Dhaka ১১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাঁদপুরে ৫ দিন ধরে নিখোঁজ শারীরিক প্রতিবন্ধী ফাহিম, সন্ধান চায় পরিবার ডিমলায় ফ্যামিলি কার্ড বিষয় প্রেস কনফারেন্স সভা সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে বাবার লাশ দাফনে বাধা পাইকগাছায় কন্যাশিশু দিবস পালিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত বুড়িচংয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সাভারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, সমাধান কোথায়? জিপার ইন্ডাস্ট্রিজের এমডি কিশোর বাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড

  • Reporter Name
  • সময়: ১১:০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ১২ Time View

মিরু হাসান, বগুড়া প্রতিদিন:

বগুড়া সদর উপজেলায় ৩০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর ২০২৬) বিকেল ৫টা ৫০ মিনিটে বগুড়া সদর উপজেলার চকসূত্রাপুর উত্তরপাড়া এলাকার জুয়েল স্টোর নামের একটি দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়ার বৃন্দাবন দক্ষিণপাড়ার মো. রেহান মন্ডলের ছেলে মো. আল আমিন (২৭), মাটিডালি ফকিরপাড়ার মোহাম্মদ আলীর ছেলে মো. সুমন (৩২) এবং ঝোপগাড়ী ভুরেরপাড়ার মো. করিম আলীর ছেলে মো. কোরবান আলী (৩৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ। অভিযানকালে তাঁদের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। উদ্ধার করা গাঁজাসহ অন্যান্য আলামত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে, ‘মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য’—এই স্লোগানকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবা ও ১৯ লাখ ৫৮ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১
Tag :
জনপ্রিয় নিউজ

চাঁদপুরে ৫ দিন ধরে নিখোঁজ শারীরিক প্রতিবন্ধী ফাহিম, সন্ধান চায় পরিবার

বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড

সময়: ১১:০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মিরু হাসান, বগুড়া প্রতিদিন:

বগুড়া সদর উপজেলায় ৩০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর ২০২৬) বিকেল ৫টা ৫০ মিনিটে বগুড়া সদর উপজেলার চকসূত্রাপুর উত্তরপাড়া এলাকার জুয়েল স্টোর নামের একটি দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়ার বৃন্দাবন দক্ষিণপাড়ার মো. রেহান মন্ডলের ছেলে মো. আল আমিন (২৭), মাটিডালি ফকিরপাড়ার মোহাম্মদ আলীর ছেলে মো. সুমন (৩২) এবং ঝোপগাড়ী ভুরেরপাড়ার মো. করিম আলীর ছেলে মো. কোরবান আলী (৩৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ। অভিযানকালে তাঁদের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। উদ্ধার করা গাঁজাসহ অন্যান্য আলামত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে, ‘মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য’—এই স্লোগানকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগে গ্রেপ্তার ৯