Dhaka ০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি এক বছরের জন্য ৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারীদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ‘অন্যের অপমান আর অসম্মান কবে থেকে উপার্জনের মাধ্যম হলো?’: মেহজাবীন ভোলাহাটে লাশ আটকে দেওয়া হলো বাবার : দলিল থেকে দাফন বিরোধ সবখানে রেললাইনের পাশে নবজাতকের মৃত দেহ বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’ উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’ জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চট্টগ্রাম বোর্ডে ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত ২,১১২ শিক্ষার্থী, বহিষ্কার ৩

  • Reporter Name
  • সময়: ০৮:৫৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৭৬ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম

চলমান এইচএসসি পরীক্ষার আবশ্যিক ইংরেজি প্রথম পত্রে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে মোট ২,১১২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই সঙ্গে অসদুপায় অবলম্বনের দায়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) অনুষ্ঠিত এ পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার ১১৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। বোর্ডের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রাম জেলার ৬৮টি কেন্দ্রে নিবন্ধিত ৬৫,১৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১,৩৩৪ জন, কক্সবাজার জেলায় ১১,৫৬৮ জনের মধ্যে ৩৪৫ জন, রাঙামাটি জেলায় ৪,৯৬৩ জনের মধ্যে ১৩৩ জন, খাগড়াছড়ি জেলায় ৬,৫২১ জনের মধ্যে ১৮৩ জন এবং বান্দরবান জেলায় ৩,২৭৩ জনের মধ্যে ১১৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত তিন পরীক্ষার্থীর মধ্যে দুজনের পরীক্ষাকেন্দ্র ছিল চট্টগ্রাম নগরের ওমর গনি এমইএস কলেজ। তারা সরাইপাড়া সিটি করপোরেশন কলেজ ও পাহাড়তলী কলেজের শিক্ষার্থী। অপর বহিষ্কৃত শিক্ষার্থী কক্সবাজারের কুতুবদিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের, যার পরীক্ষাকেন্দ্র ছিল কুতুবদিয়া।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, বোর্ডের অধিভুক্ত পাঁচ জেলার সব পরীক্ষাকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে দুটি জেলায় অসদুপায় অবলম্বনের দায়ে মোট তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুনঃ  দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভায় মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি

চট্টগ্রাম বোর্ডে ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত ২,১১২ শিক্ষার্থী, বহিষ্কার ৩

সময়: ০৮:৫৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬