রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা থেকে একটি হোন্ডা সাইন এসপি ১২৫ সিসি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদিপুর গ্রামের মলিন চন্দ্র রায়ের ছেলে সনজিত চন্দ্র রায় গত ২ অক্টোবর বিকেল ৪টা থেকে পৌনে ৭টার মধ্যে মোটরসাইকেলটি হারান। কালো রঙের মোটরসাইকেলটি ফুলবাড়ী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুজাপুর এলাকায় মা ডায়াগনস্টিক সেন্টারের পাশে রেখে তিনি প্রয়োজনীয় কাজে যান। কাজ শেষে ফিরে এসে দেখেন, মোটরসাইকেলটি সেখানে নেই।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, সিসিটিভি ক্যামেরার ফুটেজে চোরের ছবি শনাক্ত করা হয়েছে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটির সন্ধান না পেয়ে তিনি সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

চুরি হওয়া মোটরসাইকেলটির ইঞ্জিন নম্বর JC72EG1012194 এবং চেসিস নম্বর PSOJC7290 LH 112886। প্রতিবেদন লেখা পর্যন্ত মোটরসাইকেলটির সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা হলে তিনি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে এবং মোটরসাইকেলটি উদ্ধারে অনুসন্ধান চলছে।
Reporter Name 



























