজারজাত করে খামারিদের সঙ্গে প্রতারণা করছিল। এতে গরু ও ছাগল অসুস্থ হয়ে মারা যাওয়ার ঘটনা ঘটেছে।

গৌরীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ সিহাব উদ্দিন জানান, একটি ষাঁড়ের মৃত্যুর পর তদন্তে সন্দেহ হয়। পরে অনুসন্ধানে জানা যায়, সলিড ফার্মাকেয়ার নামে যে কোম্পানির নাম লেবেলে লেখা, সেটি আসলে গৌরীপুরেই অবৈধভাবে উৎপাদন হচ্ছে।

অভিযানে উপস্থিত ছিলেন গৌরীপুর সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পৌরসভার খাদ্য পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম ও গৌরীপুর থানা পুলিশের একটি দল।সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা বলেন, “সলিড ফার্মাকেয়ার ভেটেরিনারি ঔষধ উৎপাদনের কোনো অনুমতি না থাকা সত্ত্বেও নকল ঔষধ তৈরি ও বাজারজাত করছিল। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও মালামাল ধ্বংস করা হয়েছে।”

Tag :
জনপ্রিয় নিউজ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: সালন্দরে ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সল আমীনের সমর্থনে প্রচারণা সভা

“গৌরীপুরে নকল ভেটেরিনারি ঔষধ কারখানা ধ্বংস, মালিককে ১০ হাজার টাকা জরিমানা”

সময়: ১১:৩৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫