Dhaka ০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রস্থান: ‘জয় বাংলা’র স্রোতে ভীতিহীন এক জনসমুদ্র আওয়ামী নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন মহলের শোক নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় স্থানীয় ব্যবসায়ী ও স্বাস্থ্য কর্মীদের সাথে আলোচনা সভা সাধু বাবার আস্তানায় নারী ধর্ষণের শিকার রাঙ্গাবালীতে এক মাসের হাজিরা দেন একসাথে ভিডিও ভাইরাল, নিয়মিত বেতন তোলেন বন বিভাগের কর্মকর্তারা একই পরিবারের চার রেমিট্যান্স যোদ্ধা ভাইয়ের মৃত্যুতে রাঙ্গুনিয়ায় শোকের মাতম মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির শিখন আড্ডা অনুষ্ঠিত পশ্চিম রাউজান শ্রী শ্রী গীতা সংঘের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অষ্টম যুব কাপ ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৬ অনুষ্ঠিত নরসিংদীতে ভেজাল চিংড়ির বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান, পাইকারী ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে ভার্চুয়ালি ২০ জেলায় ফ্যামিলি কার্ড (২য় পর্যায়) কার্যক্রমের উদ্বোধন

  • Reporter Name
  • সময়: ১০:৩০:০২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ৫৩ Time View

মোঃ আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক:

“ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১৬ মে ২০২৬) চাঁদপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে একযোগে দেশের ২০ জেলায় ফ্যামিলি কার্ড (২য় পর্যায়) কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।

এই কার্যক্রমের আওতায় ২০টি ওয়ার্ডের মোট ১৪ হাজার ৩৭০ জন ভাতাভোগীর মে ২০২৬ মাসের ভাতার অর্থ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আইবাস++ সিস্টেমের মাধ্যমে সফলভাবে প্রেরণ করা হয়েছে।

ফ্যামিলি কার্ড মূলত সমাজের অস্বচ্ছল ও প্রকৃত অভাবগ্রস্ত, বিশেষ করে গ্রামাঞ্চলে বসবাসকারী খেটে খাওয়া মানুষের পরিবারকে সহায়তা করার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে। এসব পরিবারের মা-বোনদের নামে কার্ড প্রদান করা হচ্ছে, যা পরিবারভিত্তিক সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে, বকশীগঞ্জ সারমারা নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডভুক্ত সাতভিটা ও টালিয়াপাড়া গ্রামের উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড (২য় পর্যায়) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ. ই সুলতান মাহমুদ বাবু, মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল, শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, নিলোফার চৌধুরী মনি, জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক মুহাম্মদ ইউসুপ আলী।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের কষ্ট দূর করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার : অর্থমন্ত্রী আমির খসরু
Tag :
জনপ্রিয় নিউজ

জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রস্থান: ‘জয় বাংলা’র স্রোতে ভীতিহীন এক জনসমুদ্র

চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে ভার্চুয়ালি ২০ জেলায় ফ্যামিলি কার্ড (২য় পর্যায়) কার্যক্রমের উদ্বোধন

সময়: ১০:৩০:০২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

মোঃ আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক:

“ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১৬ মে ২০২৬) চাঁদপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে একযোগে দেশের ২০ জেলায় ফ্যামিলি কার্ড (২য় পর্যায়) কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।

এই কার্যক্রমের আওতায় ২০টি ওয়ার্ডের মোট ১৪ হাজার ৩৭০ জন ভাতাভোগীর মে ২০২৬ মাসের ভাতার অর্থ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আইবাস++ সিস্টেমের মাধ্যমে সফলভাবে প্রেরণ করা হয়েছে।

ফ্যামিলি কার্ড মূলত সমাজের অস্বচ্ছল ও প্রকৃত অভাবগ্রস্ত, বিশেষ করে গ্রামাঞ্চলে বসবাসকারী খেটে খাওয়া মানুষের পরিবারকে সহায়তা করার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে। এসব পরিবারের মা-বোনদের নামে কার্ড প্রদান করা হচ্ছে, যা পরিবারভিত্তিক সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে, বকশীগঞ্জ সারমারা নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডভুক্ত সাতভিটা ও টালিয়াপাড়া গ্রামের উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড (২য় পর্যায়) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ. ই সুলতান মাহমুদ বাবু, মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল, শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, নিলোফার চৌধুরী মনি, জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক মুহাম্মদ ইউসুপ আলী।

আরও পড়ুনঃ  "ভ্যাকসিন হিরো" — অধ্যাপক ড. মীজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়