Dhaka ০৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ ও শিক্ষা বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫৩টি চায়না দুয়ারি জাল জব্দ ও বিনষ্ট থানায় আপস, তবুও জমি দখলের তাণ্ডব! ফরিদগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ইট ফেলার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭৪ বছরের বৃদ্ধ সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬০ হাজার ৩০০ টাকা জরিমানা ডিমলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু বালিয়াকান্দিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার বর্ষপূর্তি উদযাপন, সহায়তা পেয়েছেন ৯৪৬ জন অসহায় মানুষ তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চাঁদপুরে মোশারফ ফাউন্ডেশন ফুটসাল ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৯:৩৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ৭৭ Time View

‘আমাদের সমাজ ব্যবস্থায় মাদক-কিশোর গ্যাং দেখতে চাই না:

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি ।। চাঁদপুরে কিশোর গ্যাং এবং মাদক বিরোধী কর্মসূচির অংশ হিসেবে ‘মোশারফ ফাউন্ডেশন ফুটসাল কাপ-২০২৬’ -এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন বুধবার বিকালে চাঁদপুর প্রেসক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড় মাঠে উৎসব মুখর এবং আনন্দঘন পরিবেশে এই আয়োজন করা হয়।

তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এই ফাইনাল ম্যাচটি উপভোগ করতে মাঠজুড়ে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন। মোশারফ ফাউন্ডেশন আয়োজিত ফাইনাল ম্যাচে চাঁদপুর ডায়নামাইটস ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে চাঁদপুর প্রেসক্লাব ফুটবল দল চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।

ফাইনাল খেলার উদ্বোধন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং পৌরসভার মেয়র পদপ্রার্থী, মোশারফ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন মোশাররফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং জেলা কোয়াবের অন্যতম সদস্য মারজুক মুঈদ ঐশ্বর্য।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোশারফ হোসাইন বলেন, একটি নিরাপদ এবং সুন্দর চাঁদপুর গড়ার লক্ষ্যে দীর্ঘ বছর ধরে আমি শহরবাসীর পাশে থেকে কাজ করে যাচ্ছি। যে চাঁদপুরে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজি থাকবে না। যেই চাঁদপুর শহরে আমাদের ছেলে-মেয়েরা নিরাপদে চলাফেরা করতে পারবে। যে চাঁদপুরে সবাই একসাথে মিলেমিশে একটি পরিবারের মত বসবাস করবে। যে চাঁদপুর হবে ‘এক শহর এক স্বপ্ন।’ সে লক্ষ্য নিয়েই ‘মোশারফ ফাউন্ডেশনের পথচলা শুরু হয়েছে।

তিনি আরো বলেন, আমরা সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য কাজ করার পাশাপাশি একটি সাংস্কৃতিক ও ক্রীড়ামুখী তরুণ প্রজন্ম গড়ে তোলার চেষ্টা করছি। কারণ আমাদের তরুণ সমাজ মাদক,‌সন্ত্রাসসহ সামাজিক অপরাধে জড়িয়ে পড়ছে। তাদেরকে এই অন্ধকার পর থেকে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের সবার। আমাদের সমাজ ব্যবস্থায় মাদক কিশোর গ্যাং দেখতে চাই না। সামাজিক ঐক্য বজায় রেখে আমরা আমাদের চাঁদপুরকে এগিয়ে নিব। যেখানে কোন ভেদাভেদ থাকবে না। আসুন আমরা সবাই মিলে সত্যিকার অর্থে এমন একটি সুন্দর চাঁদপুর গড়ে তুলি।

তিনি চমৎকার আয়োজন এবং তরুণ সমাজের সম্পৃক্ততায় ফুটবল টুর্নামেন্টটি সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির কর্মকর্তা এবং অংশগ্রহণকারী সকল ক্লাবের খেলোয়াড় এবং দর্শকবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এসময় চাঁদপুর সদর মডেল থানার এসআই শামসুদ্দিন, হাজিগঞ্জ পৌরসভার কর্মকর্তা আনোয়ার হোসেন, বিএনপি নেতা মনির হাওলাদার, ইউসুফ আলীসহ রাজনৈতিক এবং সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় চাঁদপুর প্রেসক্লাবের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন ইয়াসিন। তিনি ফাইনাল খেলার ‘ম্যান অফ দ্যা ম্যাচ’ নির্বাচিত হন। এছাড়াও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ‘ম্যান অব দ্যা টুর্নামেন্ট’ নির্বাচিত হন সিজান এবং সেরা গোলদাতার পুরস্কার অর্জন করে চাঁদপুর ডায়নামাইটস ক্লাবের বাহার। তাদের প্রত্যেককে নগদ অর্থ এবং টফি প্রদান করা হয়। খেলা পরিচালনা করেন রেফারি নজরুল ইসলাম পিন্টু, সরকারি রেফারি তরুণ দত্ত ও সুমন।

উল্লেখ্য : গত ২২ মে উৎসবমুখর এবং জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘মোশারফ ফাউন্ডেশন ফুটসাল কাপ-২০২৬’ -এর শুভ উদ্বোধন হয়। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো, চাঁদপুর প্রেসক্লাব, এপি থান্ডার ফুটবল ক্লাব, স্টেডিয়াম একাদশ, ব্রাদার্স স্কোয়াড, চাঁদপুর ডায়নামাইটস ক্লাব, নি-বেকার্স, নিতাইগঞ্জ ফুটবল একাদশ, কিক টাইটেন্স এফসি, রাইজিং স্টার টেকনিক্যাল, হরিজন যুব ক্লাব, বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজ, রেলওয়ে হরিজন ঐকতান ক্লাব, , চাঁদপুর সরকারি কলেজ ফুটবল দল, গুয়াখোলা ক্রীড়াচক্র ও কিং কোড়ালিয়া।

Tag :
জনপ্রিয় নিউজ

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ ও শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

চাঁদপুরে মোশারফ ফাউন্ডেশন ফুটসাল ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

সময়: ০৯:৩৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬